Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
বিদেশি সিরামিকের উপর শুল্ক হ্রাসে দেশীয় সিরামিক শিল্প ঝুঁকিতে

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
11 June, 2021, 12:15 pm
Last modified: 11 June, 2021, 12:22 pm

Related News

  • মধ্যবিত্তের নাগালের বাইরে গাড়ি: বাজারে ধস ঠেকাতে শুল্ক হ্রাসের প্রস্তাব বারভিডার  
  • পাল্টা শুল্ক কমায় স্বস্তি, তবে রপ্তানি ভবিষ্যৎ এখনও নির্ভর করছে চীনের ওপর: সেলিম রায়হান
  • ব্যাপক শুল্ক হ্রাস: স্থানীয় শিল্পের বাড়তি প্রতিযোগিতায় পড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের
  • ৩ লাখ টাকা পর্যন্ত ব্যাংক আমানতে মিলবে আবগারি শুল্কমুক্ত সুবিধা
  • বেনাপোল দিয়ে শুল্কমুক্ত সুবিধায় চাল আমদানি শুরু

বিদেশি সিরামিকের উপর শুল্ক হ্রাসে দেশীয় সিরামিক শিল্প ঝুঁকিতে

দেশে তৈরি সিরামিক পণ্যের উপর ১৫% ভ্যাট নেয়ার পরেও ২০২১ সাল থেকে নতুন করে উৎপাদন পর্যায়ে আরো ১৫% সম্পূরক শুল্ক নেয়া হচ্ছে।
টিবিএস রিপোর্ট
11 June, 2021, 12:15 pm
Last modified: 11 June, 2021, 12:22 pm

দেশীয় সিরামিক শিল্প রক্ষায় বিদেশে তৈরিকৃত টাইলস আমদানির উপর ন্যূনতম ট্যারিফ মূল্য হ্রাস না করে আরও বৃদ্ধির আহ্বান জানিয়েছে বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিসিএমইএ)।   

পাশাপাশি দেশীয় সকল প্রকার টাইলস,স্যানিটারী ও টেবিলওয়্যার - এসব সিরামিক পণ্যের উপর উৎপাদন ও সরবরাহ পর্যায়ে আরোপিত সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের দাবিও জানানো হয়।

বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব দাবি করে সংগঠনটি।

বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিসিএমইএ) এর পক্ষ থেকে দাবি করা হয়, ২০২০-২১ ও ২০২১-২২ এ দুই অর্থ বছরের বাজেটে বিদেশ থেকে আমদানিকৃত প্রতি বর্গমিটার সিরামিক পণ্য টাইলসের উপর ২৪ টাকা শুল্ক কমানো হয়েছে, অপরদিকে দেশে তৈরি সিরামিক পণ্যের উপর ১৫% ভ্যাট নেয়ার পরেও ২০২১ সাল থেকে নতুন করে উৎপাদন পর্যায়ে সিরামিক পণ্যের উপর আরো ১৫% সম্পূরক শুল্ক নেয়া হচ্ছে। ফলে দেশীয় সিরামিক পণ্য অসম প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে এবং মারাত্মক ঝুঁকিতে পড়ছে। 

সংবাদ সম্মেলনে বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম মোল্লা বলেন, "প্রস্তাবিত বাজেটের এই সিদ্ধান্ত সাংঘর্ষিক, কারণ গত দুই বাজেটে বিদেশি সিরামিক পণ্য টাইলসের উপর শুল্কহার ১২ মার্কিন ডলার থেকে কমিয়ে ১০ ডলার করা হয়েছে, যা বাংলাদেশি টাকায় ২৪ টাকার মতো, আর দেশে উৎপাদিত সিরামিক পণ্যের থেকে ১৫% ভ্যাট নেয়ার পরও আবার ১৫% সম্পূরক শুল্ক আরোপ সম্পূর্ণ অযৌক্তিক"।  

"কারণ আমরা সরকারকে বছরে ২৫০০ হাজার কোটি টাকার মতো রাজস্ব দিয়ে থাকি,আর বিদেশি সিরামিক পণ্য থেকে সরকার বছরে ১০০ কোটি টাকাও ঠিকমতো রাজস্ব পায় না"। 

সংগঠনটির সাধারণ সম্পাদক ইরফান উদ্দিন বলেন, "সরকার কে হয় দেশীয় সিরামিক পণ্যের উপর ১৫% সম্পূরক শুল্ক প্রত্যাহার করতে হবে, অন্যথায় আমদানিকৃত সিরামিক পণ্যের উপর শুল্ক কর না কমিয়ে তা আরো বাড়াতে হবে। নতুবা দেশীয় সিরামিক শিল্পকে টিকিয়ে রাখা যাবে না, এ খাতে শীঘ্রই বড় ধরনের ধস নামবে"। 

বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ৮৫% সিরামিক পণ্যেই এখন বাংলাদেশে তৈরি হচ্ছে, যা এক সময় শতভাগ বিদেশ থেকে আমদানি হতো। 

দেশে এখন সিরামিক পণ্যের বাজার প্রায় ৬ হাজার কোটি টাকার। দেশের অভ্যন্তরে সবচেয়ে বড় বাজার টাইলসের, যা প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকার। স্যানিটারিওয়্যারের বাজার ৯০০ কোটির আর তৈজসপত্রের বাজারের আকার প্রায় ৫০০ কোটি টাকার। খাতটিতে মোট বিনিয়োগের পরিমাণ ৯ হাজার কোটি টাকা।  

Related Topics

টপ নিউজ

শুল্কমুক্ত সুবিধা / শুল্ক হ্রাস / সিরামিক ইন্ডাস্ট্রি / সিরামিক শিল্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • মধ্যবিত্তের নাগালের বাইরে গাড়ি: বাজারে ধস ঠেকাতে শুল্ক হ্রাসের প্রস্তাব বারভিডার  
  • পাল্টা শুল্ক কমায় স্বস্তি, তবে রপ্তানি ভবিষ্যৎ এখনও নির্ভর করছে চীনের ওপর: সেলিম রায়হান
  • ব্যাপক শুল্ক হ্রাস: স্থানীয় শিল্পের বাড়তি প্রতিযোগিতায় পড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের
  • ৩ লাখ টাকা পর্যন্ত ব্যাংক আমানতে মিলবে আবগারি শুল্কমুক্ত সুবিধা
  • বেনাপোল দিয়ে শুল্কমুক্ত সুবিধায় চাল আমদানি শুরু

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net