Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 10, 2026
বাজারে আসছে ইস্টার্ন টিউবসের এলইডি লাইট

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
09 April, 2020, 04:30 pm
Last modified: 09 April, 2020, 04:38 pm

Related News

  • খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় আইন ও সালিশ কেন্দ্রের উদ্বেগ, সুষ্ঠু তদন্তের দাবি
  • বিশেষ মাইগ্রেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩৪০ শূন্য আসন পূরণ
  • শুধু এনসিপির সমাবেশেই নয়, জনসমাগম থাকা যেকোনো স্থানেই পানি ছেটানো হচ্ছে: ডিএনসিসি
  • বাংলাদেশে কথিত সেনা অভ্যুত্থান নিয়ে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ভিত্তিহীন, চরম দায়িত্বজ্ঞানহীনতা: সরকার
  • বিপদে পড়লে সেনাবাহিনীর সহায়তা পেতে যেসব নম্বরে যোগাযোগ করবেন

বাজারে আসছে ইস্টার্ন টিউবসের এলইডি লাইট

বৃহস্পতিবার শিল্প মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
টিবিএস রিপোর্ট
09 April, 2020, 04:30 pm
Last modified: 09 April, 2020, 04:38 pm

বছরে আট লাখ পিস উৎপাদনের লক্ষমাত্রা নিয়ে শীঘ্রই বাজারে আসছে  ইস্টার্ন  টিউবস লিমিটেডের মানসম্পন্ন ও বিদ্যুৎ সাশ্রয়ী এলইডি লাইট।

বৃহস্পতিবার শিল্প মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, "ইতিমধ্যে এ লক্ষ্যে গৃহীত প্রকল্প 'এলইডি লাইট (সিকেডি) অ্যাসেমব্লিং প্লান্ট ইন ইটিএল' -এর বাস্তবায়ন চুড়ান্ত পর্যায়ে রয়েছে। এর ফলে বছরে ৮ লাখ পিস এলইডি লাইট  উৎপাদন ও বাজারজাতকরণ করা সম্ভব হবে। সরকারি অর্থায়নে ৪৮ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে প্লান্টটি স্থাপন করা হয়েছে।"

প্রকল্প পরিচালক প্রকৌশলী শামীম আহমেদ জানান, প্রকল্পের আওতায়  বাংলাদেশ স্টিল এন্ড ইঞ্জিনিয়ারিং করপোরেশন (বিএসইসি)-এর এই শিল্প প্রতিষ্ঠানের জন্য রাজধানীর তেজগাঁয়ে ছয় তলা ভবন নির্মাণ করে সেখানে এলইডি লাইট উৎপাদন কারখানা স্থাপন করা হয়েছে।

তিনি বলেন, "এলইডি লাইট উৎপাদনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি দক্ষিণ কোরিয়া হতে আনা হয়েছে।  দক্ষিণ কোরিয়ার হারমোনিকম লিমিটেডের  প্রকৌশলীদের সহযোগিতায় ইতিমধ্যে ইস্টার্ন টিউবসের প্রকৌশলীগণ কারখানায় যন্ত্রপাতি স্থাপন করেছেন। কারখানাটির প্রশাসনিক কাজও এ ভবনে পরিচালিত হচ্ছে জানান প্রকল্প পরিচালক।"

শিল্প মন্ত্রণালয়ের ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, "এলইডি লাইট উৎপাদন ও বাজারজাত করার লক্ষে চীন হতে ২ লাখ পিস এলইডি টিউব লাইট ও ২ লাখ পিস বাল্ব কেনা হচ্ছে। ইতোমধ্যে ২ লাখ পিস এলইডি বাল্ব তৈরির কাচামাল আমদানী করা হয়েছে এবং পরীক্ষামূলকভাবে বাল্ব তৈরির কাজ সম্পন্ন করা হয়েছে। শীঘ্রই দক্ষিণ কোরিয়ার নির্মাতা  প্রতিষ্ঠান ও শিল্প মন্ত্রণালয়ের প্রতিনিধির উপস্থিতিতে এলইডি লাইট (সিকেডি) অ্যাসেমব্লিং প্লান্টের আনুষ্ঠানিক উদ্বোধনের পর এটি পূর্ণ সক্ষমতায় এলইডি টিউবলাইট ও এলইডি বাল্ব উৎপাদন করতে সক্ষম হবে বলে আশা করা যাচ্ছে ।"

ইস্টার্ন টিউবস লিমিটেড ১৯৬৪ সালে জাপানের বিখ্যাত তোশিবা করপোরেশনের কারিগরী সহযোগিতায় ঢাকার তেজগাঁও শিল্প এলাকায় প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি ১৯৭২ সালের আগস্ট মাস হতে  বাণিজ্যিকভাবে সিএফএল (কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প) বাল্ব ও টিউব লাইট উৎপাদন ও বাজারজাত শুরু করে। বর্তমানে ইস্টার্ন টিউবস লিমিটেড মানসম্মত ১৫ ওয়াট থেকে ৬৫ ওয়াটের সিএফএল বাল্ব ও বিভিন্ন ধরনের টিউব লাইট উৎপাদন ও বাজারজাত করছে। 

Related Topics

টপ নিউজ

সংবাদ বিজ্ঞপ্তি / ইস্টার্ন টিউবস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
    রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
  • গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
    চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ‘আম্বানিই কি ভারতের আসল বস?’: কিছু অতিধনীর বিরুদ্ধে ভারতে স্টারলিংকের লাইসেন্স আটকে রাখার অভিযোগ মাস্কের
  • ছবি: ডেনিস হানসেন
    সেশেলসের দ্বীপে ১ লাখ ৮০ হাজার দৈত্যাকার কচ্ছপের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

Related News

  • খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় আইন ও সালিশ কেন্দ্রের উদ্বেগ, সুষ্ঠু তদন্তের দাবি
  • বিশেষ মাইগ্রেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩৪০ শূন্য আসন পূরণ
  • শুধু এনসিপির সমাবেশেই নয়, জনসমাগম থাকা যেকোনো স্থানেই পানি ছেটানো হচ্ছে: ডিএনসিসি
  • বাংলাদেশে কথিত সেনা অভ্যুত্থান নিয়ে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ভিত্তিহীন, চরম দায়িত্বজ্ঞানহীনতা: সরকার
  • বিপদে পড়লে সেনাবাহিনীর সহায়তা পেতে যেসব নম্বরে যোগাযোগ করবেন

Most Read

1
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল

2
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

3
গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
ফিচার

চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘আম্বানিই কি ভারতের আসল বস?’: কিছু অতিধনীর বিরুদ্ধে ভারতে স্টারলিংকের লাইসেন্স আটকে রাখার অভিযোগ মাস্কের

6
ছবি: ডেনিস হানসেন
আন্তর্জাতিক

সেশেলসের দ্বীপে ১ লাখ ৮০ হাজার দৈত্যাকার কচ্ছপের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net