Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
চট্টগ্রামে রিহ্যাব মেলা শুরু বৃহস্পতিবার

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
04 February, 2020, 04:50 pm
Last modified: 04 February, 2020, 05:04 pm

Related News

  • আবাসন সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংকের কাছে ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় রিহ্যাব
  • নব-নির্বাচিত সংসদ সদস্যদের ১০ জন আবাসন ব্যবসায় যুক্ত
  • উন্মুক্ত আবাসন খাত: সৌদিতে সম্পত্তি কেনার সুযোগ পাচ্ছেন বিদেশিরা, বেড়েছে শেয়ারের দাম
  • নির্মাণ অনুমোদন ফি পাঁচগুণ বাড়াতে চায় রাজউক
  • ‘ফ্ল্যাট আমরা কিনেছি, কিন্তু ব্যাংক এখন তার মালিক’: গোপন বন্ধকীতে প্রতারণার শিকার ক্রেতারা

চট্টগ্রামে রিহ্যাব মেলা শুরু বৃহস্পতিবার

এবার মেলা থেকে ৪৫০ কোটি টাকার ফ্ল্যাট বিক্রি ও বুকিংয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে আয়োজক কর্তৃপক্ষ।
টিবিএস রিপোর্ট
04 February, 2020, 04:50 pm
Last modified: 04 February, 2020, 05:04 pm

বৃহস্পতিবার থেকে চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে শুরু হচ্ছে চার দিনব্যাপী রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) ফেয়ার।

এবার মেলা থেকে ৪৫০ কোটি টাকার ফ্ল্যাট বিক্রি ও বুকিংয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে আয়োজক কর্তৃপক্ষ। গতবার মেলা থেকে ৩৫০ কোটি টাকার ফ্ল্যাট বিক্রি ও বুকিং হয়েছে।

মঙ্গলবার দুপুরে এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিহ্যাব চট্টগ্রাম আঞ্চলিক কমিটির চেয়ারম্যান আবুদল কৈয়ূম চৌধুরী এ তথ্য জানান।

সংবাদ সম্মেলেন লিখিত বক্তব্যে তিনি বলেন, "দেশের ক্রমবর্ধমান জনসংখ্যাকে বিবেচনায় রেখে রিহ্যাবের ১০০১টি ডেভেলপার প্রতিষ্ঠান নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এ খাতের অবদান ১৫ শতাংশ। শুধু আবাসন সংকট নয় প্রায় ৩৫ লাখ লোকের কর্মসংস্থান হচ্ছে এ খাতে। আবাসন খাত নতুন নতুন উদ্যোক্তাও তৈরি করছে। সরকার সরকারি চাকুরিজীবীদের ৫ শতাংশ সুদে গৃহঋণ চালু করার পর ঘুরে দাড়িয়েছে এ সেক্টর। কিন্তু এখন সকল নাগরিকদের দীর্ঘময়াদী ঋণের ব্যবস্থা না থাকা এবং ব্যাংক ঋণের উচ্চ হার না কমালে আবারো সংকটে পড়বে এ খাত। এ সংকট নিরসনের জন্য দ্রুত সিঙ্গেল ডিজিট ঋণ সরবরাহ এবং দীর্ঘমেয়াদী পরিশোধের সুযোগ সৃষ্টি করতে হবে।"

তিনি আরো বলেন, রিহ্যাব বিগত সময়ে চট্টগ্রামে ১২টি মেলা সফলভাবে সম্পন্ন করেছে। এছাড়া ২০০৪ সাল থেকে বিদেশে হাউজিং ফেয়ার আয়োজন করছে। আগামী ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া চার দিন ব্যাপী এ মেলায় ২টি গোল্ড স্পন্সর প্রতিষ্ঠান, ১৮টি কো-স্বপন্সর প্রতিষ্ঠান, ৬টি আর্থিক প্রতিষ্ঠান, ১৪টি বিল্ডিং ম্যাটেরিয়ালসসহ ৫৫টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। মেলায় প্রবেশের ক্ষেত্রে রাখা হয়েছে দুই ধরণের টিকেট। সিঙ্গেল প্রবেশ মূল্য ৫০ টাকা এবং মাল্টিপল প্রবেশমূল্য ১০০ টাকা। টিকেটের বিক্রয়লব্ধ অর্থ ব্যয় করা হবে দুঃস্থদের সহায়তায়। এছাড়াও দর্শকদের জন্য লটারীর মাধ্যমে রাখা হয়েছে প্রতিদিন আকর্ষণীয় পুরষ্কারও।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রেডিসন ব্লুর মোহনা হলে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম। বিশেষ অতিথি থাকবেন সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল ইসলাম দোভাষ।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান-১ ইঞ্জিনিয়ার দিদারুল হক চৌধুরী, চেয়ারম্যান-২ সোবহান জালাল তানভীর, সদস্য মিজানুর রহমান, রেজাউল করিম এবং মো. নাজিম উদ্দিন প্রমুখ। 
 
Related Topics

টপ নিউজ

রিহ্যাব / আবাসন খাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    অভিনেতা শামস সুমন আর নেই
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

Related News

  • আবাসন সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংকের কাছে ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় রিহ্যাব
  • নব-নির্বাচিত সংসদ সদস্যদের ১০ জন আবাসন ব্যবসায় যুক্ত
  • উন্মুক্ত আবাসন খাত: সৌদিতে সম্পত্তি কেনার সুযোগ পাচ্ছেন বিদেশিরা, বেড়েছে শেয়ারের দাম
  • নির্মাণ অনুমোদন ফি পাঁচগুণ বাড়াতে চায় রাজউক
  • ‘ফ্ল্যাট আমরা কিনেছি, কিন্তু ব্যাংক এখন তার মালিক’: গোপন বন্ধকীতে প্রতারণার শিকার ক্রেতারা

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

3
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

4
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অভিনেতা শামস সুমন আর নেই

6
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net