Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 09, 2026
পাইকারি পর্যায়ে পাম অয়েলের দর কমেছে মণে ৭০০ টাকা

অর্থনীতি

ওমর ফারুক
19 June, 2021, 09:15 am
Last modified: 19 June, 2021, 09:20 am

Related News

  • তেলের চড়া দামের মুনাফা পাচ্ছে রাশিয়া, ইউক্রেনও মস্কোর জ্বালানি শিল্পে হামলা জোরদার করছে
  • ইরান যুদ্ধের মধ্যে বেড়েছে জ্বালানি সংকট: আমদানিতে মাসে বাড়তি ব্যয় হচ্ছে প্রায় ৮০০ মিলিয়ন ডলার
  • যুদ্ধের তীব্রতা বৃদ্ধি: বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম, এশিয়ায় শেয়ারে দরপতন
  • আলোচনার দাবি অস্বীকার ইরানের, সরবরাহ-উদ্বেগে কমেও ফের কিছুটা বাড়ল তেলের দাম
  • সমুদ্রপথে রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র

পাইকারি পর্যায়ে পাম অয়েলের দর কমেছে মণে ৭০০ টাকা

আন্তর্জাতিক বাজারে বুকিং দর কমে যাওয়া ও দেশীয় বাজারে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় পণ্যটির দাম কমেছে বলে জানিয়েছেন ভোজ্যতেল ব্যবসায়ীরা।  
ওমর ফারুক
19 June, 2021, 09:15 am
Last modified: 19 June, 2021, 09:20 am

রেকর্ডের পর রেকর্ড ছাড়িয়ে ভোগপণ্যের বাজারে অবশেষে কমেছে পাম অয়েলের দাম। ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জে এক সপ্তাহের ব্যবধানে পণ্যটির দাম মণে (৪০ দশমিক ৯০ লিটার) ৭০০ টাকা পর্যন্ত কমেছে। আন্তর্জাতিক বাজারে বুকিং দর কমে যাওয়া ও দেশীয় বাজারে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় পণ্যটির দাম কমেছে বলে জানিয়েছেন ভোজ্যতেল ব্যবসায়ীরা।

ভোগ্যপণ্যের বৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জের ভোজ্যতেল ব্যবসায়ীরা জানিয়েছেন, বর্তমানে পাইকারি পর্যায়ে প্রতি মণ পাম অয়েল বিক্রি হচ্ছে ৩৮০০ টাকা দরে। যা গত সপ্তাহের মাঝামাঝি সময়েও ৪৫০০ টাকা দরে বিক্রি হয়েছে। সেই হিসেবে, মাত্র সাত-আট দিনের ব্যবধানে খাতুনগঞ্জে প্রতিমণ পাম অয়েলের দাম ৭০০ টাকা পর্যন্ত কমেছে।

বর্তমানে খাতুনগঞ্জে টিকে গ্রুপের বে ফিশিং পাম অয়েল মণপ্রতি ৩৮০০ টাকা, এস আলম ৩৭৯০ টাকা এবং সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ ও বসুন্ধরা গ্রুপের পাম অয়েল ৩৭৮০ টাকা দরে বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

একই সময়ে বাজারে পাম সুপার অয়েলের দামও মণপ্রতি ৬০০ টাকা পর্যন্ত কমেছে। গত সপ্তাহের মাঝামাঝি সময় পর্যন্ত বাজারে প্রতি মণ পাম সুপার অয়েল বিক্রি হয়েছে ৪৬০০ টাকা দামে। যা বর্তমানে ৪০০০ টাকায় বিক্রি হচ্ছে।

পাম সুপারের মধ্যে বর্তমানে টিকে গ্রপের প্রতি মণ বে ফিশিং ৪০০০ টাকা, এস আলম ৩৯৯০ টাকা এবং অন্যান্য গ্রুপের (মেঘনা, সিটি ও বসুন্ধরা) পাম সুপার ৩৯৮০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানা গেছে।

তবে বিক্রি কম থাকায় গত এক সপ্তাহ ধরে দাম অপরিবর্তিত রয়েছে সয়াবিন তেলের দাম। প্রায় এক মাস ধরে পাইকারি বাজারে প্রতি মণ সয়াবিন তেল ৪৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে বলে জানা গেছে।

খাতুনগঞ্জের ভোজ্যতেল ব্যবসায়ীরা জানিয়েছেন, আর্ন্তজাতিক বাজারে ভোজ্যতেল বিশেষ করে পাম অয়েলের বাজার নিম্নমুখী। মালেশিয়ায় গত দেড়-দুই মাস থেকে নতুন মৌসুমের পাম বাজারে আসছে। এতে ৪৭৯৫ রিঙ্গিতে পৌঁছনো প্রতিটন পাম অয়েলের বর্তমান বুকিং দর নেমে এসেছে ৩৪০০ রিঙ্গিতে। সেই হিসেবে, এক-দেড় মাসে মালেশিয়ায় প্রতি টন পাম অয়েলের বুকিং দর প্রায় ১৩৯৫-১৪০০  রিঙ্গিত কমেছে। যা মণ হিসেবে ১২৬০ টাকা পর্যন্ত কমেছে।

