Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
কার্ডে বৈদেশিক মুদ্রার লেনদেন সেপ্টেম্বরে বেড়েছে ২১৭%  

অর্থনীতি

শাখাওয়াত প্রিন্স
16 November, 2022, 12:20 pm
Last modified: 16 November, 2022, 12:30 pm

Related News

  • বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড লেনদেনে শীর্ষে থাকা ভারত এখন ৪র্থ
  • বিদেশে কার্ডে কেনাকাটা বাড়াচ্ছেন বাংলাদেশিরা, গত বছর সবচেয়ে বেশি লেনদেন ডিসেম্বরে
  • মার্চ পর্যন্ত সার সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে লাগবে ১.৭২ বিলিয়ন ডলার
  • এলসি খুলতে পারছে না ব্যাংক, অনিশ্চিত ইউরিয়া আমদানি
  • ডলারের মূল্যবৃদ্ধির প্রভাবে মে মাসে বিপিসির ৫০০ কোটি টাকা লোকসান হতে পারে

কার্ডে বৈদেশিক মুদ্রার লেনদেন সেপ্টেম্বরে বেড়েছে ২১৭%  

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ক্যাশ ডলারের সংকট বাড়ায় গত মে মাস থেকে কার্ডের মাধ্যমে ডলারের লেনদেন বেড়েছে। এপ্রিলে কার্ডের মাধ্যমে লেনদেন হয়েছে ২৪১ কোটি টাকা, মে মাসে এসে লেনদেন বেড়ে দাঁড়িয়েছে ৩৫৮ কোটি টাকায়। 
শাখাওয়াত প্রিন্স
16 November, 2022, 12:20 pm
Last modified: 16 November, 2022, 12:30 pm
ইনফোগ্রাফ- টিবিএস

ডলারের সংকটের মধ্যেও সেপ্টেম্বর মাসে কার্ডের মাধ্যমে বৈদেশিক মুদ্রার লেনদেন ছিল ঊর্ধ্বমুখী। গত বছরের একই সময়ের তুলনায় তা ২১৭ শতাংশ বৃদ্ধি পেয়ে সর্বকালের সর্বোচ্চ ৫৮৪ কোটি টাকায় পৌঁছেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য থেকে জানা গেছে, গত বছরের সেপ্টেম্বরে কার্ডধারীরা খরচ করেছে ১৮৪.৬ কোটি টাকা, যা এই বছরের তুলনায় প্রায় ৪০০ কোটি টাকা কম।

এদিকে, আমদানি দায় বৃদ্ধির কারণে দেশের রিজার্ভ নিয়মিত কমছে, তার মধ্যে যোগ হয়েছে ক্রেডিট কার্ডে ফরেন করেন্সিতে অধিক লেনদেন। 

গত এক বছরের তুলনায় ২৩.৮১ শতাংশ কমে ৯ নভেম্বর রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪.২ বিলিয়ন ডলার।

ব্যাংকাররা বলছেন, দেশে ক্যাশ ডলারের সংকট তৈরি হওয়ায় ক্রেডিট কার্ডের মাধ্যমে ফরেন কারেন্সি লেনদেনের পরিমাণ বেড়েছে। 

তাছাড়া, অধিক আয়ের লোকজনের বিদেশে ভ্রমণের সংখ্যা বৃদ্ধি ও ক্যাশ ডলারের চেয়ে কার্ডে ডলারের রেট কম হওয়ায় লেনদেনের পরিমাণ বেড়েছে।

যদিও সরকার এবং বাংলাদেশ ব্যাংক উভয়ই গত মে মাস থেকে তাদের কর্মকর্তাদের অপ্রয়োজনীয়ভাবে বিদেশ ভ্রমণে নিরুৎসাহিত করছে, উচ্চ এবং উচ্চ-মধ্যম আয়ের লোকজন বিদেশে ভ্রমণ বাড়িয়ে দিয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা।

এদিকে, দেশে রিজার্ভের পরিমাণ কমতে থাকায় ব্যাংকগুলোতে তর‌ল ডলার সংকট তৈরি হয় গত এপ্রিল থেকে। 

গত ১২ জুলাই প্রথমবারের মতো খোলাবাজারে ডলার বিক্রি হয় ১০০ টাকায়। এরপরে ক্রমান্বয়ে দাম বাড়লে-কমলেও ১০ আগস্ট ডলারের দাম বেড়ে যায় ১২০ টাকায়।  এরপর বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে মৌখিকভাবে ক্যাশ ডলারের নির্ভরতা কমাতে কার্ড ব্যবহার বাড়াতে বলা হয়।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ক্যাশ ডলারের সংকট বাড়ায় গত মে মাস থেকে কার্ডের মাধ্যমে ডলারের লেনদেন বেড়েছে। এপ্রিলে কার্ডের মাধ্যমে লেনদেন হয়েছে ২৪১ কোটি টাকা, মে মাসে এসে লেনদেন বেড়ে দাঁড়িয়েছে ৩৫৮ কোটি টাকায়। 

