Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 12, 2026
বাজারে এল হুয়াওয়ের নতুন স্মার্টফোন

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
25 August, 2019, 01:30 pm
Last modified: 25 August, 2019, 01:38 pm

Related News

  • শুল্কছাড়ের মেয়াদ শেষ, জুলাই থেকে বাড়বে আমদানিকৃত মোবাইল ফোনের দাম
  • ১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে
  • দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • বিশ্বের সব জায়গায় একসাথে কমছে কেন জন্মহার; দায় কি স্মার্টফোনের?
  • স্মার্টফোন ও টেলিযোগাযোগ সেবায় উচ্চ কর ডিজিটাল অন্তর্ভুক্তির পথে বড় বাধা: বিশেষজ্ঞরা

বাজারে এল হুয়াওয়ের নতুন স্মার্টফোন

ডিভাইসটিতে থাকছে ১৬, ৮ ও ২ মেগাপিক্সেলের তিনটি ব্যাক ক্যামেরা।পপ আপ সেলফি ক্যামেরাটি ১৫ কিলোগ্রাম পর্যন্ত বাহ্যিক চাপ সহ্য করতে পারবে। এক লক্ষ বারের চেয়ে বেশি উঠা নামা করবে এর পপ আপ ক্যামেরা।
টিবিএস রিপোর্ট
25 August, 2019, 01:30 pm
Last modified: 25 August, 2019, 01:38 pm

দেশের বাজারে ‘ওয়াই ৯ প্রাইম ২০১৯’ নামের নতুন স্মার্টফোন এনেছে হুয়াওয়ে। সর্বশেষ প্রযুক্তির অটো পপআপ ক্যামেরা সহ হাই-পারফরমেন্সের চিপসেট, ট্রিপল ক্যামেরা ফিচার, দীর্ঘস্থায়ী ব্যাটারির ফোনটির দাম ২৩ হাজার ৯৯৯ টাকা। 

ডিভাইসটিতে থাকছে ১৬, ৮ ও ২ মেগাপিক্সেলের তিনটি ব্যাক ক্যামেরা। ১৬ মেগাপিক্সেলের পপ আপ ক্যামেরাটি ব্যবহারকারীদের ফুল ডিসপ্লে সুবিধা দেবে, যেখানে কোন নচ বা হোল থাকবে না। পপ আপ সেলফি ক্যামেরাটি ১৫ কিলোগ্রাম পর্যন্ত বাহ্যিক চাপ সহ্য করতে পারবে। এক লক্ষ বারের চেয়ে বেশি উঠা নামা করবে এর পপ আপ ক্যামেরা।

এতে আছে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি।অল্পসময়ে চার্জের জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে টাইপ-সি চার্জার।

নীল, সবুজ আর কালো - এই তিন রঙে পাওয়া যাবে নতুন ওয়াই ৯ প্রাইম।

হুয়াওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ওপর তৈরি হুয়াওয়ের নিজস্ব ইএমইউআই ৯.০ চালিত আকর্ষণীয় ডিজাইনের ওয়াই ৯ প্রাইম ২০১৯ স্মার্টফোনে ৬ দশমিক ৫৯ ইঞ্চির ডিউড্রপ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। 

এতে কিরিন ৭১০এফ প্রসেসরের সাথে ৪ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ব্যবহার করা হয়েছে। যা মাইক্রো এসডি কার্ড দিয়ে ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফলে ফোনের স্টোরেজ নিয়ে বাড়তি চিন্তা থাকবে না গ্রাহকদের।

ডিভাইসটি বিষয়ে হুয়াওয়ে কনজিউমার বিজনেস গ্রুপের (বাংলাদেশ) কান্ট্রি ডিরেক্টর কেলভিন ইয়াং বলেন, ‘‘হুয়াওয়ে সবসময় তাদের গ্রাহকদের সর্বশেষ প্রযুক্তির সেবা দিতে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা আগেই ঘোষণা দিয়েছিলাম স্মার্টফোনের এই প্রযুক্তি আনার ব্যাপারে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের গ্রাহকদের জন্য অটো পপ আপ সেলফি নিয়ে এসেছি। মধ্যম বাজেটের আকর্ষণীয় এই ফোনটি আশা করি গ্রাহকদের মন জয় করতে পারবে।’’

Related Topics

টপ নিউজ / ফিচার / বিনোদন

হুয়াওয়ে / স্মার্টফোন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এনডিটিভি
    অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা
  • নোবেলজয়ী বিজ্ঞানী ওমর ইয়াঘি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    চীনে পাড়ি জমাচ্ছেন নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী ওমর ইয়াঘি; নেতৃত্ব দেবেন এআই গবেষণা প্রতিষ্ঠানের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন
  • রায়ানএয়ারের কার্যালয়। ছবি: রয়টার্স
    মাঝআকাশে রায়ানএয়ারের বোয়িং বিমানের জানালা ভেঙে বাইরে চলে যাচ্ছিলেন যাত্রী, টেনে ভেতরে আনলেন সহযাত্রীরা
  • এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (বামে) ও মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    মার্কিন এফ-৩৫ পেতে আরব আমিরাতের কাছে রুশ এস-৪০০ বিক্রি করবে তুরস্ক, প্রস্তাবে সায় ক্রেমলিনের
  • ছবি: রয়টার্স
    বিশ্বকাপ খেলে ফেরার পরই দক্ষিণ আফ্রিকার ফুটবলার জেডেন অ্যাডামসের মৃত্যু

Related News

  • শুল্কছাড়ের মেয়াদ শেষ, জুলাই থেকে বাড়বে আমদানিকৃত মোবাইল ফোনের দাম
  • ১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে
  • দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • বিশ্বের সব জায়গায় একসাথে কমছে কেন জন্মহার; দায় কি স্মার্টফোনের?
  • স্মার্টফোন ও টেলিযোগাযোগ সেবায় উচ্চ কর ডিজিটাল অন্তর্ভুক্তির পথে বড় বাধা: বিশেষজ্ঞরা

Most Read

1
ছবি: এনডিটিভি
বিনোদন

অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা

2
নোবেলজয়ী বিজ্ঞানী ওমর ইয়াঘি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

চীনে পাড়ি জমাচ্ছেন নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী ওমর ইয়াঘি; নেতৃত্ব দেবেন এআই গবেষণা প্রতিষ্ঠানের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
ফিচার

বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন

4
রায়ানএয়ারের কার্যালয়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মাঝআকাশে রায়ানএয়ারের বোয়িং বিমানের জানালা ভেঙে বাইরে চলে যাচ্ছিলেন যাত্রী, টেনে ভেতরে আনলেন সহযাত্রীরা

5
এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (বামে) ও মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন এফ-৩৫ পেতে আরব আমিরাতের কাছে রুশ এস-৪০০ বিক্রি করবে তুরস্ক, প্রস্তাবে সায় ক্রেমলিনের

6
ছবি: রয়টার্স
খেলা

বিশ্বকাপ খেলে ফেরার পরই দক্ষিণ আফ্রিকার ফুটবলার জেডেন অ্যাডামসের মৃত্যু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net