Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 14, 2026
লকডাউন: পেট্রাপোল বন্দরে আটকে আছে পণ্যবোঝাই ৫ হাজার ট্রাক

অর্থনীতি

যশোর প্রতিনিধি
28 April, 2020, 07:25 pm
Last modified: 28 April, 2020, 07:33 pm

Related News

  • কলকাতায় হোটেলে আগুন: বেনাপোলে স্বজনদের কাছে ৫ বাংলাদেশির মরদেহ হস্তান্তর
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা ও ডিম নিক্ষেপের অভিযোগ
  • বেনাপোল সীমান্তে বিএসএফের পুশ ইন চেষ্টা রুখে দিল বিজিবি
  • জ্বালানির মূল্যবৃদ্ধি: বেনাপোল থেকে পণ্যবাহী ট্রাকের ভাড়া বেড়েছে ৮,০০০ টাকা
  • ফিরেছে চিরচেনা ব্যস্ততা, বেনাপোল দিয়ে প্রবেশের অপেক্ষায় পণ্যবাহী ৯০০ ট্রাক

লকডাউন: পেট্রাপোল বন্দরে আটকে আছে পণ্যবোঝাই ৫ হাজার ট্রাক

এ বিষয়ে বেনাপোল বন্দর থেকে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলে সমস্যার সমাধানে তারা শুধু আশ্বাসই দিয়েছেন বলে বাংলাদেশি কর্তৃপক্ষের দাবি।
যশোর প্রতিনিধি
28 April, 2020, 07:25 pm
Last modified: 28 April, 2020, 07:33 pm
যশোরের বেনাপোল স্থলবন্দর সীমান্ত চেকপোস্ট। ফাইল ফটো।

টানা এক মাসের লকডাউনে ভারতের পেট্রাপোল বন্দরে আটকা পড়েছে বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় থাকা অন্তত পাঁচ হাজার ট্রাক।

পণ্যবোঝাই এই বাহনগুলোতে রয়েছে প্রায় শতকোটি টাকা মূল্যের শিল্প কারখানার কাঁচামাল ও খাদ্যদ্রব্য। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি চরম বিপর্যয়ের মুখে পড়েছেন আমদানিকারকরা।

এ বিষয়ে বেনাপোল বন্দর থেকে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলে সমস্যার সমাধানে তারা শুধু আশ্বাসই দিয়েছেন বলে বাংলাদেশি কর্তৃপক্ষের দাবি।

করোনাভাইরাস সংক্রমণ রোধে ভারতের পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ গত ২৬ মার্চ থেকে বেনাপোল বন্দরের সঙ্গে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ করে দেয়। এ সময় বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় ছিল অন্তত পাঁচ হাজার পণ্য বোঝাই ট্রাক। এ সব পণ্যের বেশির ভাগই শিল্পকারখানায় ব্যবহৃত কাঁচামাল, কেমিকেল ও খাদ্যদ্রব্য। পণ্যগুলো দ্রুত খালাস করা না গেলে গুণগত মান নষ্ট হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এ অবস্থায় বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন আমদানিকারকসহ ব্যবসায়ী নেতারা।

বেনাপোল স্থলবন্দর আমদানিকারকদের প্রতিনিধি মেহেদী হোসেন বলেন, ভারত সরকারের সঙ্গে আলোচনা করে যদি দু'একদিনের জন্য হলেও ফ্যাক্টরির কাঁচামালগুলো দেশে ঢোকানো যায়, তাহলে খুব ভালো হয়।

''বন্দরে দীর্ঘদিন আটকে থেকে এরই মধ্যে পণ্যগুলোর গুণগত মান নষ্ট হতে চলেছে। তাই সেগুলো খালাস করা খুবই জরুরি'' যোগ করেন মেহেদী হাসান।

বেনাপোল বন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন বলেন, ভারত থেকে যদি আমাদের গাড়িগুলো এই মুহুর্তে বেনাপোল বন্দরে ঢোকানোর ব্যবস্থা করা হয় তাহলে ব্যবসায়ীরা আর্থিকভাবে কম ক্ষতিগ্রস্থ হবে।

''আটকে থাকা পাঁচ হাজার ট্রাকে প্রায় শতকোটি টাকার পণ্য রয়েছে'' যোগ করেন তিনি।

বেনাপোল স্থলবন্দর আমদানি-রপ্তানি সমিতির সহ-সভাপতি আমিনুল হক বলেন, অধিকাংশ আমদানিকারক ব্যাংক থেকে লোন নিয়ে পণ্যগুলো আমদানি করেছেন। কিন্তু দীর্ঘদিন পড়ে থেকে সেগুলো ক্ষতিগ্রস্থ হচ্ছে। আটকে থাকা পণ্য খালাসের জন্য ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অন্যদিকে, বারবার আশ্বাস দিলেও ভারতীয় কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ নেয়নি বলে জানান বেনাপোল বন্দরের উর্ধ্বতন কর্মকর্তারা।

ভারত-বাংলাদেশ ল্যান্ডপোর্ট ইমপোর্ট-এক্সপোর্ট সাব কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান বলেন, ''ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধান হবে। করোনা ভয়কে জয় করেই আমাদের কাজ করতে হবে।''

বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক মামুন তরফদার বলেন, ''পেট্রাপোল কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছিল ট্রাক প্রবেশের পর দ্রুত খালি করে বেনাপোলে পাঠিয়ে দেবে। কিন্তু তারা কোনও কথাই রাখেনি। আশ্বাসের মধ্যেই আটকে রয়েছে তাদের সকল কার্যক্রম।''