তারপর থেকে টানা চার মাস যাবৎ কার্ডের মাধ্যমে ফরেন কারেন্সি লেনদেন বাড়ছে। আগস্টে লেনদেন হয়েছে ৫২০ কোটি টাকা, সেপ্টেম্বরে এ যাবৎকালের সর্বোচ্চ লেনদেন হয়েছে ৫৮৪ কোটি টাকার।

সরকারি একটি ব্যাংকের ট্রেজারি বিভাগের হেড বলেন, মঙ্গলবার ব্যাংকগুলো ক্যাশ ডলার এনডোর্স করেছে ১০৮ টাকায়। খোলা বাজারে ডলারের দাম ১১২ টাকা। অথচ বিদেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করা ডলার দাম দিচ্ছে মাত্র ১০০ টাকায়। তাই ক্রেডিট কার্ডে ডলারের লেনদেনের পরিমাণ বাড়ছে।

বেসরকারি একটি ব্যাংকের ট্রেজারি বিভাগের কর্মকর্তা টিবিএসকে বলেন, "ক্যাশ ডলার সংকটের পর থকে ক্রেডিট কার্ড নেওয়া গ্রাহকের পরিমাণ বাড়ছে, বিদেশি ই-কমার্স প্রতিষ্ঠানগুলো থেকে গ্রাহক পণ্য কেনায় ঝুঁকছেন বেশি। এছাড়া আমদানিতে এলসি মার্জিনসহ বিভিন্ন শর্ত থাকায় ছোট ছোট ব্যবসায়িরা ক্রেডিট কার্ডের মাধ্যমে পণ্য আমদানি করছেন যার কারণে কার্ডে লেনদেন বেড়েছে।"

বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত সীমা অনুযায়ী, এক বছরে একটি ক্রেডিট কার্ড দিয়ে সর্বোচ্চ ১২ হাজার ডলার ব্যয় করতে পারবেন একজন গ্রাহক। সেক্ষেত্রে একই পরিবারে অধিকাংশ ক্রেডিট কার্ড ব্যবহার করে ছোট ছোট ব্যবসায়িরা বিদেশ থেকে পণ্য আমদানি করছে।

যদিও গত ৪ সেপ্টেম্বরের কেন্দ্রীয় ব্যাংক বলেছে ২৭টি ব্যাংক ক্রেডিট কার্ডের সীমা অতিরিক্ত খরচ করায় তাদের কারণ জানতে চেয়ে চিঠি দিয়েছে। ব্যাংকের অন্তত ৭১ জন ক্রেডিট কার্ডধারী ১২ হাজার ৫০০ থেকে ২০ হাজার ডলার খরচ করেছে।

এদিকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে লেনদেন সেপ্টেম্বরে আগের মাসের তুলনায় বেড়েছে ১৮৯ কোটি টাকা।

সেপ্টেম্বরে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে লেনদেন হয়েছে ৮৭ হাজার ৬৩৫ কোটি টাকা। যদিও জুনে মোবাইল ব্যাংকিং এ লেনদেন হয়েছে ৯৪ হাজার ২৯৩ কোটি টাকা। 

কোরবানির ঈদ উপলক্ষে সেই মাসে মোবাইল ব্যাংকিং লেনদেন বেশি হয়েছে। তার আগে গত রোজা ও রমজানের ঈদ উপলক্ষে এপ্রিলে ১ লাখ ৭ হাজার ৪৬০ কোটি টাকা লেনদেন হয়েছে।

Related Topics

টপ নিউজ

কার্ডে লেনদেন / ডলার সংকট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
    জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • ছবি: সংগৃহীত
    স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ
  • ‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
    ‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

Related News

  • বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড লেনদেনে শীর্ষে থাকা ভারত এখন ৪র্থ
  • বিদেশে কার্ডে কেনাকাটা বাড়াচ্ছেন বাংলাদেশিরা, গত বছর সবচেয়ে বেশি লেনদেন ডিসেম্বরে
  • মার্চ পর্যন্ত সার সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে লাগবে ১.৭২ বিলিয়ন ডলার
  • এলসি খুলতে পারছে না ব্যাংক, অনিশ্চিত ইউরিয়া আমদানি
  • ডলারের মূল্যবৃদ্ধির প্রভাবে মে মাসে বিপিসির ৫০০ কোটি টাকা লোকসান হতে পারে

Most Read

1
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

3
ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
আন্তর্জাতিক

জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ

6
‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net