Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
বেনাপোল বন্দর দিয়ে রেলপথে ভারত থেকে কাঁচামাল আমদানি বেড়েছে

অর্থনীতি

যশোর প্রতিনিধি
14 June, 2020, 08:45 pm
Last modified: 14 June, 2020, 08:49 pm

Related News

  • ৬০০ মানুষের ঈদ রাঙালো ‘জয়ফুল জার্নি’, নিজ হাতে খাওয়ালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
  • যশোর শহরকে শতভাগ সিসি ক্যামেরার আওতায় আনার ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর  
  • যশোরের তিন আদালত বর্জন আইনজীবীদের, আইনমন্ত্রীর হস্তক্ষেপ দাবি
  • যশোরে গুদামজাত ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, ৩ ব্যবসায়ীর জরিমানা
  • বিদ্যুৎ সাশ্রয়ে যশোরে রাত ৮টার পর দোকানপাট বন্ধের সিদ্ধান্ত, ঈদের পর যোগ দেবেন পোশাক ও জুতা ব্যবসায়ীরা

বেনাপোল বন্দর দিয়ে রেলপথে ভারত থেকে কাঁচামাল আমদানি বেড়েছে

রেলস্টেশন কতৃপক্ষ জানায়, গত ১৫ দিনে বেনাপোল রেলপথে ভারত থেকে ৩৫টি চালানে ২৭ লাখ ৫ হাজার ৯০৬ দশমিক ৭০ মার্কিন ডলার মূল্যের ২০ হাজার মেট্রিক টন খাদ্যদ্রব্য জাতীয় কাঁচামাল আমদানি হয়েছে। 
যশোর প্রতিনিধি
14 June, 2020, 08:45 pm
Last modified: 14 June, 2020, 08:49 pm
ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে বিকল্প পথ হিসাবে রেলপথে বাণিজ্যে ঝুঁকছেন ব্যবসায়ীরা। 

করোনা সংক্রমণ রোধে ভারতে লকডাউন ঘোষণা করায় আড়াই মাস আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। যে কারণে ব্যবসায়ীরা রেল বাণিজ্যকেই বেছে নিয়েছেন। এতে স্বস্তি ফিরেছে কাঁচামাল ব্যবসায়ীদের মধ্যেও।

রেলস্টেশন কতৃপক্ষ জানায়, গত ১৫ দিনে বেনাপোল রেলপথে ভারত থেকে ৩৫টি চালানে ২৭ লাখ ৫ হাজার ৯০৬ দশমিক ৭০ মার্কিন ডলার মূল্যের ২০ হাজার মেট্রিক টন খাদ্যদ্রব্য জাতীয় কাঁচামাল আমদানি হয়েছে। 

এসব পণ্য থেকে সরকারের রাজস্ব আয়ের পাশাপাশি রেল বিভাগেরও রাজস্ব এসেছে। আমদানি পণ্যের মধ্যে রয়েছে পেঁয়াজ, আদা, হলুদ, জিরা, শুকনো মরিচ ও ধান বীজ। 

বেনাপোল কাস্টমস হাউজের রাজস্ব কর্মকর্তা নঈম মীরন জানান, করোনার কারণে সৃষ্ট পরিস্থিতিতে স্থলপথে খাদ্যদ্রব্য জাতীয় কাঁচামাল আমদানি বন্ধ আছে। বিশেষ অনুমতিতে রেলপথে এখন এসব কাঁচামাল আমদানি শুরু হয়েছে। ব্যবসায়ীরা যাতে দ্রুত পণ্য খালাস নিতে পারেন, তার জন্য কাস্টমস কর্তৃপক্ষ পণ্য খালাসে কাজ করছেন। 

কাঁচামাল আমদানিকারকরা যশোরের ব্যবসায়ী তুহিন সাহা জানান, এসব পণ্য করোনার কারণে লকডাউনে ভারতে আটকা পড়েছিল। এতে তাদের কোটি টাকা লোকসান হয়। পরে তারা কাস্টমসের পরামর্শে আবেদন জানালে, রেলপথে আমদানিতে অনুমতি পান। 

পেঁয়াজ আমদানিকারক এজাজ হোসেন টিপু জানান, কাঁচামাল পেট্রাপোলে আটকে থাকলে চরম লোকসান গুনতে হয়। রেলপথে আমদানি হওয়ায় লোকসান থেকে বাঁচব।

যশোর রেলওয়ের স্টেশন মাস্টার সাহিদুজ্জামান বলেন, এর আগে রেলপথে কাঁচামাল আমদানি হতো না। এখন রেলপথ দিয়ে কাঁচামাল পণ্যের আমদানি শুরু হওয়ায় রেলের রাজস্ব আহরণ বেড়েছে। এছাড়া, গত ১৫ দিনে বেনাপোল রেলপথে পণ্য আমদানিতে ৬৬ লাখ ৩৩ হাজার টাকা রেল বিভাগের রাজস্ব আয় হয়েছে।
 
Related Topics

টপ নিউজ

রেলপথে আমদানি-রপ্তানি বাণিজ্য / ভারত-বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক / যশোর / বেনাপোল বন্দর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর
  • গ্রাফিকস: টিবিএস
    জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির
  • জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
    জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

Related News

  • ৬০০ মানুষের ঈদ রাঙালো ‘জয়ফুল জার্নি’, নিজ হাতে খাওয়ালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
  • যশোর শহরকে শতভাগ সিসি ক্যামেরার আওতায় আনার ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর  
  • যশোরের তিন আদালত বর্জন আইনজীবীদের, আইনমন্ত্রীর হস্তক্ষেপ দাবি
  • যশোরে গুদামজাত ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, ৩ ব্যবসায়ীর জরিমানা
  • বিদ্যুৎ সাশ্রয়ে যশোরে রাত ৮টার পর দোকানপাট বন্ধের সিদ্ধান্ত, ঈদের পর যোগ দেবেন পোশাক ও জুতা ব্যবসায়ীরা

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

5
জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
অর্থনীতি

জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট

6
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net