Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 05, 2026
৪১ বছর আগে নেয়া ঝুঁকিতেই আজ সফল মাছচাষী আব্দুল আলীম  

অর্থনীতি

মনোয়ার আহমদ, যশোর
09 July, 2021, 03:20 pm
Last modified: 09 July, 2021, 03:21 pm

Related News

  • বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
  • ২০ বছর ধরে বন্ধ বরগুনার একমাত্র সরকারি মৎস্য হ্যাচারি
  • খুলনা বিভাগে মাছ উৎপাদনে এগিয়ে যশোর
  • রাহাতের রঙিন মাছের চাষে বেকারত্ব ঘোচানোর আশা তরুণদের
  • ইমাম বাটনের ‘লাভজনক’ মাছের খামারে মাছই নেই

৪১ বছর আগে নেয়া ঝুঁকিতেই আজ সফল মাছচাষী আব্দুল আলীম  

“যেখানে একদিন নিজে বেকার ছিলাম, সেখানে ৪০ জনের মতো মানুষের কর্মসংস্থান করতে পেরেছি এটাই জীবনের সেরা পাওয়া"।
মনোয়ার আহমদ, যশোর
09 July, 2021, 03:20 pm
Last modified: 09 July, 2021, 03:21 pm
আব্দুল আলীমের পুকুরে মাছ ধরছেন জেলেরা; ছবি-টিবিএস

ছিলেন পুরোপুরি বেকার। পকেটে টাকা ছিল না, ছিল না পুকুর। কিন্তু মাছ চাষের আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকে মাত্র ১৬ শতকের এক টুকরো পুকুর লিজ নিয়ে জেলেদের কাছ থেকে বাকিতে রেণু পোনা কিনে মাছ চাষ শুরু। ৪১ বছর আগের গল্পটা এমন হলেও এখন তিনি ১৬০ বিঘা জমির মালিক। সেখানে রয়েছে ১৩টি বড় বড় পুকুর। এই সফলতা মৎস্য চাষী যশোরের আব্দুল আলীমের। যিনি শূন্য থেকে আজ হয়েছেন কোটিপতি মৎস্য চাষী। নিজের বেকার জীবনের অভিশাপ ঘোচাতে মাছ চাষ করতে নেমে তিনি এখন বড় উদ্যোক্তা। অন্তত ৪০ জনের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন আব্দুল আলীম।

যশোর শহরতলীর হরিণার বিল সংলগ্ন কাজীপুর গ্রাম। এ গ্রামেরই বাসিন্দা আব্দুল আলীম। ৪১ বছর আগে ছিলেন বেকার। পারিবারিক স্বচ্ছলতা আনতে ও বেকারত্ব ঘোচাতে মাছ চাষের কথা চিন্তা করেন। কিন্তু মাছ চাষের জন্য কোন পুকুর ছিল তার। মাত্র এক হাজার টাকা জোগাড় করে ১৬ শতকের ছোট একটি পুকুর লিজ নেন। ছিল না মাছ কেনার টাকাও। স্থানীয় জেলেদের কাছ থেকে বাকিতে রেণু পোনা ক্রয় করেন। সেই মাছ বড় করে বিক্রি করে জেলেদের টাকা দেন। এভাবে মাছ চাষে যুক্ত হওয়া তার।

আব্দুল আলীম জানান,  ১৬ শতক ওই পুকুরে মাছ চাষে যে লাভ হয়, এর উপর ভিত্তি করে ধীরে ধীরে পরিধি বাড়তে থাকে। এরপর তিনি মাছের হ্যাচারি করেন। প্রতিষ্ঠানের নাম দেন মুক্তেশ্বরী ফিস হ্যাচারি। এই হ্যাচারিটি ৫০ বিঘা জমির উপর। সেখানে মাছের ডিম ফোটানো, রেণু পোনা তৈরি ও বিক্রি করা হয়। এর বাইরে বাড়ি থেকে অদূরে হরিণার বিলে ১৩টি বড় বড় পুকুর রয়েছে। যা ১৩০ বিঘা জমির উপর। প্রতিটি পুকুরে মাছ মোটাতাজাকরণ করেন। এরপর সেগুলো বিক্রি করেন যশোর শহরের বড়মাছ বাজার, বসুন্দিয়া, বারোবাজারসহ বিভিন্ন হাটে।

