Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 25, 2026
১০ মাসে নিট বিদেশি বিনিয়োগ বেড়েছে ৩২ শতাংশ

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
09 June, 2021, 01:00 pm
Last modified: 09 June, 2021, 01:05 pm

Related News

  • চট্টগ্রামে জুতা, ব্যাগ ও লাগেজের উপকরণ তৈরিতে ৭ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে চীনের কেপিএসটি
  • জ্বালানি ও কাঁচামালের দাম বাড়ায় সেপ্টেম্বরে আমদানি এলসি খোলা বেড়েছে ২২ শতাংশ, ৫৩ মাসে সর্বোচ্চ
  • বিদেশি অর্থ টানতে সাড়ে ৩ লাখ ডলারে নাগরিকত্ব বিক্রি করবে আর্জেন্টিনা
  • উৎপাদন ব্যয় ও যৌক্তিক মুনাফা বিবেচনা করে ওষুধের দাম নির্ধারণ করা হয়: স্বাস্থ্যমন্ত্রী
  • সালিশি প্রক্রিয়া হওয়ার কথা দ্রুত, কিন্তু ধীরগতি ঝুঁকিতে ফেলছে বৈদেশিক বিনিয়োগ

১০ মাসে নিট বিদেশি বিনিয়োগ বেড়েছে ৩২ শতাংশ

নিট বিদেশি বিনিয়োগ বৃদ্ধি প্রসঙ্গে অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুর বলেন, বাংলাদেশের বার্ষিক বিদেশি বিনিয়োগের পরিমাণ খুবই কম। দুই-একটি প্রতিষ্ঠান বিনিয়োগ বাড়ালেই পরিমাণ বেড়ে যায়।
টিবিএস রিপোর্ট
09 June, 2021, 01:00 pm
Last modified: 09 June, 2021, 01:05 pm

করোনার মাঝেও নিট বিদেশি বিনিয়োগের পরিমাণ বেড়েছে। চলতি অর্থবছরের জুলাই-এপ্রিল সময়ে এই বিনিয়োগর পরিমাণ গেল অর্থবছরের একই সময়ের তুলনায় ৩২.১২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১.৪৬ বিলিয়ন ডলার। 

বিদেশি প্রতিষ্ঠানগুলো লভ্যাংশ বাবদ যে অর্থ নিয়ে যায়, মোট বিদেশি বিনিয়োগ থেকে তা বাদ দিলে নিট বিনিয়োগ পাওয়া যায়। জুলাই-এপ্রিল সময়ে মোট (গ্রস) বিনিয়োগের পরিমাণ ছিল ২.৯৯৫ বিলিয়ন ডলার, যা গেল অর্থবছরের একই সময়ের তুলনায় ৭.৮৫ শতাংশ বেশি।

মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত ব্যালেন্স অব পেমেন্ট (বিওপি) সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।

নিট বিদেশি বিনিয়োগ বৃদ্ধি প্রসঙ্গে জানতে চাইলে অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুর দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, বাংলাদেশের বার্ষিক বিদেশি বিনিয়োগের পরিমাণ খুবই কম। দুই-একটি প্রতিষ্ঠান বিনিয়োগ বাড়ালেই পরিমাণ বেড়ে যায়।

উদাহরণ হিসেবে তিনি বলেন, জাপান ট্যোবাকো যখন বাংলাদেশে বিনিয়োগ করেছিল তখন বিদেশি বিনিয়োগ অনেক বেশি দেখা গেছে। জুলাই-এপ্রিল সময়ের বিদেশি বিনিয়োগ সংক্রান্ত পূর্ণাঙ্গ প্রতিবেদন পেলে বুঝা যাবে আসলে সার্বিকভাবে বিদেশি বিনিয়োগ বেড়েছে নাকি দুই একটি প্রতিষ্ঠানের বিনিয়োগের প্রভাব পড়েছে।

এই অর্থনীতিবিদ জানান, মিয়ানমারে বিদেশি বিনিয়োগের পরিমাণ বাংলাদেশের চেয়ে ৫ গুণ বেশি। দেশটিতে সামারিক শাসন শুরু হওয়ায় রাজনৈতিক অস্থিরতার জেরে দেশটি থেকে কিছু বিদেশি বিনিয়োগ বাংলাদেশে এসে থাকতে পারে। 

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, জুলাই-এপ্রিল সময়ে গেল অর্থবছরের একই সময়ের তুলনায় প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগের পরিমাণ ৯ শতাংশ বেড়ে ১৯৩ মিলিয়ন ডলার হয়েছে। 

তবে পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগের পরিমাণ গেল অর্থবছরের একই সময়ের তুলনায় বাড়েনি। উল্টো শেয়ার বিক্রি করে ২২০ মিলিয়ন ডলার উঠিয়ে নিয়ে গেছেন বিদেশিরা। 

এদিকে, জুলাই-এপ্রিল সময়ে আমদানির পরিমাণ বেড়েছে ১৩ শতাংশ। এর প্রভাবে বাণিজ্যি ঘাটতির পরিমাণ গেল অর্থবছরের একই সময়ের তুলনায় ৩ বিলিয়ন ডলার বেড়ে দাঁড়িয়েছে ১৭.২২ বিলিয়ন ডলারে।

