Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
সয়াবিন তেলের দাম কমলো লিটারে ৫ টাকা, কার্যকর রবিবার

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
16 December, 2022, 09:30 am
Last modified: 16 December, 2022, 09:39 am

Related News

  • জ্বালানি আমদানি বেড়েছে ১৪ শতাংশ, খরচ বেড়েছে ২৯ শতাংশ—তারপরও সংকট কেন?
  • তেলের চড়া দামের মুনাফা পাচ্ছে রাশিয়া, ইউক্রেনও মস্কোর জ্বালানি শিল্পে হামলা জোরদার করছে
  • ইরান যুদ্ধের মধ্যে বেড়েছে জ্বালানি সংকট: আমদানিতে মাসে বাড়তি ব্যয় হচ্ছে প্রায় ৮০০ মিলিয়ন ডলার
  • যুদ্ধের তীব্রতা বৃদ্ধি: বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম, এশিয়ায় শেয়ারে দরপতন
  • আলোচনার দাবি অস্বীকার ইরানের, সরবরাহ-উদ্বেগে কমেও ফের কিছুটা বাড়ল তেলের দাম

সয়াবিন তেলের দাম কমলো লিটারে ৫ টাকা, কার্যকর রবিবার

বাণিজ্য মন্ত্রণালয় বলছে, আন্তর্জাতিক বাজারে দাম কমে যাওয়ার কারণে তেলের দাম কমানো হয়েছে।
টিবিএস রিপোর্ট
16 December, 2022, 09:30 am
Last modified: 16 December, 2022, 09:39 am
প্রতীকী ছবি

লিটারে ৫ টাকা কমিয়ে বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করে দিলো বাণিজ্য মন্ত্রণালয়। নতুন দাম অনুযায়ী প্রতি লিটার সয়াবিন তেল এখন ১৮৭ টাকা কেনা যাবে।

নতুন এই দাম রবিবার (১৮ ডিসেম্বর) থেকে কার্যকর করা হবে বলে বাণিজ্য মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়েছে। 

বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, এক লিটারের বোতলজাত সয়াবিন তেল ১৯২ টাকা থেকে কমিয়ে ১৮৭ টাকা, পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন ৯২৫ টাকা থেকে কমিয়ে ৯০৬ টাকা এবং খোলা সয়াবিন প্রতি লিটার ১৭২ টাকা থেকে কমিয়ে ১৬৭ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া খোলা পাম সুপার অয়েল প্রতি লিটার ১২১ টাকা থেকে কমিয়ে ১১৭ টাকায় নির্ধারণ করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম নিয়ন্ত্রক মোছা: শামীমা আকতার স্বাক্ষরিত এই আদেশে বলা হয়, গত ১৩ ডিসেম্বর নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি, মজুদ ও মূল্য পর্যালোচনা করা হয়। এখানে ব্যবসায়ীদের সঙ্গে মিটিং করে বাণিজ্য মন্ত্রণালয়। মিটিংয়ে দাম কমানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সয়াবিন তেলের নতুন দাম কার্যকরের ক্ষেত্রেও সরকার এবার একটু ব্যতিক্রম সিদ্ধান্ত নিয়েছে। ১৩ তারিখের সভায় দাম কমানোর সিদ্ধান্ত নিলেও এটি কার্যকরের আগে ব্যবসায়ীদেরকে ৫ দিন সময় দেওয়া হয়েছে। এর আগে দাম কমানো-বাড়ানোর ঘোষণা আসার পরদিন থেকেই তা বাস্তবায়ন করা হতো।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্র বলছে, প্রতিবারই দাম কমালে সেই দামের তেল বাজারে আসতে অন্তত সপ্তাহখানেক লাগিয়ে দেন ব্যবসায়ীরা। আবার যখন দাম বাড়ে তখন এক দু'দিনের মধ্যেই বাড়তি দামের তেল বাজারে ঢুকে যায়। এবার এই অবস্থা এড়ানোর জন্য সিদ্ধান্ত গ্রহণের পর ৫ দিন সময় দেওয়া হয়েছে, যাতে কার্যকরের দিন থেকেই বাজারে হ্রাসকৃত মূল্যের সয়াবিন তেল বাজারে পাওয়া যায়।

বাণিজ্য মন্ত্রণালয় বলছে, আন্তর্জাতিক বাজারে দাম কমে যাওয়ার কারণে তেলের দাম কমানো হয়েছে।

এর আগে নভেম্বরের মাঝামাঝিতে সয়াবিন তেলের দাম লিটারে ১২ টাকা বাড়ানো হয়েছিল।

Related Topics

টপ নিউজ

সয়াবিন তেলের দাম / তেলের দাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    ১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ
  • ছবি: মিডল ইস্ট মনিটর
    নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে
  • এমভি বাংলার জয়যাত্রা। প্রতীকী ছবি/সংগৃহীত
    হরমুজ খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজকে নোঙর তুলতে নির্দেশ, ইরানের অনুমতির অপেক্ষা

Related News

  • জ্বালানি আমদানি বেড়েছে ১৪ শতাংশ, খরচ বেড়েছে ২৯ শতাংশ—তারপরও সংকট কেন?
  • তেলের চড়া দামের মুনাফা পাচ্ছে রাশিয়া, ইউক্রেনও মস্কোর জ্বালানি শিল্পে হামলা জোরদার করছে
  • ইরান যুদ্ধের মধ্যে বেড়েছে জ্বালানি সংকট: আমদানিতে মাসে বাড়তি ব্যয় হচ্ছে প্রায় ৮০০ মিলিয়ন ডলার
  • যুদ্ধের তীব্রতা বৃদ্ধি: বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম, এশিয়ায় শেয়ারে দরপতন
  • আলোচনার দাবি অস্বীকার ইরানের, সরবরাহ-উদ্বেগে কমেও ফের কিছুটা বাড়ল তেলের দাম

Most Read

1
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

2
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

3
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

4
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
বাংলাদেশ

১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ

5
ছবি: মিডল ইস্ট মনিটর
আন্তর্জাতিক

নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে

6
এমভি বাংলার জয়যাত্রা। প্রতীকী ছবি/সংগৃহীত
বাংলাদেশ

হরমুজ খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজকে নোঙর তুলতে নির্দেশ, ইরানের অনুমতির অপেক্ষা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net