১৩০ বিঘা জমিতে থাকা ১৩টি পুকুর পাড়ে গিয়ে দেখা যায়, শ্রমিক ও জেলেরা কেউ মাছ ধরছেন, কেউ মাছের খাবার দিচ্ছেন। কেউ আবার মাছের খাবার তৈরি করছেন। কয়েকজন শ্রমিক আবার এক পুকুর থেকে ছোট মাছ ধরে অন্য পুকুরে দিচ্ছেন। এই পুকুর পাড়ে কথা হয় আব্দুল আলীমের সাথে।

তিনি বলেন, সব জাতের মাছ এক পুকুরে থাকলে ভালভাবে বাড়ে না। এজন্য কাতলা মাছগুলো আলাদা করে বড় করার জন্য পাশের পুকুরে দিচ্ছেন। ২০১৪ সালে নাটোরে কার্প মাছ মোটাতাজাকরণ করার পদ্ধতি দেখতে নিয়ে যায় একটি এনজিও। সেখান থেকে শিক্ষা নিয়ে তিনি এ পদ্ধতিতে মাছ চাষ শুরু করেন। ৭ বছর ধরে এভাবে তিনি মাছ চাষ করে ভাল লাভবান হচ্ছেন।

তিনি আরো বলেন, মাছ চাষ ও রেণু উৎপাদনে তার মুক্তেশ্বরী ফিস হ্যাচারিতে মাসিক বেতনভুক্ত কর্মচারী আছেন ২১ জন। দৈনিক ভিত্তিতে ১০ জন ও অন্যান্যভাবে আরো ৮ থেকে ১০ জন নিয়োজিত রয়েছেন।

"যেখানে নিজে বেকার ছিলাম, সেখানে ৪০ জনের মতো মানুষের কর্মসংস্থান করতে পেরেছি এটাই জীবনের সেরা পাওয়া", বলেন আব্দুল আলীম।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের স্বাদু পানি উপকেন্দ্র যশোরের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা শরীফুল ইসলাম বলেন, "কাজীপুরের আলীম গত ৭ বছর কার্প মাছ মোটাতাজাকরণ করার পদ্ধতিতে চাষ করছেন। এতে তিনি ব্যাপক সাফল্য পেয়েছেন। এই মাছ চাষী এখন যশোরের মডেল"।

যশোর জেলা মৎস্য কর্মকর্তা আনিছুর রহমান জানান, "মাছ চাষ ও রেণু উৎপাদনে তার মুক্তেশ্বরী ফিস হ্যাচারি সাফল্য দেখিয়েছে। তার মতো করে অন্যরাও এগিয়ে আসতে পারে। জেলা মৎস্য বিভাগ তাদের সহযোগিতা করবে"।  
 

 
 

Related Topics

টপ নিউজ

মাছ চাষ / মাছচাষী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
    অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
    শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ
  • বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার জাতীয় পতাকা। ছবি: ফ্রিপিক
    আজ সেপা সই করছে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া, ঢাকার জন্য উন্মুক্ত হবে ১১১ সেবা উপ-খাত
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
    লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান
  • ফাইল ছবি
    চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 

Related News

  • বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
  • ২০ বছর ধরে বন্ধ বরগুনার একমাত্র সরকারি মৎস্য হ্যাচারি
  • খুলনা বিভাগে মাছ উৎপাদনে এগিয়ে যশোর
  • রাহাতের রঙিন মাছের চাষে বেকারত্ব ঘোচানোর আশা তরুণদের
  • ইমাম বাটনের ‘লাভজনক’ মাছের খামারে মাছই নেই

Most Read

1
অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
বাংলাদেশ

অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ

2
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ

3
বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার জাতীয় পতাকা। ছবি: ফ্রিপিক
অর্থনীতি

আজ সেপা সই করছে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া, ঢাকার জন্য উন্মুক্ত হবে ১১১ সেবা উপ-খাত

4
প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

5
ফাইল ছবি
অর্থনীতি

চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net