Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 12, 2026
জ্বালানি সংকটে একের পর এক অ্যালুমিনিয়াম কারখানা বন্ধ বগুড়ায় 

অর্থনীতি

খোরশেদ আলম
13 July, 2022, 01:55 pm
Last modified: 13 July, 2022, 02:03 pm

Related News

  • মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রেক্ষাপটে ভারতের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার  
  • মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাঁচাতে পাকিস্তানে সপ্তাহে ৪ দিন অফিস
  • জ্বালানি তেল বিক্রিতে নতুন সীমা নির্ধারণ, বিভাগীয় শহরে বিক্রি ১৫% কমানোর নির্দেশ
  • ইরান যুদ্ধ নিয়ে বিভ্রান্তিকর বার্তা, বিশ্ববাজারে তেলের দামে চরম অস্থিরতা
  • ইরান যুদ্ধের প্রভাব মোকাবিলায় অর্থমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের মন্ত্রিসভা কমিটি গঠন  

জ্বালানি সংকটে একের পর এক অ্যালুমিনিয়াম কারখানা বন্ধ বগুড়ায় 

বিভিন্ন জ্বালানি দিয়ে উৎপাদন খরচ এত বেশি যে বাধ্য হয়ে ইতিমধ্যে ১১টির মধ্যে ১০টি কারখানা বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা। গত চার বছরের মধ্যে এই পরিস্থিতি তৈরি হয়েছে।
খোরশেদ আলম
13 July, 2022, 01:55 pm
Last modified: 13 July, 2022, 02:03 pm
ছবি-টিবিএস

বগুড়ার দুপচাঁচিয়ায় তালোড়া বন্দরে এখনো জ্বালানি তেল পুড়িয়ে অ্যালুমিনিয়ামের তৈজসপত্র তৈরি করা হচ্ছে। অথচ এ বন্দর থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে বগুড়া শহরে গ্যাসের সংযোগ রয়েছে। সেখানে জ্বালানি হিসেবে গ্যাস ব্যবহার করে এসব পণ্য উৎপাদন চলছে। উৎপাদন খরচও জ্বালানির চেয়ে কয়েকগুণ কম। ফার্নেস ওয়েলে চলা কারখানাগুলো প্রতিযোগিতায় টিকতে না পেরে বন্ধ হয়ে যাচ্ছে ক্রমাগত।

ব্যবসায়ীরা বলেছেন, বিভিন্ন জ্বালানি দিয়ে উৎপাদন খরচ এতো বেশি যে বাধ্য হয়ে ইতিমধ্যে ১১টির মধ্যে ১০টি কারখানা বন্ধ হয়ে গেছে। গত চার বছরের মধ্যে এই পরিস্থিতি তৈরি হয়েছে। গ্যাস সংযোগ না পেলে চলমান একমাত্র সচল কারখানাও বন্ধ করতে হবে।

দুপচাঁচিয়া উপজেলা সদর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে তালোড়া বন্দর। এই বন্দরের সাথে রেল ও নদীপথে যোগাযোগের ব্যাপক সুবিধা রয়েছে। এ কারণে ১৯৫৪ সালে এই বন্দরে মেসার্স খেতওয়াত অ্যালুমিনিয়াম ওয়ার্কস নামে একটি তৈজসপত্র তৈরির কারখানা গড়ে ওঠে।

ব্যবসায়ীরা জানান, মুম্বাইয়ের বাসিন্দা লাদুরাম আগরওয়ালা তৈজসপত্র তৈরির এই কারখানা ওই সময় প্রতিষ্ঠা করেন। পর্যায়ক্রমে চাহিদার প্রেক্ষাপটে এই বন্দরে ১২টি ছোট-বড় কারখানা গড়ে ওঠে, যেখানে স্থানীয় প্রায় ৫ শতাধিক শ্রমিক কর্মরত ছিলেন। কারখানাগুলোতে হাঁড়ি, পাতিল, গামলা, বালতি, মগসহ বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করা হয়। উৎপাদিত এসব তৈজসপত্র বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি করা হয়।

