Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 18, 2026
আশুগঞ্জ মোকামে ধানের সংকট, বেচাকেনা কমেছে ৬০ শতাংশ

অর্থনীতি

আজিজুল সঞ্চয়, ব্রাহ্মণবাড়িয়া
15 October, 2022, 12:25 pm
Last modified: 15 October, 2022, 12:37 pm

Related News

  • বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ‘ঋণে জর্জরিত হওয়া ছাড়া উপায় থাকবে না’: শ্রমিকের খরচ বৃদ্ধি ও ধানের দাম কমে যাওয়ায় বিপাকে বোরো চাষীরা
  • ডুবছে খেত, পচছে ফসল: হাওরের ৪৭ হাজার হেক্টর জমির ধানে লোকসান গুনছেন কৃষকরা
  • ব্রাহ্মণবাড়িয়ায় অতিবৃষ্টি ও ঢলে তলিয়ে গেছে ৩০৫ হেক্টর ধান: দিশেহারা ২ হাজার কৃষক
  • ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে সব ধান তলিয়ে যেতে দেখে মারা গেলেন কৃষক

আশুগঞ্জ মোকামে ধানের সংকট, বেচাকেনা কমেছে ৬০ শতাংশ

মোকামে এখন বিআর-২৮ জাতের ধান প্রায় ১০০ টাকা বেড়ে প্রতি মণ কেনাবেচা হচ্ছে ১৩৫০ থেকে ১৩৮০ টাকা। বিআর-২৮ জাতের ধান ৭০ টাকা বেড়ে বেচাকেনা হচ্ছে ১৩২০ থেকে ১৩৫০ টাকা দামে।
আজিজুল সঞ্চয়, ব্রাহ্মণবাড়িয়া
15 October, 2022, 12:25 pm
Last modified: 15 October, 2022, 12:37 pm
ছবি- টিবিএস
  • সংকটের কারণে ধানের দাম মণ প্রতি বেড়েছে ১০০ টাকার বেশি
  • সংকট দীর্ঘ হলে চালের দাম বাড়বে, বন্ধ হবে অনেক চালকল
  • ধানের সংকট থাকতে পারে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত
  • সংকটের কারণে বেচাকেনা কমেছে প্রায় ৬০ শতাংশ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ধানের মোকামে তীব্র হচ্ছে ধানের সংকট। ফলে ক্রমেই বাড়ছে ধানের দাম। সংকট আর মূল্যবৃদ্ধির ফলে ধানের বেচাকেনা কমেছে প্রায় ৬০ শতাংশ।

ধানের এই সংকট আরও অন্তত ১ মাস থাকবে বলে জানিয়েছেন মোকাম সংশ্লিষ্টরা। তবে সংকট প্রকট হলে চালের দাম বাড়ার পাশাপাশি অনেক চালকল বন্ধ হয়ে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন চালকল মালিকরা।

খোঁজ নিয়ে জানা গেছে, শত বছরেরও বেশি সময় ধরে আশুগঞ্জের মেঘনা নদীর ভিওসি ঘাটে ধানের হাট বসছে। প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত এই হাটে কয়েক কোটি টাকার ধান বেচাকেনা হয়। এই হাটকে দেশের পূর্বাঞ্চলের সবচেয়ে বড় ধানের মোকাম হিসেবে ধরা হয়। মূলত এই মোকামই জেলার আড়াইশ চালকলে ধানের যোগান দেয়।

আশুগঞ্জ মোকামে কিশোরগঞ্জ, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও সিলেটসহ অন্তত ৭ জেলা থেকে ধান নিয়ে আসেন বেপারীরা। ধানের মৌসুমে মোকামে প্রতিদিন ১ লাখ মণেরও বেশি ধান বেচাকেনা হয়। আর বাকি সময় বেচাকেনা হয় ৫০ থেকে ৬০ হাজার মণ ধান। তবে অক্টোবর মাসের শুরু থেকেই ধানের সংকট দেখা দিয়েছে মোকামে। এর ফলে সব জাতের ধানের দামই বেড়েছে।

ছবি- টিবিএস

মোকামে এখন বিআর-২৮ জাতের ধান প্রায় ১০০ টাকা বেড়ে প্রতি মণ কেনাবেচা হচ্ছে ১৩৫০ থেকে ১৩৮০ টাকা। বিআর-২৮ জাতের ধান ৭০ টাকা বেড়ে বেচাকেনা হচ্ছে ১৩২০ থেকে ১৩৫০ টাকা দামে। আর মোটা ধানের প্রতি মণের বাজার দর প্রায় ১০০০ টাকা।

চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় মোকামে বেচাকেনা প্রায় ৬০ শতাংশ কমে এখন দিনে ২০ হাজার মণের কিছু বেশি ধান বেচাকেনা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার চালকলগুলো থেকে চট্টগ্রাম, সিলেট ও ঢাকার কয়েকটি জেলায় চাল সরবরাহ করা হয়।

