Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
এজেন্ট ব্যাংকিং চ্যানেলে আসা রেমিট্যান্স ছাড়ালো ১ লাখ কোটির মাইলফলক

অর্থনীতি

তন্ময় মোদক
16 November, 2022, 12:40 pm
Last modified: 16 November, 2022, 12:42 pm

Related News

  • ‘প্রবাসী কার্ড’ চালুর ঘোষণা, তবু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উন্নয়ন বরাদ্দ কমল ৭৯ কোটি টাকা
  • মে মাসে রেমিট্যান্স এল ৩.৪২ বিলিয়ন ডলার
  • এপ্রিলে রেমিট্যান্স এসেছে ৩১২ কোটি ডলার, বার্ষিক প্রবৃদ্ধি ১৩.৫%
  • ১২৩ টাকা দরে রেমিট্যান্সের ডলার কিনছে কিছু ব্যাংক
  • শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকগণ দেশের দূত হিসেবে কাজ করবেন: নৌপরিবহন মন্ত্রী

এজেন্ট ব্যাংকিং চ্যানেলে আসা রেমিট্যান্স ছাড়ালো ১ লাখ কোটির মাইলফলক

দেশের সামগ্রিক ব্যাংকিং চ্যানেলে যেখানে ডিপোজিটের প্রবৃদ্ধি আশানুরূপ হচ্ছে না, সেখানে গ্রামীণ রেমিট্যান্সে ভর করে এজেন্ট ব্যাংকিং চ্যানেলে ডিপোজিট প্রথমবারের মতো ৩০ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। 
তন্ময় মোদক
16 November, 2022, 12:40 pm
Last modified: 16 November, 2022, 12:42 pm
ছবি: নূর-এ-আলম/ টিবিএস

২০১৩ সালে চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত এজেন্ট ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আসা এক লাখ কোটি টাকার মাইলফলক পার করেছে। 

কেন্দ্রীয় ব্যাংকের এক হালনাগাদ প্রতিবেদন বলছে, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে ১ লাখ ৬ হাজার ৬২৮ কোটি টাকার রেমিট্যান্স বিতরণ করা হয়েছে। 

জুন প্রান্তিকের তুলনায় সেপ্টেম্বর প্রান্তিকে রেমিট্যান্স আসা বেড়েছে ৯.৮৭ শতাংশ।

জুলাই-সেপ্টেম্বর সময়ে আসা রেমিট্যান্সের প্রায় ৯৬ শতাংশই এনেছে ৫ ব্যাংক। 

এর মধ্যে মোট রেমিট্যান্সের ৫২ শতাংশ এনেছে ইসলামী ব্যাংক। এছাড়া ডাচ বাংলা ব্যাংক ২৪.৪৮ শতাংশ, ব্যাংক এশিয়া ১০.৪৩ শতাংশ, আল আরাফা ইসলামী ব্যাংক ৫.৩৫ শতাংশ এবং অগ্রণী ব্যাংক এনেছে ৩.৫০ শতাংশ। এসব রেমিট্যান্সের প্রায় ৯১ শতাংশই বিতরণ করা হয়েছে গ্রামীণ এলাকায়।

দেশের সামগ্রিক ব্যাংকিং চ্যানেলে যেখানে ডিপোজিটের প্রবৃদ্ধি আশানুরূপ হচ্ছে না, সেখানে গ্রামীণ রেমিট্যান্সে ভর করে এজেন্ট ব্যাংকিং চ্যানেলে ডিপোজিট প্রথমবারের মতো ৩০ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। 

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২০২১ সালের সেপ্টেম্বর শেষে এজেন্ট ব্যাংকিং চ্যানেলে ডিপোজিট ছিল ২২ হাজার ৪৯ কোটি টাকা। চলতি বছরের সেপ্টেম্বর শেষে এই ডিপোজিট দাঁড়িয়েছে ৩০ হাজার ৩২৫ কোটি টাকা। 

সে হিসাবে, গত ১ বছরে এই চ্যানেলে ডিপোজিট বেড়েছে ৮ হাজার কোটি টাকারও বেশি বা ৩৩%।