কারখানায় ইনগট (অ্যালুমিনিয়ামের বড় বড় পাত), ভাঙারিসহ বিভিন্ন ধাতব পদার্থ কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। এসব কাঁচামাল আগুনে গলিয়ে নতুন নতুন তৈজসপত্র তৈরি করা হয়। ধাতব গলানোর কাজে ব্যবহার করা হয় ফার্নেস অয়েল, বার্নিং অয়েল ও খড়ি।

কিন্তু ফার্নেস অয়েলের দাম প্রতিবছই লিটারপ্রতি প্রায় ৩০ থেকে ৩৫ টাকা করে বাড়ছে। ফার্নেস অয়েল ব্যবহার করে এক কেজি তৈজসপত্র তৈরি করতে ১৬ টাকা পড়ে। অপরদিকে গ্যাস দিয়ে একই পরিমাণের তৈজসপত্র তৈরি করতে খরচ মাত্র ৬ থেকে ৯ টাকা। উৎপাদন খরচ বাড়ার কারণে প্রতিযোগিতার বাজারে টিকতে না পেরে গত কয়েক বছরে ১০টি কারখানা বন্ধ হয়ে গেছে।

বিভিন্ন সংকটে ২ বছর আগে বন্ধ হয়ে যায় তালোড়ার প্রগতি অ্যালুমিনিয়াম। এই প্রতিষ্ঠানের মালিক নূরে আলম চৌধুরী বলেন, 'শহরের দিকে গ্যাসের কারখানা হওয়ার কারণে আমাদের ব্যবসায় প্রথম ধাক্কা লাগে। কারণ আমাদের কারখানায় প্রধান জ্বালানি হচ্ছে ফার্নিস ওয়েল। গত কয়েক বছর ধরে এই জ্বালানির দাম হু হু করে বেড়েছে। এতে আমাদের উৎপাদন খরচও বেড়েছে বহুগুণে। তাই আমরা টিকতে পারিনি। আবার বগুড়ার শিল্প এলাকায় কোনো প্লট আমাদের নামে বরাদ্দ না থাকায় কারখানাও স্থানান্তর করা সম্ভব হয়নি।'

এই শিল্পের পুরোনো ব্যবসায়ী তালোড়া অ্যালুমিনিয়ামের মালিক পবন প্রসাদ পোদ্দার। তিনিও কারখানা বন্ধ করেছেন প্রায় এক বছর হলো। কারণ জানতে চাইলে এই ব্যবসায়ী বলেন, 'সংকট শুরুর কয়েক বছর আগে থেকেই, শহরের উপকেন্দ্রের কারখানাগুলোতে জ্বালানি হিসেবে গ্যাসের সংযোগ দেওয়া হয়। আমরা যারা উপজেলা পর্যায়ে কারখানা করে দেশের অর্থনীতি ও কর্মসংস্থানের সুযোগে অংশীদার হতে চাই সেখানে সরকারের গ্যাস সংযোগ দিতে অনীহা। তার ফল এখন আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। জ্বালানি তেলের নাম বৃদ্ধি হওয়ার কারণে বাধ্য হয়ে আমাদের কারখানা বন্ধ করে দিতে হয়েছে। কর্মসংস্থান হারিয়েছে অর্ধশত মানুষ।'

বাপ-দাদার আমল থেকে তালোড়া এলাকায় অ্যালুমিনিয়ামের ব্যবসা ছিল গৌরি শংকরের। বগুড়া, জয়পুরহাট, নওগাঁসহ আশেপাশে তার উৎপাদিত অ্যালুমিনিয়ামের পণ্যের এখনো খুব চাহিদা আছে। চাহিদা প্রেক্ষাপটেই তালোড়া বাজারে অর্ধশত শ্রমিক নিয়ে চলছিল কারখানা। কিন্তু কাঁচামাল, জ্বালানি সংকটের কারণে গত চারমাস হলো কারখানা বন্ধ রেখেছেন গৌরি। এই ব্যবসায়ী জানান, যেসব কারখানায় গ্যাস সংযোগ রয়েছে সেখানে নির্দিষ্ট পরিমাণ পণ্য উৎপাদনে ১ লাখ টাকা খরচ হলে আমাদের হচ্ছে ৫ লাখ। একই পণ্য উৎপাদনের খরচে তাদের সাথে প্রতিযোগিতায় টেকা সম্ভব হচ্ছে না। এখন অ্যালুমিনিয়ামের কারখানা বন্ধ করে পুঁজি ভেঙে খাচ্ছি।