এদিকে, ধানের দাম বাড়ায় ইতোমধ্যে চালের দাম বাড়তে শুরু করেছে। সপ্তাহের ব্যবধানে বস্তা প্রতি ২০ টাকা বেড়ে বিআর-২৮ জাতের চাল বিক্রি হচ্ছে ২৬০০ টাকা এবং বিআর-২৯ চাল বিক্রি হচ্ছে ২৫৫০ টাকায়।

আশুগঞ্জ মোকামের বেপারী মো. শাহজাহান জানান, তিনি হাওরাঞ্চলের কৃষকদের কাছ থেকে ধান কিনে এনে আশুগঞ্জ মোকামে বিক্রি করেন। এখন কৃষকের গোলায় ধান নেই। এর ফলে চাহিদার তুলনায় যোগান কম থাকায় ধানের দাম বেড়েছে। এই সংকট আগামী নভেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত থাকতে পারে। আসন্ন আমন মৌসুমের ধান মোকামে আসার পর বাজার স্থিতিশীল হবে বলে জানান তিনি।

আল হায়াত নামে এক খরিদদার (মিল মালিকদের জন্য ধান কিনেন) জানান, ধানের বাজারের সাথে চালের দর মিলছে না। সব জাতের ধানের দাম বেড়েছে। ধানের সংকট প্রকট হলে বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তখন চালের দরও বাড়বে।

মোবারক হোসেন নামে এক চালকল মালিক জানান, ধানের বাজার দর যেভাবে বাড়ছে, চালের দাম সেভাবে বাড়ছে না। এতে করে লোকসান গুণতে হচ্ছে। ধানের সাথে সমন্বয় করতে গেলে চালের দাম বস্তা প্রতি আরও অন্তত ১০০ টাকা বাড়াতে হবে। তবে ধানের সংকট না কাটলে চালকল বন্ধ করে দিতে হবে।

এ ব্যাপারে আশুগঞ্জ উপজেলা অটো রাইসমিল মালিক সমিতির সদস্য হাসান ইমরান বলেন, 'মোকামে পর্যাপ্ত ধান না পাওয়ার কারণে বাধ্য হয়ে আমাদের অনেক চালকল বন্ধ রাখতে হচ্ছে। এতে করে লোকসান গুণতে হচ্ছে চালকল মালিকদের। এছাড়া আরও কয়েকটি চালকল বন্ধের পথে। এ অবস্থায় সংকট দীর্ঘ হলে বাধ্য হয়ে চালের দাম বাড়াতে হবে। তবে আসন্ন আমন মৌসুমের আগে ধানের সংকট নিরসন হবে বলে মনে হচ্ছে না'।

 

 

Related Topics

টপ নিউজ

ধান / ধানের ফলন / ধান বিক্রি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    মেরামতের যন্ত্রাংশ নেই, নিলামেও মিলছে না ক্রেতা: পড়ে আছে চীনের অনুদানে পাওয়া ফায়ার সার্ভিসের মোটরসাইকেল
  • শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ, হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও
    শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ছবি: সংগৃহীত
    ইনানীর রিসোর্টে আগুনে মৃত্যুর ঘটনায় ম্যানেজার আটক
  • ছবি: মন্ত্রণালয়েরে সৌজন্যে
    ব্যবসা সহজে এক পোর্টালে ট্রেড লাইসেন্স, অনুমোদন প্রক্রিয়ায় জটিলতা কমানোর উদ্যোগ
  • ছবি: টিবিএস
    মেরিন ড্রাইভে আড়াই শত প্রতিষ্ঠান অবৈধ, তালিকায় ছিল টুপটুপ রিসোর্টও
  • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    রুশ তেল কেনায় ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

Related News

  • বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ‘ঋণে জর্জরিত হওয়া ছাড়া উপায় থাকবে না’: শ্রমিকের খরচ বৃদ্ধি ও ধানের দাম কমে যাওয়ায় বিপাকে বোরো চাষীরা
  • ডুবছে খেত, পচছে ফসল: হাওরের ৪৭ হাজার হেক্টর জমির ধানে লোকসান গুনছেন কৃষকরা
  • ব্রাহ্মণবাড়িয়ায় অতিবৃষ্টি ও ঢলে তলিয়ে গেছে ৩০৫ হেক্টর ধান: দিশেহারা ২ হাজার কৃষক
  • ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে সব ধান তলিয়ে যেতে দেখে মারা গেলেন কৃষক

Most Read

1
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

মেরামতের যন্ত্রাংশ নেই, নিলামেও মিলছে না ক্রেতা: পড়ে আছে চীনের অনুদানে পাওয়া ফায়ার সার্ভিসের মোটরসাইকেল

2
শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ, হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও
বাংলাদেশ

শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইনানীর রিসোর্টে আগুনে মৃত্যুর ঘটনায় ম্যানেজার আটক

4
ছবি: মন্ত্রণালয়েরে সৌজন্যে
বাংলাদেশ

ব্যবসা সহজে এক পোর্টালে ট্রেড লাইসেন্স, অনুমোদন প্রক্রিয়ায় জটিলতা কমানোর উদ্যোগ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

মেরিন ড্রাইভে আড়াই শত প্রতিষ্ঠান অবৈধ, তালিকায় ছিল টুপটুপ রিসোর্টও

6
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

রুশ তেল কেনায় ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net