Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
গ্রামীণ গ্রাহকদের জন্য সাশ্রয়ী মূল্যের জুতা তৈরি করছে এপেক্স 

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
20 October, 2022, 03:20 pm
Last modified: 20 October, 2022, 03:24 pm

Related News

  • জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে লোকসানে বাটা, মুনাফায় অ্যাপেক্স
  • ডলারের মূল্যবৃদ্ধিতে আয় বেড়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন, এপেক্সের 
  • ম্যানেজার নেবে এপেক্স ফুটওয়্যার
  • করোনায় মারা গেলেন সানবিমস স্কুলের অধ্যক্ষ নিলুফার মঞ্জুর

গ্রামীণ গ্রাহকদের জন্য সাশ্রয়ী মূল্যের জুতা তৈরি করছে এপেক্স 

গত অর্থবছরে এপেক্সের জুতা বিক্রি ১০ শতাংশ এবং মুনাফা ৩১ শতাংশ বেড়েছে
টিবিএস রিপোর্ট
20 October, 2022, 03:20 pm
Last modified: 20 October, 2022, 03:24 pm
ইনফোগ্রাফ- টিবিএস

লোকাল মার্কেটে এপেক্স ফুটওয়্যারের পথচলা শুরু ১৯৯৭ সালে। ছোট্ট একটি ফ্র্যাঞ্চাইজ থেকে বিগত ২৫ বছর ধরে স্থানীয় বাজারে অন্যতম ব্র্যান্ড কোম্পানিটি। বহির্বিশ্ব ও শহরের বাজারে অন্যতম ব্র্যান্ড হওয়ার পাশাপাশি এখন গ্রামীণ মার্কেটের দিকে নজর দিচ্ছে কোম্পানিটি।

বুধবার বিকেলে রাজধানীর একটি কনফারেন্স রুমে ২৫ বছর পূর্তি নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কোম্পানিটির কর্মকর্তারা। 

সংবাদ সম্মেলনে এপেক্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, "১৯৯৭ সালের একটি দোকান থেকে ২৫ বছরে আজ আমরা এখানে এসে পৌঁছেছি গুণগতমান আর নতুনত্ব নিয়ে।"

"এপেক্স গর্ববোধ করে যে তারা সব পণ্যই কমপ্লায়েন্স ফ্যাক্টরিতে তৈরি করছে এবং সাধারণ মানুষের কাছে রপ্তানি মানের জুতা পৌঁছে দিতে পারছে," তিনি যোগ করেন।

তিনি বলেন, "একটি দোকান থেকে এপেক্স একটি ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে। এটা আমাদের জন্য বড় অর্জন। কোম্পানিতে এখন ৪৬৩৫ জন নিবেদিত কর্মী রয়েছেন; যাদের প্রচেষ্টায় এ অর্জন সম্ভব হয়েছে।"

কোম্পানির ইউনিট-২ এর চিফ অপারেটিং অফিসার ফিরোজ মোহাম্মদ বলেন, "২৫ বছরের সফলতাকে আরও এগিয়ে নিতে কোম্পানি গ্রামের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে নতুন পণ্য উৎপাদন করছে। এসব পণ্যের গুণমানও আমাদের বাকি পণ্যগুলোর মতোই।"

তিনি বলেন, "স্থানীয় বাজারের ২৮% দখলে নেওয়া কোম্পানিটি গ্রামীণ এলাকায় স্টেক বাড়াতে চায়। গ্রামীণ মানুষের সহনীয় মূল্যে রপ্তানি মানের জুতার যোগান দিতে প্রতিষ্ঠানটি ৪ শতাংশ মুনাফা কনসিডার করতে চায়। ইতোমধ্যে কোম্পানটি গ্রাম প্রোজেক্ট এর আওতায় বেশ কিছু পণ্য বাজারজাত করেছে।"

এদিকে উচ্চ মূল্যস্ফীতি, ডলারের মূল্যবৃদ্ধি এবং ব্যবসায়িক খরচ বৃদ্ধির মধ্যেও ২০২১-২২ হিসাব বছরে ভাল ব্যবসা করেছে কোম্পানিটি।

গত অর্থবছরে লোকাল ফুটওয়্যার জায়ান্টের জুতা বিক্রি ১০ শতাংশ এবং মুনাফা ৩১ শতাংশ বেড়েছে। আর প্রবৃদ্ধির উপর ভর করে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৩৫ শতাংশ ক্যাশ এবং ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে।

কোম্পানি সূত্রে জানা যায়, তাদের নিট মুনাফা দাঁড়িয়েছে ১৪ কোটি টাকা। তাছাড়া, কোম্পানির শেয়ার প্রতি আয় ছিল ১১ টাকা ৭০ পয়সা; যা আগের দুই অর্থবছরে ছিল যথাক্রমে ১০ টাকা ৫৩ পয়সা ও ৮ টাকা ৯২ পয়সা।

গত অর্থবছরে কোম্পানিটির আয় ছিল ১,২৯৭.৪৬ কোটি টাকা, যা আগের বছর ছিল ১,১৭৬.৪০ কোটি টাকা।

এপেক্সের ৬০ শতাংশের বেশি আয় আসে স্থানীয় বাজার থেকে এবং বাকিটা রপ্তানি থেকে।

সূত্র অনুযায়ী, ২০২১-২২ বছরে কোম্পানিটির লোকাল সেলস ১৫ শতাংশ বেড়ে হয়েছে ৭৬৮.৭২ কোটি টাকা এবং এক্সপোর্ট ৪ শতাংশ বেড়ে হয়েছে ৫২৮.৭৪ কোটি টাকা।

আর লোকাল মার্কেটে কোম্পানিটির মোট বিক্রির ৫৩ শতাংশ আসে চামড়ার জুতা থেকে, সিনথেটিক থেকে আসে ২৯ শতাংশ। অন্যদিকে এক্সপোর্টের ৯১ শতাংশই আছে লেদারের দখলে, বাকিটা সিনথেটিক।

Related Topics

টপ নিউজ

এপেক্স গ্রুপ / এপেক্স ফুটওয়্যার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ছবি: এএফপি
    ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা
  • ছবি; রয়টার্স
    যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

Related News

  • জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে লোকসানে বাটা, মুনাফায় অ্যাপেক্স
  • ডলারের মূল্যবৃদ্ধিতে আয় বেড়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন, এপেক্সের 
  • ম্যানেজার নেবে এপেক্স ফুটওয়্যার
  • করোনায় মারা গেলেন সানবিমস স্কুলের অধ্যক্ষ নিলুফার মঞ্জুর

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা

3
ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net