Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 28, 2026
জিডিপির প্রান্তিক প্রতিবেদন প্রকাশের তাগিদ আইএমএফ- এর 

অর্থনীতি

টিবিএস রিপোর্ট 
01 November, 2022, 09:05 pm
Last modified: 01 November, 2022, 09:05 pm

Related News

  • আইএমএফের সঙ্গে ঋণচুক্তি করে জনগণকে জিম্মি করে গেছে আওয়ামী লীগ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • আইএমএফ ঋণের পরবর্তী কিস্তি নিয়ে আশাবাদী অর্থমন্ত্রী; জানালেন অনেক সমস্যার সমাধান হয়েছে
  • আইএমএফ ঋণের পরবর্তী কিস্তি ছাড়ের বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি: ওয়াশিংটন দূতাবাসের প্রেস উইং
  • সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ
  • আগামী বাজেটে সব ধরনের কর-ছাড় ও ভর্তুকি তুলে দেওয়ার পরামর্শ আইএমএফের 

জিডিপির প্রান্তিক প্রতিবেদন প্রকাশের তাগিদ আইএমএফ- এর 

মঙ্গলবার (১ নভেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে এ বিষয়ে তাগিদ দেয় বৈশ্বিক দাতাসংস্থাটির বাংলাদেশে সফররত প্রতিনিধি দল। তা ছাড়া, সাম্প্রতিক সময়ে মূল্যস্ফীতির তথ্য প্রকাশে বিলম্বের কারণও জানতে চেয়েছে।
টিবিএস রিপোর্ট 
01 November, 2022, 09:05 pm
Last modified: 01 November, 2022, 09:05 pm
ছবি: সংগৃহীত

মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ত্রৈমাসিক প্রতিবেদন তৈরি ও প্রকাশের তাগিদ দিয়েছে আন্তর্জাতিক মূদ্রা তহবিল (আইএমএফ)। 

মঙ্গলবার (১ নভেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে এ বিষয়ে তাগিদ দেয় বৈশ্বিক দাতাসংস্থাটির বাংলাদেশে সফররত প্রতিনিধি দল। তা ছাড়া, সাম্প্রতিক সময়ে মূল্যস্ফীতির তথ্য প্রকাশে বিলম্বের কারণও জানতে চেয়েছে।

বৈঠকে আইএমএফ এর পক্ষে নেতৃত্ব দেন সংস্থার মিশন প্রধান রাহুল আনন্দ। পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মতিয়ার রহমানের নেতৃত্বে ন্যাশনাল একাউন্টিং উইং পরিচালক জিয়াউদ্দিন ছাড়াও বিবিএসএর কয়েকজন কর্মকর্তা অংশ নেন।

মতিয়ার রহমান টিবিএসকে বলেন, 'সরকার  জিডিপির ভিত্তিবছর রিবেজিংয়ের কাজ করছে; এতে কারিগরি সহায়তা দিচ্ছে আইএমএফ'।

বিদ্যমান জিডিপি নির্ধারণ প্রক্রিয়া সম্পর্কে বিবিএস পরিচালক বলেন, অর্থবছরের শেষ প্রান্তিকে পরিসংখ্যান ব্যুরো সারা বছরের সাময়িক জিডিপির হিসাব করে থাকে। 'আর বছর শেষ হওয়ার কয়েক মাসের মধ্যে প্রকাশ করা হয় চূড়ান্ত হিসাব'।

তিনি বলেন, প্রতিনিধি দলটি এই কাজের অগ্রগতির তথ্য জানতে পরিসংখ্যান ব্যুরোতে এসেছিল। ৪.৫ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দিতে সংস্থাটির সাথে যে আলোচনা চলছে, তার সঙ্গে পরিসংখ্যান ব্যুরোর এই সভার কোন সম্পর্ক নেই বলেও তিনি জানান।

তবে প্রতি প্রান্তিকে প্রবৃদ্ধির তথ্য প্রকাশে কিছু সমস্যা রয়েছে বলেও জানিয়েছেন মতিয়ার রহমান। তিনি বলেন, 'বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এখন বছরে একবার উৎপাদনের তথ্য সংগ্রহ করা হলেও, তখন প্রতি প্রান্তিকের প্রতিবেদনের জন্য (তিন মাস অন্তর) চার বার তথ্য নিতে হবে।  এ কারণে অন্যান্য সংস্থাগুলোরও প্রস্তুতি থাকতে হবে'।

'সবাইকে এই বিষয়ে আমরা প্রস্তুত করছি। দক্ষিণ এশীয়া প্রায় সব দেশেই প্রতি প্রান্তিকে জিডিপি প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে। আমাদেরও প্রান্তিকপ্রতি জিডিপির তথ্য প্রকাশ করতে হবে। তবে এতে কতটা সময় লাগবে- তা বলা যাচ্ছে না।  আমরা এই সব বিষয় আইএমএফকে জানিয়েছি'।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগস্ট মাসে ‍মূল্যস্ফীতির তথ্য দিতে দেরি হয়েছে কেন– এটার কারণ জানতে চেয়েছে প্রতিনিধি দল। আমরা বলেছি, "তথ্য প্রকাশ করতে আমাদের সরকারের উচ্চ পর্যায় থেকে অনুমতি লাগে, এটা পেতে দেরি হয়েছে। এই কারণেই মূলত দেরি হয়েছে; এছাড়া অন্য কোনো কারণ নেই।"

প্রসঙ্গত, প্রতি মাসের শেষের দিকে মূল্যস্ফীতির প্রতিবেদন তৈরি এবং পরবর্তী মাসের প্রথম সপ্তাহে তা প্রকাশের রীতি থাকলেও আগম্ট মাসের মূল্যস্ফীতির তথ্য সেপ্টেম্বরেও প্রকাশ হয়নি। 

অক্টোবর মাসে পরিসংখ্যান ব্যুরোর পক্ষ থেকে দুই মাসের তথ্য প্রকাশের আগেই আগস্টে মূল্যস্ফীতি অনেক বেড়ে গেলেও সেপ্টেম্বরে তা কিছুটা কমে আসে বলে জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বড় লাফ দিয়ে মূল্যস্ফীতি সাড়ে ৯ শতাংশ ছাড়িয়ে যাওয়ায় তথ্য প্রকাশে গড়িমসি করা হয়েছে বলে অনেকেই মন্তব্য করেন।

বৈঠকে অংশ নেয়া একটি সূত্র জানায়, দেশে দারিদ্র্য হার ও কর্মসংস্থানের সর্বশেষ তথ্যও জানতে চেয়েছে আইএমএফ।  

Related Topics

টপ নিউজ

আইএমএফ / জিডিপি / বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো / প্রান্তিক প্রতিবেদন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর
  • নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ
  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
  • হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
    রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা
  • নিহত বুলেট বৈরাগী।
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

Related News

  • আইএমএফের সঙ্গে ঋণচুক্তি করে জনগণকে জিম্মি করে গেছে আওয়ামী লীগ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • আইএমএফ ঋণের পরবর্তী কিস্তি নিয়ে আশাবাদী অর্থমন্ত্রী; জানালেন অনেক সমস্যার সমাধান হয়েছে
  • আইএমএফ ঋণের পরবর্তী কিস্তি ছাড়ের বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি: ওয়াশিংটন দূতাবাসের প্রেস উইং
  • সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ
  • আগামী বাজেটে সব ধরনের কর-ছাড় ও ভর্তুকি তুলে দেওয়ার পরামর্শ আইএমএফের 

Most Read

1
নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর

2
নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

5
হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা

6
নিহত বুলেট বৈরাগী।
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net