রয়েল অ্যালুমিনিয়ামে প্রায় ১৬ বছর ধরে শ্রমিক হিসেবে কাজ করেছেন শফিকুল ইসলাম বাবু। এখন তিনি নিজেই ছোট করে কারাখানা গড়েছেন। মূলধন বিনিয়োগ করেছেন মূলত বেসরকারি সংস্থা ও ব্যাংক থেকে ঋণ নিয়ে। গত দু'বছর ধরে করোনা তাকে প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।

শফিকুল জানান, তালোড়া বাজারে অন্য কারখানার চেয়ে তার উৎপাদিত পণ্যের চাহিদা অনেক বেশি। কারণ তিনি শুধু টিফিন ক্যারিয়ার বক্স তৈরি করেন। কিন্তু করোনার ধাক্কায় তিনি পুঁজি হারিয়েছেন। বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে ব্যবসা ছোট করে চালাচ্ছেন। কিন্তু এর সুদের হার খুব বেশি। এই কারণে সরকারের কাছে কম সুদে ঋণের দাবি করেছেন এই ছোট উদ্যোক্তা।

তালোড়া বাজারে শ্রমিকদের দিক বিবেচনা করে একমাত্র কারখানা চালু রেখেছেন সুভাস প্রসাদ কানু। সৌরভ অ্যালুমিনিয়াম ওয়ার্কসের মালিক তিনি। এই ব্যবসার করুণ পরিণতির কথা উল্লেখ করে বলেন, 'গ্যাসের সংযোগ পেলেই কারখানাগুলোতে উৎপাদন দ্বিগুণ হবে। উৎপাদন খরচও কম পড়বে। এক মাসের ফার্নেস অয়েলের খরচ দিয়ে ছয় থেকে সাত মাস গ্যাস কিনে তৈজসপত্র উৎপাদন করা যাবে। এলাকায় শ্রমিকেরা বেকার থাকবে না। এ বিষয়ে গ্যাস সরবরাহকারী কয়েকটি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।'

সুভাস আরও জানান, চার বছর আগে যখন বগুড়ায় গ্যাস সংযোগ দেওয়া হয়, তখন এ বন্দরের ব্যবসায়ীরা জেলা প্রশাসকের সঙ্গে গ্যাসের দাবিতে স্মারকলিপি দিয়েছেন। কিন্তু তাদের দাবি আর বাস্তবায়িত হয়নি।

তিনি আরও বলেন, 'দুপচাঁচিয়ায় শ্রমিক নিয়ে কোনো সমস্যা নেই। বাড়ির কাজের পাশাপাশি এখানে কাজ করেন তারা। কিন্তু তেল দিয়ে গালাই করে এই উৎপাদন দুরূহ ব্যাপার। জ্বালানি সংকটের কারণে এই ব্যবসা না হলে ব্যবসায়ীরা অন্য কিছু করবে। কিন্তু শ্রমিকরা কী করবে? তাদের কী হবে? এই বিষয়টি সরকারের বিবেচনায় নেওয়া দরকার।'

অন্য কারখানা বন্ধ হওয়ার পর সৌরভ অ্যালুমিনিয়ামে গত দুই মাস আগে কারিগরের কাজ নেন আরিফুল ইসলাম। তিনি বলেন, 'প্রায়ই শোনা যায় কারখানা বন্ধ হয়ে যাবে। সব সময় ভয়ে থাকি, কারণ একদিকে কাজের সংকট। অন্যদিকে দ্রব্যমূল্য লাগামছাড়া। একটি কারখানা চালু রয়েছে, এটিও বন্ধ হলে আমরা কীভাবে চলব, তা জানি না। তবে তালোড়ার কয়েকশ শ্রমিকের জীবনের কথা মাথায় নিয়ে সরকারের উচিত এখানে গ্যাসের সংযোগ দেওয়া।'

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) উপ-মহাব্যবস্থাপক একেএম মাহফুজুর রহমান বলেন, 'বিসিকের পক্ষ থেকে ছোট উদ্যোক্তাদের অল্প সুদে ঋণ দেওয়া হয়। কেউ যোগাযোগ করলে তাদের ঋণের ব্যবস্থা করে দেওয়া হবে। একই সাথে উদ্যোক্তাদের যুগোপযোগী প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হবে। আর বগুড়া উত্তরবঙ্গের মধ্যে শিল্পাঞ্চল। এখানে অনেক ব্যবসায়ী। এই কারণে বিসিকে আপাতত তাদের জন্য জায়গা বরাদ্দ দেওয়া কঠিন। তবে আরেকটি বিসিক নগরী হওয়ার সম্ভবনা রয়েছে। তখন বিষয়টি বিবেচনা করা হবে।'

