Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
মহামারিতে দরিদ্রদের দেওয়া সহায়তার ১০১ কোটি টাকা ফেরত যাচ্ছে সরকারি কোষাগারে

অর্থনীতি

আবুল কাশেম
07 March, 2021, 12:50 pm
Last modified: 07 March, 2021, 12:51 pm

Related News

  • ‘হেনগুয়া’ থেকে মিনিমালিস্ট মোটিফ: ঈদে আমিরাতে মেহেদি যেভাবে পছন্দের শীর্ষে
  • 'মানুষ এখন অপমানের ভয়ে থাকে': ভারতে উন্মুক্ত স্থানে ঈদের নামাজ নিয়ে কড়াকড়ি
  • জাহাজেই ঈদের নামাজ পড়লেন হরমুজে আটকে থাকা বাংলার জয়যাত্রার ৩১ নাবিক 
  • ঈদে কারাবন্দিদের খাবারের মেন্যুতে যা যা থাকছে
  • ঈদে ৯৯ শতাংশ শ্রমিকের বোনাস প্রদান করা হয়েছে, গুজব ছড়াবেন না: শ্রমমন্ত্রী

মহামারিতে দরিদ্রদের দেওয়া সহায়তার ১০১ কোটি টাকা ফেরত যাচ্ছে সরকারি কোষাগারে

অর্থমন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, গ্রাহকদের অ্যাকাউন্ট খুলে দেওয়ার পর পিন সচল করার জন্য প্রচারণা চালানো দরকার ছিল। কিন্তু এমএফএস সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো এক্ষেত্রে তা করেনি। ফলে অনেকে জানেনই না যে, তাদের একাউন্ট খোলা হয়েছে এবং সরকার থেকে তাদের অ্যাকাউন্টে সহায়তার টাকা পাঠানো হয়েছে।
আবুল কাশেম
07 March, 2021, 12:50 pm
Last modified: 07 March, 2021, 12:51 pm

কোভিড-১৯ মহামারির শুরুতে লকডাউনের সময় কর্মহীন হয়ে পড়া দরিদ্রদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে প্রায় চার লাখ পরিবারকে দেওয়া একশো কোটি টাকারও বেশি  থেকে ফেরত আসছে। 

তাদের মোবাইল অ্যাকাউন্টের পিন নম্বর ইনঅ্যাকটিভ থাকায় সহায়তার টাকা তুলতে পারেননি তারা। এসব টাকা চারটি মোবাইল আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কাছে আছে, সরকারি কোষাগারে ফেরত যাবে এই অর্থ। 

বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, "মুজিববর্ষে মহামারিতে ক্ষতিগ্রস্ত ৫০ লাখ পরিবারের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান  কর্মসূচির আওতায় তালিকাভুক্তদের মধ্যে যাদের এমএফএস একাউন্ট ছিল না, তাদের দেওয়া মোবাইল নম্বরের বিপরীতে জাতীয় পরিচয়পত্র যাচাই করে এমএফএস হিসাব খুলে সেই হিসাবে নগদ সহায়তার টাকা পাঠানো হয়েছে।" 

গত ২০ জানুয়ারি পর্যন্ত মোট ৩২ লাখ এমএফএস একাউন্টে ৮১১ কোটি টাকা পাঠানো হয়েছে, যার মধ্যে ৪ লাখ ২ হাজার ১৬৮টি এমএফএস একাউন্টের পিন ইনএকটিভ অবস্থায় রয়েছে। অর্থাৎ, গ্রাহক এসব হিসাব আর চালু করেনি। এসব হিসাবে বিতরণ করা অর্থের পরিমাণ ১০১ কোটি টাকারও বেশি। 

অর্থমন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, "গ্রাহকদের একাউন্ট খুলে দেওয়ার পর পিন সচল করার জন্য প্রচারণা চালানো দরকার ছিল। কিন্তু এমএফএস সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো এক্ষেত্রে তা করেনি। ফলে অনেকে জানেনই না যে, তাদের অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং সরকার থেকে তাদের অ্যাকাউন্টে সহায়তার টাকা পাঠানো হয়েছে। কোম্পানিগুলো খরচ বাঁচানোর জন্য এ ধরণের প্রচারণা চালায়নি, সরকার থেকেও কোনরকম প্রচারণা চালানো হয়নি। ফলে উপকারভোগীরা এর সুফল থেকে বঞ্চিত হচ্ছে।"

নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভির এ মিশুক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "সার্ভিস প্রোভাইডাররা একাউন্ট খুলে দেওয়ার পর গ্রাহক পিন সেট আপ করেননি। ফলে পিনগুলো ইনঅ্যাকটিভ রয়ে গেছে। গ্রাহকদের সচেতন করতে নগদ এমএসএম দেওয়াসহ বিভিন্নভাবে প্রচারণা চালিয়েছে। বাড়তি ব্যয়ের কারণে অন্য প্রোভাইডারগুলো এ ধরণের প্রচারণায় যায়নি।" 

