Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
লক্ষ্যমাত্রার চেয়ে ১৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় কুমিল্লা কমিশনারেটের

অর্থনীতি

তৈয়বুর রহমান সোহেল
08 July, 2021, 09:50 am
Last modified: 08 July, 2021, 11:45 am

Related News

  • কোম্পানি করদাতাদের রিটার্ন জমার সময় এক মাস বাড়ল
  • জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধাক্কা, প্রবৃদ্ধি নেমেছে ৩ শতাংশে
  • ব্যয়বহুল অন্তর্বর্তী নীতি নির্বাচিত সরকারের ওপর রাজস্ব চাপ বাড়বে
  • কর সংস্কার প্রতিবেদন জমা দেওয়া হয়েছে: রাজস্ব এবং প্রবৃদ্ধির জন্য এর গুরুত্ব কতটুকু?
  • সংস্কারে রাজস্ব সংগ্রহে গতি, ছয় মাসে আদায় বেড়েছে ২৩,০২০ কোটি টাকা

লক্ষ্যমাত্রার চেয়ে ১৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় কুমিল্লা কমিশনারেটের

২০২০-২১ অর্থবছরে আদায়কৃত রাজস্ব যেকোনো সময়ের চেয়ে সর্বোচ্চ।
তৈয়বুর রহমান সোহেল
08 July, 2021, 09:50 am
Last modified: 08 July, 2021, 11:45 am
প্রতীকি ছবি

বিগত অর্থবছরের জুন মাসে লক্ষ্যমাত্রার চেয়ে ১৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কুমিল্লা। ওইমাসে লক্ষ্যমাত্রা ছিল ৩৬৬ কোটি টাকা। আদায় হয় ৫১৬ কোটি টাকা। প্রবৃদ্ধির হার প্রায় ৪১ শতাংশ। ২০১৯-২০২০ অর্থবছরে এ কমিশনারেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৩৭৪ কোটি টাকা। আদায় হয় ৩১৫ কোটি টাকা। ২০১৯-২০২০ অর্থবছরের জুন মাসের তুলনায় ২০২০-২০২১ অর্থবছরের জুন মাসে অর্জিত রাজস্বের তুলনামূলক প্রবৃদ্ধি প্রায় ৬৪ শতাংশ। কুমিল্লা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ২০২০-২০২১ অর্থবছরে কুমিল্লা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট তিন হাজার ১৫০ কোটি টাকা রাজস্ব আদায় করে। এর আগের অর্থবছরে এ কমিশনারেট আদায় করে দুই হাজার ৮৮৩ কোটি টাকা। আগের অর্থবছরের তুলনায় ২০২০-২১ অর্থবছরে ২৬৭ কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়। ২০২০-২১ অর্থবছরে আদায়কৃত রাজস্ব যেকোনো সময়ের চেয়ে সর্বোচ্চ।

২০২০-২০২১ অর্থবছরের আদায়কৃত রাজস্বের মধ্যে রয়েছে উৎসে কর্তন ৮২৫ কোটি টাকা। প্রচেষ্টা ও সেবা খাত থেকে আদায় হয় দুই হাজার ৩২৫ কোটি টাকা। সিগারেট ছাড়া রাজস্ব আদায় হয় এক হাজার ৩৩১ কোটি টাকা। সিগারেটে আদায় হয় এক হাজার ৮১৯ কোটি টাকা। তাছাড়া বেভারেজে আদায় হয় ১০০ কোটি, পেট্রলিয়াম গ্যাস ও অন্যান্য গ্যাসে ৪৫ কোটি, ওষুধে ৩০ কোটি, বিস্কুটে সাড়ে ছয় কোটি, বিড়িতে ৭০ কোটি, নন সিরামিক ব্রিকসে ৪০ কাটি, গুঁড়ো দুধে ৩৯ লাখ, ইঞ্জেকশন সিরিঞ্জে ১০ কোটি ও কটন ইয়ার্নে প্রায় তিন কোটি টাকা রাজস্ব আদায় হয়। রেস্টুরেন্ট, হোটেল-মোটেল, প্রেস, পেপার, বই বিতান, উৎপাদিত কাপড় ও মিষ্টান্ন খাতসহ করোনায় ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান থেকে রাজস্ব আদায় একেবারে কম হয়।

সূত্র আরও জানায়, দেশের ১২টি কমিশনারেটের মধ্যে বিগত অর্থবছরে ভ্যাট আদায়ের ক্ষেত্রে কুমিল্লা টানা ১০ বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এর মধ্যে জুলাই মাসে চ্যাম্পিয়ন হয়নি কুমিল্লা। আগস্ট থেকে মে মাস পর্যন্ত এ ১০ মাসে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলে চ্যাম্পিয়ন হয় তারা। জুন মাসের চূড়ান্ত ফলাফল এখনো আসেনি। তবে এবারও চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে কুমিল্লা ভ্যাট কমশিনারেট সূত্রে জানা যায়।