বেশ কয়েকটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার নীতিনির্ধারণী কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ধীরে ধীরে ব্যাংকগুলো এজেন্ট ব্যাংকিং শাখা খোলায় আগ্রহী হচ্ছে। ফলে গ্রাহকের সংখ্যা বাড়ছে। এছাড়া রেমিট্যান্স প্রবৃদ্ধি খাতটিকে আরো এগিয়ে নিচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংকের মতে, ৩১টি ব্যাংক বর্তমানে ২০ হাজার ১৭৭টি এজেন্ট আউটলেটের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম চালাচ্ছে। 

এসব আউটলেটের মধ্যে ১৭ হাজার ৩৮৪টিই প্রতিষ্ঠা করা হয়েছে গ্রামাঞ্চলে। নগরে আছে ২৭৯৩টি আউটলেট।

ব্যাংক এশিয়ার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও এজেন্ট ব্যাংকিং এর মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লা টিবিএসকে বলেন, "এজেন্ট ব্যাংকিং এ নতুন নতুন ব্যাংক যুক্ত হওয়ার কারণে এর ব্যাপ্তি দিনদিন বাড়ছে। ডিপোজিট বাড়ার পেছনে রেমিট্যান্স অনেক বড় প্রভাবক হিসেবে কাজ করছে।"

তিনি জানান, শুরু থেকে এ পর্যন্ত ১২.৫ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স বিতরণ করা হয়েছে এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে। এসব রেমিট্যান্স গ্রহীতাদের সিংহভাগই গ্রামীণ জনগোষ্ঠী। 

"এই চ্যানেলটিকে উৎসাহিত করা হলে রেমিট্যান্স আরো বাড়বে বলে আমি ধারণা করছি," যোগ করেন তিনি।

এদিকে, সেপ্টেম্বর শেষে ঋণ বিতরণ চালু হওয়ার পর ৬৮৫ কোটি টাকা হলেও খাতসংশ্লিষ্টরা বিতরণ আরো বাড়ানোর প্রতি জোর দিয়েছেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, এজেন্ট ব্যাংকিং চ্যানেলে ডিপোজিট সংগ্রহ যেভাবে বেড়েছে, ঋণ বিতরণ সেভাবে বাড়েনি। গত ১ বছরে ঋণ বিতরণ বেড়েছে প্রায় ২০০ কোটি টাকার মতো। 

এসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ার‌ম্যান এবং ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও সেলিম আর এফ হোসেন টিবিএসকে বলেন, "এখনো দেশের কর্মক্ষম জনগোষ্ঠীর একটি বড় অংশ ব্যাংকিং চ্যানেলের বাইরে রয়ে গেছে। এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে তাদের ধীরে ধীরে ব্যাংক চ্যানেলে নিয়ে আসা হচ্ছে।"

তবে এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে যে পরিমাণ ডিপোজিট সংগ্রহ করা হচ্ছে, সে তুলনায় লোন ডিসবার্স করা হচ্ছে অনেক কম, উল্লেখ করেন তিনি।

গ্রাম থেকে ডিপোজিট সংগ্রহ করে শহরে ঋণ দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, "গ্রামীণ অর্থনীতিকে এগিয়ে নিতে হলে সেখানে ঋণ দেওয়া বাড়াতে হবে। ব্র্যাক ব্যাংক গ্রামে ঋণ বাড়াতে চেষ্টা করে যাচ্ছে। অন্য ব্যাংকগুলোকেও এক্ষেত্রে এগিয়ে আসতে হবে।"

বিশেষ করে গ্রামাঞ্চলে সিএমএসএমই খাতে ঋণ দেওয়ার অনেক সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি এ সুযোগ কাজে লাগানোর প্রতি জোর দেন।

Related Topics

টপ নিউজ

রেমিট্যান্স / এজেন্ট ব্যাংকিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • ‘প্রবাসী কার্ড’ চালুর ঘোষণা, তবু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উন্নয়ন বরাদ্দ কমল ৭৯ কোটি টাকা
  • মে মাসে রেমিট্যান্স এল ৩.৪২ বিলিয়ন ডলার
  • এপ্রিলে রেমিট্যান্স এসেছে ৩১২ কোটি ডলার, বার্ষিক প্রবৃদ্ধি ১৩.৫%
  • ১২৩ টাকা দরে রেমিট্যান্সের ডলার কিনছে কিছু ব্যাংক
  • শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকগণ দেশের দূত হিসেবে কাজ করবেন: নৌপরিবহন মন্ত্রী

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net