Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 16, 2026
হিলি স্থলবন্দর: প্রায় সাড়ে তিন মাস পর ভারত থেকে এলো পেঁয়াজ

অর্থনীতি

দিনাজপুর প্রতিনিধি
02 January, 2021, 06:25 pm
Last modified: 02 January, 2021, 06:29 pm

Related News

  • ডলারের দর বাড়ায় ফরওয়ার্ড-বুকিং করা আমদানিকারকদের ডলারপ্রতি ১ টাকা পর্যন্ত লাভ
  • আমদানি ব্যয় বাড়ায় ১.৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে চলতি হিসাবের ঘাটতি
  • বছরের পর বছর ধরে পণ্যজট গ্রাস করেছে চট্টগ্রাম বন্দরের ৪০ শতাংশ সক্ষমতা
  • আমদানি-রপ্তানির ব্যবধান বাড়ায় আইসিডিগুলোতে জমছে খালি কনটেইনারের স্তূপ, জায়গা সংকটে রপ্তানি পণ্য
  • মে মাসে রপ্তানি আয় কমেছে ৭.০৭ শতাংশ

হিলি স্থলবন্দর: প্রায় সাড়ে তিন মাস পর ভারত থেকে এলো পেঁয়াজ

২০২০ সালের ১৪ সেপ্টেম্বর কোনো পূর্ব ঘোষণা ছাড়াই অভ্যন্তরীন সংকট ও মূল্যবৃদ্ধির অজুহাতে ভারত সরকার হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়।
দিনাজপুর প্রতিনিধি
02 January, 2021, 06:25 pm
Last modified: 02 January, 2021, 06:29 pm
হিলি স্থলবন্দর দিয়ে ঢুকছে ভারতীয় পেঁয়াজ। ছবি: টিবিএস

প্রায় ৩ মাস বন্ধ থাকার পর অবশেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ভারতীয় পেঁয়াজ। 

শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে ভারত থেকে একটি পেঁয়াজ বোঝাই ট্রাক দেশে আসার মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়। তবে স্থলবন্দর সূত্রে জানা গেছে, আজ আরও দুটি পেঁয়াজের ট্রাক আসার কথা রয়েছে। তবে এই সংবাদ লেখা পর্যন্ত (বিকেল সোয়া ৫টা) সেই ট্রাকগুলো ভারতের অভ্যন্তরেই ছিল।

হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা জানান, ভারত সরকার পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে গত সোমবার রাতে, এমন একটি চিঠি দেন ভারতীয় ব্যবসায়ীরা। চিঠিতে জানানো হয়, ১ জানুয়ারি থেকে পেঁয়াজ রপ্তানির অনুমতি মিলেছে, যেন ২ জানুয়ারি থেকে ভারত থেকে পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করতে পারে।

হিলি স্থলবদর আমদানি রপ্তানি গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন জানান, দীর্ঘদিন ধরে ভারত সরকার বাংলাদেশে পেয়াজ রপ্তানি বন্ধ রেখেছিল। গত ২৮ ডিসেম্বর পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ভারত এবং আজ (সোমবার) দেশে ভারতীয় পেঁয়াজের প্রথম চালান এসেছে।

পেঁয়াজ আমদানি হবে- এমন সংবাদের পরই কমতে শুরু করেছে দাম। তবে আগামী দুয়েকদিনের মধ্যেই ঢাকাসহ দেশের বাজারগুলোতে ভারতীয় পেঁয়াজের সরবরাহ হবে এবং এতে পেঁয়াজের দাম আরও কমে আসবে।

পেঁয়াজের যে ট্রাক দেশে আসছে, সেটিতে আনুমানিক ১৯ মেট্রিক টন পেঁয়াজ রয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, ২০২০ সালের ১৪ সেপ্টেম্বর কোনো পূর্ব ঘোষণা ছাড়াই অভ্যন্তরীন সংকট ও মূল্যবৃদ্ধির অজুহাতে ভারত সরকার হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। এর ফলে দেশের বাজারে পেয়াজের দাম বেড়ে যায় ও অস্থিরতা দেখা দেয়।

পরিস্থিতি সামাল দিতে হিলি স্থলবন্দরের আমদানিকারকরা মিয়ানমার, পাকিস্তান, মিশর, তুরস্ক ও চীন থেকে বিপুল পরিমাণ পেঁয়াজ আমদানি করেন।

সম্প্রতি ভারত সরকার পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় হিলির ব্যবসায়ীরা পাঁচ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির জন্য এলসি খুলেছেন।

Related Topics

টপ নিউজ / বাংলাদেশ

পেঁয়াজ আমদানি / হিলি স্থলবন্দর / দিনাজপুর / আমদানি-রপ্তানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়
    মসজিদে ‘অনৈতিক কাজ’ করার অভিযোগে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
  • ছবি: এনডিটিভি
    বিক্ষোভে অংশ নেয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
  • ছবি: টিবিএস
    ফের পুরোদমে ব্যাংকিং সেবা চালু ন্যাশনাল ব্যাংকের: চাহিদামতো বিভিন্ন শাখা থেকে টাকা তুলতে পারছেন গ্রাহকরা, দিচ্ছেন জমাও
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    জার্মানিকে টপকে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানির শীর্ষ গন্তব্য এখন স্পেন
  • মার্কিন অর্থনীতিবিদ পল ক্রুগম্যান। ছবি: রয়টার্স
    আগামী দুই বছর নিয়ে আমার আশঙ্কা: পল ক্রুগম্যান
  • ছবি: সংগৃহীত
    গড় ট্যারিফের চেয়ে বেশি দামে বিদ্যুৎ কেনা বন্ধ করছে সরকার

Related News

  • ডলারের দর বাড়ায় ফরওয়ার্ড-বুকিং করা আমদানিকারকদের ডলারপ্রতি ১ টাকা পর্যন্ত লাভ
  • আমদানি ব্যয় বাড়ায় ১.৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে চলতি হিসাবের ঘাটতি
  • বছরের পর বছর ধরে পণ্যজট গ্রাস করেছে চট্টগ্রাম বন্দরের ৪০ শতাংশ সক্ষমতা
  • আমদানি-রপ্তানির ব্যবধান বাড়ায় আইসিডিগুলোতে জমছে খালি কনটেইনারের স্তূপ, জায়গা সংকটে রপ্তানি পণ্য
  • মে মাসে রপ্তানি আয় কমেছে ৭.০৭ শতাংশ

Most Read

1
ছবি: সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়
বাংলাদেশ

মসজিদে ‘অনৈতিক কাজ’ করার অভিযোগে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

2
ছবি: এনডিটিভি
বিনোদন

বিক্ষোভে অংশ নেয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

3
ছবি: টিবিএস
অর্থনীতি

ফের পুরোদমে ব্যাংকিং সেবা চালু ন্যাশনাল ব্যাংকের: চাহিদামতো বিভিন্ন শাখা থেকে টাকা তুলতে পারছেন গ্রাহকরা, দিচ্ছেন জমাও

4
ইলাস্ট্রেশন: টিবিএস
টপ নিউজ

জার্মানিকে টপকে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানির শীর্ষ গন্তব্য এখন স্পেন

5
মার্কিন অর্থনীতিবিদ পল ক্রুগম্যান। ছবি: রয়টার্স
মতামত

আগামী দুই বছর নিয়ে আমার আশঙ্কা: পল ক্রুগম্যান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গড় ট্যারিফের চেয়ে বেশি দামে বিদ্যুৎ কেনা বন্ধ করছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net