Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 27, 2026
লাইবর পরিবর্তনের প্রেক্ষাপটে স্বল্পমেয়াদি বাণিজ্যিক অর্থায়নের সুদহার নির্ধারণ

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
21 June, 2021, 04:10 pm
Last modified: 21 June, 2021, 04:15 pm

Related News

  • গণভোটে ‘হ্যাঁ’-এর প্রচারে কেন্দ্রীয় ব্যাংকের কোটি টাকা অনুদান নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিতর্ক
  • এস আলমের আভিভা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ট্রেজারি বন্ডের সুদহার বাড়ায় সরকারের ব্যাংক ঋণের খরচ বেড়েছে
  • বাণিজ্যিক ব্যাংক থেকে ৬০ মিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক
  • অতিরিক্ত দামে ডলার কেনায় কয়েকটি ব্যাংককে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

লাইবর পরিবর্তনের প্রেক্ষাপটে স্বল্পমেয়াদি বাণিজ্যিক অর্থায়নের সুদহার নির্ধারণ

আন্তর্জাতিক বাজার ব্যবস্থায় নতুন যে বেঞ্চমার্ক হবে তার সাথে ৩.৫ শতাংশ যোগ করে বার্ষিক ২.৫ শতাংশ ঝুঁকি প্রিমিয়াম যুক্ত করে ঋণের সুদহার নির্ধারণ হবে। এই সুদহার আমদানি রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে প্রযোজ্য।
টিবিএস রিপোর্ট
21 June, 2021, 04:10 pm
Last modified: 21 June, 2021, 04:15 pm
ছবি-টিবিএস

লন্ডন ইন্টারব্যাংক অফারড রেটের (লাইবর) পরিবর্তনের প্রেক্ষাপটে স্বল্পমেয়াদি বাণিজ্যিক অর্থায়নের সুদের হার নির্ধারণ বিষয়ে নীতিমালা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।  

এতে বলা  হয়েছে, আন্তর্জাতিক বাজার ব্যবস্থায় নতুন যে বেঞ্চমার্ক হবে তার সাথে ৩.৫ শতাংশ যোগ করে বার্ষিক ২.৫ শতাংশ ঝুঁকি প্রিমিয়াম যুক্ত করে ঋণের সুদহার নির্ধারণ হবে। 

এই সুদহার আমদানি রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে প্রযোজ্য। সরকারি কোন প্রকল্পের ক্ষেত্রে নেওয়া বিদেশি ঋণের  জন্য প্রযোজ্য নয়।  

সোমবার (২১ জুন) এ বিষয়ে একটি সার্কুলার জারি করে সংশ্লিষ্ট সকল অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে অবহিত করেছে কেন্দ্রীয় ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট।

যুক্তরাজ্যের আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা ফিন্যান্সিয়াল কন্ডাক্ট অথরিটির সিদ্ধান্ত অনুসারে বেঞ্চমার্ক হার হিসেবে লাইবরের প্রয়োগ ২০২১ সালের পর প্রত্যাহার করা হবে। 

লাইবরের সূচক ঘোষনা সম্পূর্ণরূপে ২০২৩ সালের জুলাই থেকে প্রত্যাহার করা হবে। তবে ২০২২ সালের পরবর্তীতে অর্থায়নের সুদ হার নির্ধারণে লাইবরে পরিবর্তে নতুন বেঞ্চমার্ক হার এর প্রয়োগ হবে বলে আশা করা যাচ্ছে। 
 
একই সাথে লাইবর প্রত্যাহারের পূর্বে লাইবর ভিত্তিতে গৃহীত সকল প্রকার অর্থায়নের সুদ নতুন বেঞ্চমার্ক রেটে স্থানান্তর করতে হবে।

লাইবর প্রত্যাহারকালীন সময়ের পূর্বে লাইবর ভিত্তিতে গৃহীত ঋণ বিদেশি ঋণদাতার সাথে সমঝোতার ভিত্তিতে মুদ্রা ভিত্তিক বেঞ্চমার্ক রেটে উক্ত ঋণ রূপান্তর করা যাবে। 

নীতিমালায় লিবর রহিতকরণের সিদ্ধান্ত প্রকাশিত হওয়ার পরবর্তী সময়ে লাইবর ভিত্তিক অর্থায়ন ব্যবস্থা থেকে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংককে বিরত থাকার নির্দেশনা প্রদান করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা জানান যে, অংশীজনদের সাথে দীর্ঘ সময় ব্যাপী আলোচানর মাধ্যমে লাইবর ব্যবস্থা প্রত্যাহারের পূর্বে এ বিষয়ক নীতিমালা বাস্তবায়নের জন্য বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা জারি করেছে।

Related Topics

টপ নিউজ

কেন্দ্রীয় ব্যাংক / লাইবর / সুদহার / স্বল্পমেয়াদি বাণিজ্যিক অর্থায়ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোলাজ: টিবিএস
    আবার বেসরকারিকরণ নাকি রিক্যাপিটালাইজেশন: একীভূত পাঁচ ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে ভাবছে বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি
  • ছবি: সংগৃহীত
    নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী
  • সন্দেহভাজন হামলাকারী কোল অ্যালেন। ছবি: ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশাল অ্যাকাউন্ট
    ট্রাম্পের নৈশভোজে গুলি চালানো সন্দেহভাজন ব্যক্তি পেশায় শিক্ষক, ক্যালিফোর্নিয়ার বাসিন্দা
  • সিগানের বাড়ি। ছবি: সিএনএন
    আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান
  • একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল

Related News

  • গণভোটে ‘হ্যাঁ’-এর প্রচারে কেন্দ্রীয় ব্যাংকের কোটি টাকা অনুদান নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিতর্ক
  • এস আলমের আভিভা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ট্রেজারি বন্ডের সুদহার বাড়ায় সরকারের ব্যাংক ঋণের খরচ বেড়েছে
  • বাণিজ্যিক ব্যাংক থেকে ৬০ মিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক
  • অতিরিক্ত দামে ডলার কেনায় কয়েকটি ব্যাংককে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

Most Read

1
কোলাজ: টিবিএস
অর্থনীতি

আবার বেসরকারিকরণ নাকি রিক্যাপিটালাইজেশন: একীভূত পাঁচ ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে ভাবছে বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী

4
সন্দেহভাজন হামলাকারী কোল অ্যালেন। ছবি: ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশাল অ্যাকাউন্ট
আন্তর্জাতিক

ট্রাম্পের নৈশভোজে গুলি চালানো সন্দেহভাজন ব্যক্তি পেশায় শিক্ষক, ক্যালিফোর্নিয়ার বাসিন্দা

5
সিগানের বাড়ি। ছবি: সিএনএন
আন্তর্জাতিক

আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান

6
একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net