যেভাবে বারবার সফল কুমিল্লা

কুমিল্লা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সূত্রে জানা যায়, ২০২০ সালের জুলাই মাসের মাঝামাঝি সময়ে কুমিল্লা কমিশনারেটের কমিশনার বেলাল হোসাইন চৌধুরী আসার পর থেকে এ পর্যন্ত ৪৭টি জুম মিটিংয়ের আয়োজন করেন তিনি। কমিশনারেটের আওতাভুক্ত ছয় জেলার দক্ষ অফিসারদের বাছাই করা হয়। তাদের রাজস্ব আদায়ের নিয়মকানুন সম্পর্কে আরও প্রশিক্ষিত করে তোলা হয়। পাশাপাশি ভীতি কাটিয়ে কীভাবে মানুষের মন জয় করা যায়, সে বিষয়েও প্রশিক্ষিত করা হয় তাদের। কর্মচারী পর্যায়ে না গিয়ে মালিকের সাথে সম্পর্ক স্থাপন করে রাজস্ব আদায়ে কৌশলী করে তোলা হয়। কিছু সরকারি স্থাপনা, ইটভাটা মালিক- যারা রাজস্ব ফাঁকি দিতো, তাদের চিহ্নিত করে রাজস্বের আওতায় নিয়ে আসা হয়। পাশাপাশি সাহায্য নেওয়া হয় স্থানীয় জনপ্রতিনিধিদের। খুব দ্রুতই এর ফল আসতে থাকে। পরের মাসেই চ্যাম্পিয়ন হয়ে যায় কুমিল্লা। এর আগে সর্বনিম্ন ১২-তম স্থানেও ছিল কুমিল্লা। সেখান থেকে উল্লম্ফন ঘটিয়ে এখনো পর্যন্ত টানা ১০ বার সেরার স্থানটি দখল করে রাখে তারা।  

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কুমিল্লার (সদর দপ্তর) সহকারী কমিশনার মোহাম্মদ ছালাউদ্দিন রিপন বলেন, "পর্যাপ্ত লোকবল ও গাড়ি না থাকা সত্ত্বেও সশরীরে গিয়ে বিভিন্ন স্থানে মনিটরিং জোরদার রাখে আমাদের টিম। এছাড়া প্রতিটি বিভাগে একাধিক টিম গঠন করা হয়। তাতেই সাফল্য ধরা দেয়"। 

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কুমিল্লার কমিশনার বেলাল হোসাইন চৌধুরী বলেন, "বারবার প্রথম! লক্ষ্যমাত্রার বেশি রাজস্ব আদায়ের জন্য আমাদের অনেক সাধনা করতে হয়েছে। নির্দিষ্ট পরিশ্রমের চেয়ে বেশি পরিশ্রম করতে হয়েছে আমাদের। কিছু কিছু বিষয়ের দিকে নজর দিলে অনায়াসেই রাজস্ব সরকারি কোষাগারে জমা হতো। যেমন, ভারতের সেভেন সিস্টার্সে অনেক কিছুর সঙ্কট রয়েছে। তেল, জ্বালানি, গার্মেন্টস পণ্য, ওষুধ ইত্যাদির। এছাড়া কুমিল্লার সাথে ভারতের দীর্ঘ সীমান্ত রয়েছে। এখানে একটি বন্দরও চালু আছে। কিন্তু কুমিল্লায় আশানুরূপ হারে ইন্ডাস্ট্রি গড়ে ওঠেনি। এক ইপিজেড ছাড়া তেমন কোনো বড় রপ্তানিকারক প্রতিষ্ঠান নেই কুমিল্লায়। সময়ের চাহিদায় দ্রুততম সময়ের মধ্যে যদি কুমিল্লায় অনেক ইন্ডাস্ট্রি গড়ে তোলা যায়, শুধুমাত্র ভারতের এসব অনগ্রসর রাজ্যে রপ্তানি করেও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব। এতে রাজস্ব আদায়ও বহুগুণ বৃদ্ধি পাবে। আমাদেরও আর বেগ পেতে হবে না"।    
 

Related Topics

টপ নিউজ

রাজস্ব আদায় / রাজস্ব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর
  • গ্রাফিকস: টিবিএস
    জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির
  • জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
    জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

Related News

  • কোম্পানি করদাতাদের রিটার্ন জমার সময় এক মাস বাড়ল
  • জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধাক্কা, প্রবৃদ্ধি নেমেছে ৩ শতাংশে
  • ব্যয়বহুল অন্তর্বর্তী নীতি নির্বাচিত সরকারের ওপর রাজস্ব চাপ বাড়বে
  • কর সংস্কার প্রতিবেদন জমা দেওয়া হয়েছে: রাজস্ব এবং প্রবৃদ্ধির জন্য এর গুরুত্ব কতটুকু?
  • সংস্কারে রাজস্ব সংগ্রহে গতি, ছয় মাসে আদায় বেড়েছে ২৩,০২০ কোটি টাকা

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

5
জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
অর্থনীতি

জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট

6
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net