স্বজনপ্রীতি করে সরকারি চাকরিজীবী ও ধনী পরিবারগুলোকে তালিকায় অন্তর্ভুক্ত করার পর তা নিয়ে প্রশ্ন উঠলে ভুল সংশোধন, অযোগ্যদের বাদ দিয়ে নতুন করে দরিদ্রদের অন্তর্ভুক্ত করাসহ নানা দুর্বলতায় শেষ পর্যন্ত ৩২ লাখ দরিদ্র পরিবার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেয়েছে। 

চারটি মোবাইল আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কাছ থেকে এই ১০১ কোটি টাকা ফেরত নেওয়ার প্রক্রিয়া কী হবে, তা জানতে চেয়ে গত ২৫ ফেব্রুয়ারি অর্থবিভাগকে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক মো. মেজবাউল হক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, পিন ইনঅ্যাকটিভ থাকা হিসাবগুলোকে পূর্ণাঙ্গ এমএফএস অ্যাকাউন্ট হিসেবে গণ্য করা যাচ্ছে না, ফলে সরকারের বিতরণ করা অর্থ দীর্ঘদিন যাবৎ অনুত্তোলিত রয়েছে, যা এমএফএস প্রোভাইডারদের হিসাবে সংরক্ষিত রয়েছে। 

দেশে দরিদ্রদের কোন তালিকা না থাকায় স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে দ্রুত তালিকা তৈরি করে ঈদ-উল ফিতরের আগেই ৫০ লাখ দরিদ্র পরিবারকে ২৫০০ টাকা করে দেওয়ার উদ্যোগ নেয় প্রধানমন্ত্রীর কার্যালয়। তার পরের ঘটনাগুলো নানা ভুল-ভ্রান্তিতে ভরা।

গত বছরের ২৬ মার্চ সাধারণ ছুটি ঘোষণার সময় মহামারির সময় কর্মহীন দরিদ্রদের জন্য এ সহায়তা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। ঈদ-উল ফিতরের আগেই দরিদ্রদের এ টাকা দেওয়ার উদ্দেশ্য ছিল প্রধানমন্ত্রীর। কিন্তু উপকারভোগীদের তালিকা করতে ব্যর্থতার কারণে ঈদ উল আযহার আগে ১৪ মে এ কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। 

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ৫০ লাখ দরিদ্র পরিবারকে নগদ সহায়ত দেওয়া বাবদ ১২৫৭ কোটি টাকা ছাড় করা হয়। তার মধ্যে সেপ্টেম্বর পর্যন্ত মোট ৩২ লাখ পরিবারকে ৮১১ কোটি টাকা বিতরণ করা হয়েছে। সেপ্টেম্বরে সব ধরণের অর্থনৈতিক কর্মকাণ্ড চালু হওয়ার পর বাকি টাকা ফেরত নেয় অর্থমন্ত্রণালয়। বিতরণ করা অর্থ থেকে এখন ১০১ কোটি টাকা ফেরত এলে এখাতে মোট ব্যয়ের পরিমাণ দাঁড়াবে ৭১০ কোটি টাকা।  
    
পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর জানান, এ ধরণের কর্মসূচি থেকে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা সব সময়ই অর্থ আত্মসাত করে। 

"এবারও তারা বিভিন্ন মানুষের নামে নিজেদের একটি নম্বর দিয়ে কিংবা আত্মীয় স্বজনদের তালিকাভুক্ত করে অর্থ আত্মসাতের চেষ্টা করেছিল। সরকারের সতর্কতার কারণে তারা সফল হতে পারেনি। তবে তাদের ব্যর্থতার কারণে প্রায় অর্ধেক দরিদ্র পরিবার সহায়তা পাওয়া থেকে বঞ্চিত হয়েছে।" বলেন তিনি। 

 

Related Topics

টপ নিউজ

কোভিড-১৯ / ঈদ / এমএফএস / মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) / মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • ‘হেনগুয়া’ থেকে মিনিমালিস্ট মোটিফ: ঈদে আমিরাতে মেহেদি যেভাবে পছন্দের শীর্ষে
  • 'মানুষ এখন অপমানের ভয়ে থাকে': ভারতে উন্মুক্ত স্থানে ঈদের নামাজ নিয়ে কড়াকড়ি
  • জাহাজেই ঈদের নামাজ পড়লেন হরমুজে আটকে থাকা বাংলার জয়যাত্রার ৩১ নাবিক 
  • ঈদে কারাবন্দিদের খাবারের মেন্যুতে যা যা থাকছে
  • ঈদে ৯৯ শতাংশ শ্রমিকের বোনাস প্রদান করা হয়েছে, গুজব ছড়াবেন না: শ্রমমন্ত্রী

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net