যশোর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মিজানুর রহমান খান বলেন, ভারতের পেট্রাপোলে আটকে থাকা পণ্যবাহী ট্রাকে অনেক কাঁচামাল ও খাদ্যপণ্য রয়েছে। যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ট্রাকগুলো দ্রুত ছাড় না করলে ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হবে।

তিনি আরও বলেন, পণ্যগুলো এখনই খালাস করে দেশে আনতে না পারলে কারখানার উৎপাদন কার্যক্রম ব্যাহত হবে। উৎপাদন না হলে পণ্য বিক্রি সম্ভব হবে না। আর পণ্য বিক্রি না হলে শ্রমিকদের বেতন দেওয়াও কঠিন হয়ে পড়বে। ফলে নতুন বিপর্যয় সৃষ্টির শঙ্কা রয়েছে।

বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতিবছর প্রায় ৬০ হাজার কোটি টাকার পণ্য ভারত থেকে আমদানি হয়ে থাকে। যা থেকে সরকারের রাজস্ব আসে প্রায় পাঁচ হাজার কোটি টাকা।

Related Topics

টপ নিউজ

বেনাপোল / পেট্রাপোল বন্দর / পণ্যবাহী ট্রাক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি
  • ‘ঔপনিবেশিকতা মুক্তকরণ, মুক্তি, শান্তি ও সম্প্রদায় গঠনের জন্য ভাষা ও ভাষাবিজ্ঞান —ফিলিস্তিন ও ইসরায়েলের নদী থেকে সমুদ্র এবং হাইতির পর্বতমালা ও তার বাইরে’- বিষয়ে পড়াতে চেয়েছিলেন এমআইটির ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মিশেল দেগ্রাফ। ছবি: নিউইয়র্ক টাইমস
    উপনিবেশবাদ নিয়ে কোর্স চালুর প্রস্তাব দেওয়ার পর অধ্যাপককে আর ক্লাস নিতে দিচ্ছে না এমআইটি
  • সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা মুহাম্মদ ইউনূসের কাছে কয়েকজন এগিয়ে গিয়ে তাকে লক্ষ্য করে স্লোগান দিচ্ছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট
    যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার মুহাম্মদ ইউনূস
  • ছবি: সংগৃহীত
    ‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য
  • শরণার্থী ও অভিবাসন আন্দোলনবিষয়ক গবেষণা ইউনিটের (আরএমএমআরইউ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: টিবিএস
    রেমিট্যান্স পাঠালে প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ প্রণোদনা পাবেন: প্রতিমন্ত্রী নুরুল হক নুর
  • পোষা কুকুর কাইকে চাপা দেয় টয়োটা ফরচুনা মডেলের গাড়িটি। ছবি: সংগৃহীত
    ‘কাই আমার সন্তান’: গাড়িচাপায় পোষা কুকুরের মৃত্যুতে বিচার চান মালিক; গাড়ি শনাক্ত, চালক কে জানে না পুলিশ

Related News

  • কলকাতায় হোটেলে আগুন: বেনাপোলে স্বজনদের কাছে ৫ বাংলাদেশির মরদেহ হস্তান্তর
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা ও ডিম নিক্ষেপের অভিযোগ
  • বেনাপোল সীমান্তে বিএসএফের পুশ ইন চেষ্টা রুখে দিল বিজিবি
  • জ্বালানির মূল্যবৃদ্ধি: বেনাপোল থেকে পণ্যবাহী ট্রাকের ভাড়া বেড়েছে ৮,০০০ টাকা
  • ফিরেছে চিরচেনা ব্যস্ততা, বেনাপোল দিয়ে প্রবেশের অপেক্ষায় পণ্যবাহী ৯০০ ট্রাক

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি

2
‘ঔপনিবেশিকতা মুক্তকরণ, মুক্তি, শান্তি ও সম্প্রদায় গঠনের জন্য ভাষা ও ভাষাবিজ্ঞান —ফিলিস্তিন ও ইসরায়েলের নদী থেকে সমুদ্র এবং হাইতির পর্বতমালা ও তার বাইরে’- বিষয়ে পড়াতে চেয়েছিলেন এমআইটির ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মিশেল দেগ্রাফ। ছবি: নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

উপনিবেশবাদ নিয়ে কোর্স চালুর প্রস্তাব দেওয়ার পর অধ্যাপককে আর ক্লাস নিতে দিচ্ছে না এমআইটি

3
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা মুহাম্মদ ইউনূসের কাছে কয়েকজন এগিয়ে গিয়ে তাকে লক্ষ্য করে স্লোগান দিচ্ছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার মুহাম্মদ ইউনূস

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য

5
শরণার্থী ও অভিবাসন আন্দোলনবিষয়ক গবেষণা ইউনিটের (আরএমএমআরইউ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: টিবিএস
বাংলাদেশ

রেমিট্যান্স পাঠালে প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ প্রণোদনা পাবেন: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

6
পোষা কুকুর কাইকে চাপা দেয় টয়োটা ফরচুনা মডেলের গাড়িটি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘কাই আমার সন্তান’: গাড়িচাপায় পোষা কুকুরের মৃত্যুতে বিচার চান মালিক; গাড়ি শনাক্ত, চালক কে জানে না পুলিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net