Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 09, 2026
দেশের ই-কমার্স বাজার ২০২৬ সালের মধ্যে দ্বিগুণের বেশি বাড়বে: গবেষণা

অর্থনীতি

রেজাউল করিম
16 September, 2022, 11:25 am
Last modified: 16 September, 2022, 11:27 am

Related News

  • বিশ্বব্যাপী দাম কমেছে পাম অয়েলের, সরকারের বিলম্বে দেশে ভোক্তার বাড়তি খরচ
  • অনলাইনে বিক্রি বাড়াতে বি-টু-বি-টু-সি রপ্তানি মডেল চালু করল কেন্দ্রীয় ব্যাংক
  • বিদেশি ই-কমার্স প্ল্যাটফর্মে পণ্য বিক্রির অর্থ দেশে আনার সময় বাড়ানো হচ্ছে
  • আগামীকাল থেকে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রয় শুরু
  • দেশীয় বিস্কুটের জনপ্রিয়তা বৃদ্ধিতে আমদানি করা বিস্কুটের আধিপত্য যেভাবে কমে আসছে

দেশের ই-কমার্স বাজার ২০২৬ সালের মধ্যে দ্বিগুণের বেশি বাড়বে: গবেষণা

২০২১ সালে ই-কমার্স বাজারের আকার ছিল প্রায় ৫৬ হাজার ৮৭০ কোটি টাকা। গবেষণা বলছে, ২০২৬ সালের মধ্যে তা প্রায় দেড় লাখ কোটি টাকার বাজারে পরিণত হবে।
রেজাউল করিম
16 September, 2022, 11:25 am
Last modified: 16 September, 2022, 11:27 am

সরাসরি গ্রাহকের কাছে পণ্য ও সেবা পৌঁছে দেওয়া (বিটুসি) ই-কমার্স খাত বাৎসরিক ১৭ দশমিক ৬১ শতাংশ হারে বৃদ্ধি পেয়ে ২০২২ সালে ৬৫ হাজার ৯৬৬ কোটি টাকার বাজারে পরিণত হবে উঠে এসেছে এক সাম্প্রতিক বাজার গবেষণায়।

২০২১ সালে ই-কমার্স বাজারের আকার ছিল প্রায় ৫৬ হাজার ৮৭০ কোটি টাকা। ডাবলিন-ভিত্তিক বাণিজ্য গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড মার্কেটস ডট কমের মতে, ২০২৬ সালের মধ্যে তা প্রায় দেড় লাখ কোটি টাকার বাজারে পরিণত হবে।

'বাংলাদেশ বিটুসি ইকমার্স মার্কেট রিপোর্ট ২০২২'-শীর্ষক প্রতিবেদনটিকে নিবন্ধিত ই-কমার্স প্রতিষ্ঠান ছাড়াও অনিবন্ধিত অনলাইন প্ল্যাটফর্ম এবং সোশ্যাল মিডিয়া-ভিত্তিক ট্রেডিং পেজগুলো অন্তর্ভুক্ত করার কথা জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠানটি।

ই-কমার্সের পণ্য ও পরিষেবাগুলোর মধ্যে রয়েছে খুচরা কেনাকাটা, ভ্রমণ ও আতিথেয়তা, অনলাইন ফুড সার্ভিস, বিনোদন ও গণমাধ্যম, স্বাস্থ্যসেবা, বিভিন্ন গ্যাজেট ও কারিগরি পরিষেবা ইত্যাদি।

স্থানীয় শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠান দারাজ বাংলাদেশের প্রধান বিপণন কর্মকর্তা মো. তাজদিন হাসান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, সহজে কেনাকাটা ও অর্থ পরিশোধের ব্যবস্থা বাজার সম্প্রসারণে সাহায্য করবে কেননা সুষ্ঠু গ্রাহক পরিষেবা ই-কমার্সে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ টিবিএসকে বলেন, প্রতিবেদনটি বাংলাদেশের ই-কমার্সের সামগ্রিক অবস্থাকে সুষ্ঠুভাবে তুলে ধরেছে।

গত বছর ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)-এর প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, বাংলাদেশে ২,৫০০টিরও বেশি ই-কমার্স প্ল্যাটফর্মের মধ্যে এক শতাংশ বড় ব্যবসা, ৪ শতাংশ মাঝারি এবং ৯৫ শতাংশ বিভিন্ন ছোট ব্যবসায়ী উদ্যোগ। প্রায় ১,৬০০ ই-কমার্স উদ্যোক্তা ই-ক্যাবের সদস্য ছিলেন।

ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালি ২০১৮ সালের শেষের দিকে বাংলাদেশে কার্যক্রম শুরু করে। প্ল্যাটফর্মটি দ্রুতই বিভিন্ন লোভনীয় অফার ও বিশাল ডিসকাউন্ট প্রদানের মাধ্যমে বাজারের এক বড় প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। পরবর্তীতে জালিয়াতি ও দুর্নীতির অভিযোগের পর বর্তমানে এর কার্যক্রম স্থগিত রয়েছে।

আলেশা মার্ট, ই-অরেঞ্জ, কিউকম, দালাল প্লাস, ধামাকা শপিং এবং সিরাজগঞ্জ শপসহ আরও বেশ কয়েকটি ই-কমার্স প্ল্যাটফর্মের বিরুদ্ধে একইরকম অভিযোগ ওঠে। অভিযুক্ত সাইটগুলোর বেশিরভাগই এখন বন্ধ হয়ে গেছে।

ভোক্তা অধিকার নিশ্চিত করতে ২০১৮ সালে সরকার ই-কমার্স ওয়েবসাইটগুলোর নির্দেশিকা হিসেবে ডিজিটাল কমার্স পলিসি প্রকাশ করে।

২০২১ সালের জুন মাসে বাংলাদেশ ব্যাংক গ্রাহক অধিকার নিশ্চিত করার পাশাপাশি প্রতারণামূলক কার্যক্রম বন্ধ করতে পেমেন্ট গেটওয়ে 'এসক্রো সার্ভিস' চালু করে।

তবে তপন কান্তি ঘোষ বলেন, এখনও অনেক অনিবন্ধিত সোশ্যাল মিডিয়াভিত্তিক ই-কমার্স ফার্ম, অনলাইন চিকিৎসা সেবাদানকারী ও পর্যটন ব্যবসা রয়েছে যেগুলো প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় আসেনি।

বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি)-র একজন কর্মকর্তা জানান, বাংলাদেশে প্রায় ৫০ হাজার ফেসবুক পেজ রয়েছে যেগুলো খুচরা ও পাইকারি পণ্য বিক্রি বা সরবরাহ করে।

তাঁর অনুমান ফেসবুকভিত্তিক এই উদ্যোগগুলোর বার্ষিক কর ও মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রায় ১০ হাজার কোটি টাকা হতে পারে।

'একবার আমাদের ই-কমার্স নীতি সম্পূর্ণরূপে বাস্তবায়িত হলে, সরকার সব ধরনের ব্যবসা থেকে রাজস্ব সংগ্রহ করতে সক্ষম হবে,' বলেন তপন কান্তি ঘোষ।

পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, দেশের ই-কমার্স খাতের জন্য একটি বড় চ্যালেঞ্জ হলো ভোক্তা আস্থা নড়বড়ে হওয়া।

তিনি আরও বলেন, 'বিশ্বব্যাপী অনলাইন শপিং খুব দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে। এটা স্বাভাবিক যে সামনের বছরগুলোতে বাংলাদেশেও এই খাত সম্প্রসারিত হবে'।

Related Topics

টপ নিউজ

ই-কমার্স / ভোক্তা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স ও এএফপি
    যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
    দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

Related News

  • বিশ্বব্যাপী দাম কমেছে পাম অয়েলের, সরকারের বিলম্বে দেশে ভোক্তার বাড়তি খরচ
  • অনলাইনে বিক্রি বাড়াতে বি-টু-বি-টু-সি রপ্তানি মডেল চালু করল কেন্দ্রীয় ব্যাংক
  • বিদেশি ই-কমার্স প্ল্যাটফর্মে পণ্য বিক্রির অর্থ দেশে আনার সময় বাড়ানো হচ্ছে
  • আগামীকাল থেকে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রয় শুরু
  • দেশীয় বিস্কুটের জনপ্রিয়তা বৃদ্ধিতে আমদানি করা বিস্কুটের আধিপত্য যেভাবে কমে আসছে

Most Read

1
ছবি: রয়টার্স ও এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প

2
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ

4
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

5
ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net