Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 25, 2026
বাগেরহাটে দেড় বছরে মৎস্যচাষিদের ৫৫ কোটি টাকার ক্ষতি

অর্থনীতি

বাগেরহাট প্রতিনিধি
29 August, 2021, 10:35 am
Last modified: 29 August, 2021, 01:51 pm

Related News

  • বাগেরহাটে ৬,৬৪৬ কৃষকের ৫.১৮ কোটি টাকার ঋণ মওকুফ করবে সরকার  
  • বাগেরহাটে জুসের মান নিয়ে কথা কাটাকাটির জেরে ক্রেতার অস্ত্রের আঘাতে দোকানি নিহত 
  • বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নিজের গ্রামকে পরিচ্ছন্ন রাখতে কাজ করছেন ইমাম মাহবুবুর রহমান
  • বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

বাগেরহাটে দেড় বছরে মৎস্যচাষিদের ৫৫ কোটি টাকার ক্ষতি

২০২০-২১ অর্থবছরে বাগেরহাটে এক লাখ ২১ হাজার ৬০১ মেট্রিক টন মাছ উৎপাদিত হয়েছে। যা খুলনা বিভাগের মোট উৎপাদিত মাছের ১৭ শতাংশ।
বাগেরহাট প্রতিনিধি
29 August, 2021, 10:35 am
Last modified: 29 August, 2021, 01:51 pm
ফাইল ছবি: সংগৃহীত

দেড় বছরে প্রাকৃতিক দুর্যোগে বাগেরহাটের মৎস্যচাষিদের ৫৫ কোটি ২২ লাখ টাকার ক্ষতি হয়েছে। শনিবার (২৮ আগস্ট) দুপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে বাগেরহাট প্রেসক্লাবে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব তথ্য জানিয়েছেন মৎস্য অধিদপ্তর। সভায় ক্ষয়ক্ষতির তথ্যের পাশাপাশি ইতিবাচক তথ্যও দিয়েছে সংস্থাটি। মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে বাগেরহাটে এক লাখ ২১ হাজার ৬০১ মেট্রিক টন মাছ উৎপাদিত হয়েছে। যা খুলনা বিভাগের মোট উৎপাদিত মাছের ১৭ শতাংশ। এছাড়াও ইলিশের উৎপাদন বৃদ্ধিতে বাগেরহাট জেলা মৎস্য বিভাগের ইতিবাচক ভূমিকা রয়েছে।

২০২০ সালের মে মাসে ঘূর্ণিঝড় আম্পানে ৫ কোটি ৭১ লাখ টাকার ক্ষতি হয় মৎস্যচাষিদের। আম্পানের পাঁচ মাস পড়ে অক্টোবরে অতিবৃষ্টিতে ৫ কোটি ৩৯ লাখ টাকার ক্ষতি হয় চাষিদের। ২০২১ সাল শুরুই হয় চাষিদের ক্ষতির মধ্য দিয়ে। এই বছরের মে মাসের শেষের দিকে ঘূর্ণিঝড় ইয়াসে প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয় বাগেরহাটের মৎস্যচাষিদের। জুলাই-আগস্টে দুই দফায় অতিবৃষ্টি ও প্রবল জোয়ারে ৩৪ কোটি ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ নিয়ে দেড় বছরে প্রাকৃতিক দুর্যোগে বাগেরহাটের মৎস্যচাষিদের ৫৫ কোটি ২২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

মৎস্য বিভাগ আয়োজিত মতবিনিময় সভায় বাগেরহাটে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় বাগেরহাটে চিংড়িসহ বিভিন্ন মাছ চাষ বিষয়ক নানা সমস্যা, সুবিধা-অসুবিধা ও সমস্যার সামাধানের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা  এ.এস.এম রাসেল, বাগেরহাট সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদাউস আনছারি, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা, সাধারণ সম্পাদক আব্দুল বাকি তালুকদার, সহ-সভাপতি নকিব সিরাজুল হক, যুগ্ন সাধারণ সম্পাদক আজমল হোসেন, সাংবাদিক আহসানুল করিম, আলী আকবর টুটুল, আজাদুল হক, ইয়ামিন আলী, অলিপ ঘটক, এস.এস শোহান প্রমুখ।

Related Topics

টপ নিউজ

বাগেরহাট / মৎস্য খাত / মৎস্য অধিদপ্তর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি
  • স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ
  • আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
    কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন
  • এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ
  • ছবি: রয়টার্স
    ইরানের সঙ্গে চুক্তি সইয়ের কাছাকাছি ট্রাম্প; যা আছে এতে
  • ছবি: এআই জেনারেটেড/ককরোচ জনতা পার্টি
    ‘তেলাপোকারা মরে না’: ‘ককরোচ জনতা পার্টি’র ওয়েবসাইট বন্ধ, নতুন সাইট আনছেন প্রতিষ্ঠাতা দিপক

Related News

  • বাগেরহাটে ৬,৬৪৬ কৃষকের ৫.১৮ কোটি টাকার ঋণ মওকুফ করবে সরকার  
  • বাগেরহাটে জুসের মান নিয়ে কথা কাটাকাটির জেরে ক্রেতার অস্ত্রের আঘাতে দোকানি নিহত 
  • বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নিজের গ্রামকে পরিচ্ছন্ন রাখতে কাজ করছেন ইমাম মাহবুবুর রহমান
  • বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি

2
স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ

3
আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন

4
এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে চুক্তি সইয়ের কাছাকাছি ট্রাম্প; যা আছে এতে

6
ছবি: এআই জেনারেটেড/ককরোচ জনতা পার্টি
আন্তর্জাতিক

‘তেলাপোকারা মরে না’: ‘ককরোচ জনতা পার্টি’র ওয়েবসাইট বন্ধ, নতুন সাইট আনছেন প্রতিষ্ঠাতা দিপক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net