Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 14, 2026
জুলাইতে এলসি নিষ্পত্তি কমেছে ১১৭ কোটি ডলার

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
08 August, 2022, 11:20 am
Last modified: 08 August, 2022, 11:27 am

Related News

  • এলসি নিষ্পত্তিতে ডলারের দাম বেশি চাইছে ব্যাংকগুলো
  • ১১ মাসের মধ্যে জানুয়ারিতে সর্বোচ্চ আমদানি এলসি খোলার রেকর্ড
  • অর্থনৈতিক মন্দায় নভেম্বরে আমদানি এলসি নিষ্পত্তি ১০ শতাংশ কমেছে
  • আমদানি ও বিনিয়োগে সতর্কতা, অক্টোবরে এলসি খোলা কমেছে ১২ শতাংশ
  • মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসে আমদানি এলসি নিষ্পত্তি কমেছে ১১ শতাংশ

জুলাইতে এলসি নিষ্পত্তি কমেছে ১১৭ কোটি ডলার

২০২১-২২ অর্থবছর শেষে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ৩৩.২৫ বিলিয়ন ডলার। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
টিবিএস রিপোর্ট
08 August, 2022, 11:20 am
Last modified: 08 August, 2022, 11:27 am
ছবি- মিনহাজ উদ্দিন/ টিবিএস

দেশের রপ্তানির তুলনায় আমাদানি ব্যপক বৃদ্ধি পাওয়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে নেওয়া আমদানি ব্যয় সংকোচন নীতির ফলে গত এক মাসের ব্যবধানে এলসি নিষ্পত্তি কমেছে ১১৭ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে দেখা যায়, জুলাই মাসে এলসি নিষ্পত্তি করা হয়েছে ৬৫৮ কোটি ডলার, যা আগের মাস জুনে ছিলো ৭৫৩ কোটি ডলার। এক মাসের ব্যবধানে এলসি নিষ্পত্তি কমেছে ১১৭ কোটি ডলার বা ৯ দশমিক ২৩ শতাংশ।

এছাড়া জুলাই মাসে ব্যাংকগুলো এলসি খুলেছে ৫৫৫ কোটি ডলারের, যা জুনে ছিলো ৭৯৬ কোটি ডলার। সে হিসেবে জুলাই মাসে এলসি খোলা কমেছে ৩০ দশমিক ২০ শতাংশ। 

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নিবার্হী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, বাংলাদেশ ব্যাংক চেষ্টা করছে বর্তমান অর্থনৈতিক সংকট স্বাভাবিক করতে। 

নতুন গভর্নর যোগ দেওয়ার পর বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। এ পদক্ষেপ এখন কিছুটা সুফল পাচ্ছে বলে উল্লেখ করেন তিনি। 

প্রতিবেদনে আরও দেখা যায়, চলতি বছরের প্রথম মাসে জানুয়ারিতে এলসি নিষ্পত্তি হয়েছে ৬৮৫ কোটি ডলারের, ফেব্রুয়ারিতে ৬৫৫ কোটি, মার্চে ৭৬৭, এপ্রিলে ৬৯৩ কোটি, মে মাসে ৭২৫ কোটি, জুনে ৭৭৫ কোটি, জুলাইতে ৬৫৮ কোটি ডলার।

সে হিসাবে জানুয়ারির তুলনায় চলতি বছরের ফেব্রুয়ারিতে এলসি নিষ্পত্তি কমেছে ৪.২৬ শতাংশ। কিন্তু মার্চে বেড়েছে ১২.২ শতাংশ, এপ্রিলে বেড়েছে ৫.৬৬ শতাংশ, মে মাসে কমেছে ৫.৫৩ শতাংশ, জুনে বেড়েছে ১১ দশমিক ৮৮ শতাংশ, আর জুলাইতে কমেছে ৯ দশমিক ২৩ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের প্রভিশনাল ডেটা তথ্য অনুসারে, জুলাই মাসে নতুন এলসি খোলার পরিমাণ ৩১ শতাংশ কমে যাওয়ায় আগামী মাসগুলোতে আমদানির জন্য অর্থপ্রদানের চাপ তুলনামূলক কম থাকবে ব্যাংকিং খাতে।

মার্চ মাসে এলসি খোলা হয়েছিল প্রায় ১০ বিলিয়ন ডলারের।

কোভিড পরবর্তি দেশের রপ্তানির তুলনায় আমদানির পরিমাণ ব্যাপক হারে বৃদ্ধি ও বিশ্ববাজারে জ্বালানিসহ সব ধরনের পণ্যের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় রেকর্ড পরিমাণ বাণিজ্য ঘাটতিতে পড়েছে বাংলাদেশ।

বিদায়ী ২০২১-২২ অর্থবছর শেষে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ৩৩.২৫ বিলিয়ন ডলার। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। একই সময় বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যের (কারেন্ট অ্যাকাউন্ট) ঘাটতিও সাড়ে ১৮ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।

এদিকে দেশে আমদানির চাহিদা বেড়ে যাওয়ার কারণে কেন্দ্রীয় ব্যাংককে বিদায়ী অর্থবছরে ৭.৭ বিলিয়ন ডলার বিক্রি করতে হয়েছে। এছাড়া চলতি অর্থবছরের একমাসে এক বিলিয়নের বেশি বিক্রি করেছে।

২০২১ সালের আগস্টে দেশের রিজার্ভের পরিমাণ ছিল ৪৮ বিলিয়ন ডলার।

বাজারের চাহিদা আলোকে ডলার সাপ্লাই দিতে গিয়ে বর্তমানে দেশের রিজার্ভেরে পরিমাণ দাঁড়িয়েছে ২৭ জুলাই পর্যন্ত ৩৯.৪৮ বিলিয়ন ডলার। এছাড়া ডলারের দাম গত বছরের জুনে ছিল ৮৪.৮১ টাকা। চলতি বছরের আগস্টে প্রায় দশ টাকা অবমুল্যয়ন করে বর্তমানে প্রতি ডলার বিক্রি হচ্ছে ৯৪.৭০ টাকা।

কেন্দ্রীয় ব্যাংক বিলাসবহুল দ্রব্যসহ ২৭ ধরনের পণ্যের আমদানির ক্ষেত্রে শতভাগ এলসি মার্জিন সংরক্ষণের বাধ্যবাধকতা দেওয়া হয়েছে। 

৩ মিলিয়নের বেশি এলসি খুলতে ২৪ ঘণ্টা আগে কেন্দ্রীয় ব্যাংকে জানাতে বলা হয়েছে। একইসঙ্গে তফসিলি ব্যাংকসমূহের নতুন গাড়ি ক্রয়ে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
 

Related Topics

টপ নিউজ

এলসি সেটেলমেন্ট / এলসি / আমদানি এলসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 
  • যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
    ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’
  • ছবি: সংগৃহীত
    কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • কোলাজ: টিবিএস
    ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের
  • তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
    শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

Related News

  • এলসি নিষ্পত্তিতে ডলারের দাম বেশি চাইছে ব্যাংকগুলো
  • ১১ মাসের মধ্যে জানুয়ারিতে সর্বোচ্চ আমদানি এলসি খোলার রেকর্ড
  • অর্থনৈতিক মন্দায় নভেম্বরে আমদানি এলসি নিষ্পত্তি ১০ শতাংশ কমেছে
  • আমদানি ও বিনিয়োগে সতর্কতা, অক্টোবরে এলসি খোলা কমেছে ১২ শতাংশ
  • মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসে আমদানি এলসি নিষ্পত্তি কমেছে ১১ শতাংশ

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 

2
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

4
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

5
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের

6
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net