যার প্রভাবে জুলাই-মার্চ সময়ে উদ্বৃত্ত থাকা কারেন্ট একাউন্ট ব্যালেন্স জুলাই-এপ্রিলে এসে ৪৭ মিলিয়ন ডলারের ঘাটতি তৈরি হয়েছে। যদিও গেল অর্থবছরের জুলাই-এপ্রিল সময়ে কারেন্ট একাউন্ট ব্যালেন্সের এই ঘাটতির পরিমাণ ছিল ৩.৭৭ বিলিয়ন ডলার।  

জুলাই-এপ্রিল সময়ের আমদানির তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, চাল আমদানিতে সবচেয়ে বেশি ব্যয় বেড়েছে। এরপরই আছে অপরিশোধিত জ্বালানি তেল, মরিচ, সয়াবিন, ডাল, ওষুধ তৈরি উপকরণ, রাসায়নিক ক্লিংকার ইত্যাদি আমদানির ব্যয়।  

তবে বিনিয়োগের অন্যতম বড় অনুষঙ্গ মূলধনী যন্ত্রপাতি আমদানি ব্যয় জুলাই-এপ্রিল সময়ে বাড়েনি। উল্টো গেল অর্থবছরের একই সময়ের তুলনায় এই ব্যয় ৭ শতাংশের বেশি কমেছে।

আমদানি ব্যয় বৃদ্ধি প্রসঙ্গে আহসান এইচ মনসুর বলেন, করোনা মোকাবেলা করে আমাদের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে এমন পরিস্থিতি তৈরি হওয়ার কারণে আমদানি বাড়ছে বিষয়টি তা নয়। বরং বিশ্ববাজারে পণ্যের দাম বেড়ে যাওয়ায় আমদানি ব্যয় বেড়ে গেছে।  

তিনি জানান, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬০ থেকে ৭০ শতাংশ ও সয়াবিনের দাম ৫০ শতাংশ বেড়েছে। যার প্রভাবে আমদানির ব্যয়ও বেশি দেখাচ্ছে। 
 

Related Topics

টপ নিউজ

নিট বিদেশি বিনিয়োগ / বিদেশি বিনিয়োগ / আমদানি ব্যয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
    দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
  • বৃহস্পতিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে রাইনমেটাল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল স্যার রলি ওয়াকারের সাথে ওয়েস স্ট্রিটিং। ছবি: ক্রিস্টোফার থমন্ড/দ্য গার্ডিয়ান
    নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার: একসময়ের শীর্ষ রপ্তানিকারক কাতার এখন এলএনজি কিনছে যুক্তরাষ্ট্র থেকে
  • পদ্মা ব্যাংক ভবন। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    আমানতকারীদের টাকা দিতে পারছে না, অথচ সাবেক চেয়ারম্যান নাফিজ সরাফাতকে মাসে ৬০ লাখ টাকা ভাড়া দিচ্ছে পদ্মা ব্যাংক
  • ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো 
  • মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
    মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর

Related News

  • চট্টগ্রামে জুতা, ব্যাগ ও লাগেজের উপকরণ তৈরিতে ৭ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে চীনের কেপিএসটি
  • জ্বালানি ও কাঁচামালের দাম বাড়ায় সেপ্টেম্বরে আমদানি এলসি খোলা বেড়েছে ২২ শতাংশ, ৫৩ মাসে সর্বোচ্চ
  • বিদেশি অর্থ টানতে সাড়ে ৩ লাখ ডলারে নাগরিকত্ব বিক্রি করবে আর্জেন্টিনা
  • উৎপাদন ব্যয় ও যৌক্তিক মুনাফা বিবেচনা করে ওষুধের দাম নির্ধারণ করা হয়: স্বাস্থ্যমন্ত্রী
  • সালিশি প্রক্রিয়া হওয়ার কথা দ্রুত, কিন্তু ধীরগতি ঝুঁকিতে ফেলছে বৈদেশিক বিনিয়োগ

Most Read

1
দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
অর্থনীতি

দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক

2
বৃহস্পতিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে রাইনমেটাল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল স্যার রলি ওয়াকারের সাথে ওয়েস স্ট্রিটিং। ছবি: ক্রিস্টোফার থমন্ড/দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার: একসময়ের শীর্ষ রপ্তানিকারক কাতার এখন এলএনজি কিনছে যুক্তরাষ্ট্র থেকে

4
পদ্মা ব্যাংক ভবন। ছবি: সৌজন্যে প্রাপ্ত
অর্থনীতি

আমানতকারীদের টাকা দিতে পারছে না, অথচ সাবেক চেয়ারম্যান নাফিজ সরাফাতকে মাসে ৬০ লাখ টাকা ভাড়া দিচ্ছে পদ্মা ব্যাংক

5
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো 

6
মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
ফিচার

মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net