তালোড়া অ্যালুমিনিয়াম শিল্প বাঁচাতে গ্যাস সংযোগ দেওয়া হবে কিনা জানতে চাইলে বগুড়ার জেলা প্রশাসক জিয়াউল হক বলেন, 'সরকারের পক্ষ থেকে শিল্প কারখানায় গ্যাস সংযোগের সুযোগ রয়েছে। এই বিষয়ে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির সাথে যোগাযোগ করব। একই সাথে পত্রযোগে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জানাব কীভাবে এই শিল্পকে বাঁচানো যায়।'  
 

Related Topics

টপ নিউজ

অ্যালুমিনিয়াম কারখানা / জ্বালানি সংকট / জ্বালানি তেল / অ্যালুমিনিয়ামের তৈজসপত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জামায়াতে ইসলামী ও শফিকুর রহমানের বিভিন্ন পোস্টের স্ক্রিনশট। কোলাজ: টিবিএস
    শফিকুর রহমান: এক স্বঘোষিত বিরোধী দলীয় নেতার অদ্ভুত কাহিনি
  • ফ্রান্সের প্যারিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ দুই উপদেষ্টা বাম থেকে- স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। ছবি: গেটি/ ভায়া দ্য নিউ রিপাবলিক
    কুশনার, উইটকফ দুজনেই নির্বোধ, তাই ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প
  • জ্বালানি তেল বিক্রিতে নতুন সীমা নির্ধারণ, বিভাগীয় শহরে বিক্রি ১৫% কমানোর নির্দেশ
    জ্বালানি তেল বিক্রিতে নতুন সীমা নির্ধারণ, বিভাগীয় শহরে বিক্রি ১৫% কমানোর নির্দেশ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নির্মম বোমাবর্ষণ চলছেই, ২০ বছরে ভিয়েতনামে ফেলা হয় ৭৫ লাখ টন
  • বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। ফাইল ছবি: বাসস
    '২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি
  • মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
    যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

Related News

  • মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রেক্ষাপটে ভারতের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার  
  • মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাঁচাতে পাকিস্তানে সপ্তাহে ৪ দিন অফিস
  • জ্বালানি তেল বিক্রিতে নতুন সীমা নির্ধারণ, বিভাগীয় শহরে বিক্রি ১৫% কমানোর নির্দেশ
  • ইরান যুদ্ধ নিয়ে বিভ্রান্তিকর বার্তা, বিশ্ববাজারে তেলের দামে চরম অস্থিরতা
  • ইরান যুদ্ধের প্রভাব মোকাবিলায় অর্থমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের মন্ত্রিসভা কমিটি গঠন  

Most Read

1
জামায়াতে ইসলামী ও শফিকুর রহমানের বিভিন্ন পোস্টের স্ক্রিনশট। কোলাজ: টিবিএস
মতামত

শফিকুর রহমান: এক স্বঘোষিত বিরোধী দলীয় নেতার অদ্ভুত কাহিনি

2
ফ্রান্সের প্যারিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ দুই উপদেষ্টা বাম থেকে- স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। ছবি: গেটি/ ভায়া দ্য নিউ রিপাবলিক
আন্তর্জাতিক

কুশনার, উইটকফ দুজনেই নির্বোধ, তাই ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প

3
জ্বালানি তেল বিক্রিতে নতুন সীমা নির্ধারণ, বিভাগীয় শহরে বিক্রি ১৫% কমানোর নির্দেশ
বাংলাদেশ

জ্বালানি তেল বিক্রিতে নতুন সীমা নির্ধারণ, বিভাগীয় শহরে বিক্রি ১৫% কমানোর নির্দেশ

4
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নির্মম বোমাবর্ষণ চলছেই, ২০ বছরে ভিয়েতনামে ফেলা হয় ৭৫ লাখ টন

5
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

'২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি

6
মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net