Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
কর কমানোর তিন দিনের মধ্যেই জ্বালানি তেলের নতুন দাম: বিপিসি চেয়ারম্যান

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
29 August, 2022, 01:10 pm
Last modified: 29 August, 2022, 01:27 pm

Related News

  • ১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ
  • ৬৮ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো আরও দুই জাহাজ
  • জরুরি চাহিদা মেটাতে ৩ লাখ টন ডিজেল কেনার প্রস্তাব অনুমোদন
  • ক্রুড অয়েলের অভাবে বন্ধের মুখে ইস্টার্ন রিফাইনারি: ১০ এপ্রিলের পর উৎপাদনের আশা ক্ষীণ
  • প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার

কর কমানোর তিন দিনের মধ্যেই জ্বালানি তেলের নতুন দাম: বিপিসি চেয়ারম্যান

তবে এই সুবিধা ভোক্তা পর্যায়ে কবে নাগাদ পৌঁছাবে তা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নির্ধারণ করবে।
টিবিএস রিপোর্ট
29 August, 2022, 01:10 pm
Last modified: 29 August, 2022, 01:27 pm
প্রতীকি ছবি

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যান এবিএম আজাদ বলেছেন, অগ্রিম কর এবং আমদানি শুল্ক কমানোর কারণে জ্বালানি তেলের দাম কতটুকু কমবে সেটা আগামী দুই-তিন দিনের মধ্যে জানা যাবে।

"তবে এই সুবিধা ভোক্তা পর্যায়ে কবে নাগাদ পৌঁছাবে তা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নির্ধারণ করবে", আজ (২৯ আগস্ট) এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান বিপিসি চেয়ারম্যান।

রোববার (২৮ আগস্ট) ডিজেল ও চাল আমদানিতে ১০ শতাংশ শুল্ক কমিয়েছে সরকার।  

হ্রাসের পর ডিজেলের আমদানি শুল্ক ২২.৭৫ শতাংশে নেমে এসেছে। আর চালের আমদানি শুল্ক নেমে এসেছে ১৫.২৫ শতাংশে।

সাম্প্রতিক সময়ে দেশের সবচেয়ে আলোচিত ইস্যুগুলোর একটি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি। এই মূল্যবৃদ্ধির ফলে ইতিমধ্যে মূল্যস্ফীতির হার আরও বেড়ে গেছে। এর জেরে মানুষ পড়েছে চরম দুর্ভোগে। মানুষকে স্বস্তি দেওয়ার লক্ষ্যে ডিজেলের আমদানিতে সরকার প্রায় এক-তৃতীয়াংশ কর কমিয়েছে, পুরো জ্বালানি তেলের মধ্যে যার ব্যবহার প্রায় ৭৩ শতাংশ। 

কর হ্রাসের ফলে ডিজেলনির্ভর পরিবহন, সেচসহ অন্যান্য সেবায় ব্যয় কমার সুযোগ তৈরি হয়েছে। তবে ডিজেলের দাম বাড়ায় ইতিমধ্যেই যেসব সেবা ও পণ্যের দাম বেড়েছে, তা কতটুকু কমবে কিংবা কমলেও তা আমদানি ব্যয় হ্রাসের সঙ্গে সামঞ্জস্য রেখে কমবে কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

তবে পেট্রোল, অকটেনের মতো অন্যান্য জ্বালানি তেলের আমদানি কর কমানো হয়নি। সে কারণে পেট্রোল ও অকটেনচালিত গাড়ি কর হ্রাসের সুবিধা পাবে না।

গত ৬ আগস্ট সরকার জ্বালানি তেলের দাম রেকর্ড পরিমাণে বাড়ানোর পর বিষয়টি নিয়ে দেশব্যাপী তীব্র প্রতিক্রিয়া তৈরি হলে সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে জ্বালানির দাম কমানোর আশ্বাস দেওয়া হয়। সম্প্রতি প্রধানমন্ত্রীও বিশ্ববাজারে জ্বালাানির দাম কমলে দেশের বাজারে দাম কমানোর আশ্বাস দেন।

ব্যক্তিগত গাড়ি ছাড়া গণপরিবহনসহ সব ধরনের পণ্যবাহী পরিবহন ডিজেল ব্যবহার করে পরিচালিত হয়। ডিজেলের দাম বেড়ে যাওয়ায় ইতিমধ্যে ওইসব পরিবহনের ভাড়া বেড়েছে। এর ফলে বেড়েছে প্রায় সব ধরনের পণ্যমূল্য।

সরকার প্রতি লিটার ডিজেলের দাম ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা, প্রতি লিটার অকটেনের দাম ৪৬ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা এবং প্রতি লিটার পেট্রোলের দাম ৪৪ টাকা বাড়িয়ে ১৩০ টাকা নির্ধারণ করেছে। কেরোসিনের দামও ৪২.৫ শতাংশ বাড়িয়ে ১১৪ টাকা করা হয়েছে।

বর্তমানে তরল জ্বালানি আমদানিতে প্রায় ৩৪ শতাংশ কর আরোপ করা হয়। এছাড়া বিতরণ পর্যায়ে অতিরিক্ত ১৫ শতাংশ এবং ব্যবসায়িক পর্যায়ে আরও ২.৫ শতাংশ আদায় করা হয়।

এই কর ব্যবস্থার আওতায় সরকার প্রতি বছর তরল জ্বালানি খাত থেকে প্রায় ১০ হাজার কোটি টাকা এবং এর চেয়েও বেশি রাজস্ব আয় করে।

 

Related Topics

টপ নিউজ

ডিজেলের দাম / ডিজেল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • ছবি: বাসস
    সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও
  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

Related News

  • ১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ
  • ৬৮ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো আরও দুই জাহাজ
  • জরুরি চাহিদা মেটাতে ৩ লাখ টন ডিজেল কেনার প্রস্তাব অনুমোদন
  • ক্রুড অয়েলের অভাবে বন্ধের মুখে ইস্টার্ন রিফাইনারি: ১০ এপ্রিলের পর উৎপাদনের আশা ক্ষীণ
  • প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
ছবি: বাসস
বাংলাদেশ

সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও

4
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

5
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

6
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net