খাতুনগঞ্জের ভোজ্যতেল ব্যবসায়ী মেসার্স খাজা আজমির ট্রেডার্সের স্বত্বাধিকারী জিয়াউল হক বলেন, আন্তর্জাতিক বাজারে পাম অয়েলের বুকিং দরও আগের চেয়ে অনেক কমেছে।মালয়েশিয়াতে বর্তমানে প্রতি টন পাম অয়েল বিক্রি হচ্ছে ৩৪০০ রিঙ্গিতে। যা গত এক-দেড় মাস আগেও ৪৫০০-৪৭০০ রিঙ্গিতে বিকিকিনি হয়েছে। এতে দেশীয় বাজারে পাম অয়েলের আমদানি ও সরবরাহ বৃদ্ধি পেয়েছে। ফলে সরবরাহ চাপে দেশীয় বাজারেও পণ্যটির দাম কমে গেছে।

ইনডেক্স মুন্ডির তথ্যমতে, আন্তর্জাতিক বাজারে ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে পাম অয়েলের বাজার বাড়তে শুরু করে। ওই সময় প্রতি টন পাম অয়েল বিক্রি হয়েছে ২৪২৮ রিঙ্গিতে। দফায় দফায় বেড়ে চলতি বছরের মে মাস পর্যন্ত প্রতি টন পাম অয়েল বিক্রি হয়েছে ৪৭৯৫ রিঙ্গিতে। তবে এরপর পণ্যটির দাম আস্তে আস্তে কমতে থাকে। মূলত নতুন মৌসুমের পাম বীজ উঠার পর থেকে পণ্যটির দাম পড়তে শুরু করেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

এমপিওসি ডট অর্গানাইজেশন ডট মাই এর তথ্যমতে, মালয়েশিয়াতে গত ১৭ জুন প্রতি টন পাম অয়েল বিক্রি হয়েছে ৩৩৭৭ রিঙ্গিতে। যা এর আগের দিন অর্থাৎ ১৬ জুন ৩৪০৪ রিঙ্গিত, ১৫ জুন ৩৫৮০ রিঙ্গিত, ১৪ জুন ৩৩৭৫ রিঙ্গিত, ১০ জুন ৩৮৪৪ রিঙ্গিত এবং ৩ জুন ৪১৫৮ রিঙ্গিতে বিকিকিনি হয়েছে।

দাম কমে যাওয়ার বিষয়ে সিটি গ্রুপের নির্বাহী পরিচালক (করপোরেট অ্যাফেয়ার্স) বিশ্বজিৎ সাহা টিবিএসকে বলেন, আন্তর্জাতিক বাজারে গত তিন সপ্তাহে পাম অয়েলের দামে বড় দরপতন হয়েছে। এই সময়ে ৪১৫০-৪২০০ রিঙ্গিত থেকে প্রায় ৮০০ রিঙ্গিত কমে বর্তমানে পাম অয়েলের বুকিং চলছে ৩৩৭০-৩৩৮০ রিঙ্গিতে। হঠাৎ বড় দরপতনে দেশের আমদানিকারকরা শঙ্কায় রয়েছে। দাম আরো কমতে পারে এমন শঙ্কা থেকে বাড়তি দামে ক্রয় করা পণ্য কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছে।

তিনি আরো বলেন, বর্তমানে যেসব পাম অয়েল খাতুনগঞ্জ কিংবা মিল গেইটে মণপ্রতি ৩৮০০ টাকায় বিক্রি হচ্ছে তার খরচসহ ক্রয়মূল্য কমপক্ষে ৪২০০-৪৪০০ টাকার মধ্যে। অর্থাৎ বর্তমানে ক্রয়মূল্যের চেয়ে মণে ৪০০-৫০০ টাকা কমে পাম অয়েল বিক্রি হচ্ছে দেশীয় বাজারে।

চট্টগ্রাম কাস্টমস'র তথ্যমতে, চলতি অর্থবছরের গেল নয় মাসে (জুলাই থেকে মার্চ) চট্টগ্রাম বন্দর দিয়ে পরিশোধিত এবং অপরিশোধিত পাম অয়েল আমদানি হয়েছে ৬ লাখ ৫২ হাজার ৫২১ মেট্রিক টন। গত অর্থবছরের একই সময়ে পাম অয়েল আমদানি হয়েছে ১০ লাখ ৯০ হাজার ২৪৭ মেট্রিক টন। গত অর্থ বছরের প্রথম নয় মাসে পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন আমদানি হয়েছে ৩ লাখ ৯৫ হাজার ১৩ মেট্রিক টন। চলতি বছরের এক সময়ে সয়াবিন আমদানি হয়েছে ৪ লাখ ৩৩ হাজার ৬০০ মেট্রিক টন। 
 

 

Related Topics

টপ নিউজ

পাম অয়েল / পাম তেল / তেলের দাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ঢাকার অপরাধ জগতের নতুন আতঙ্ক—‘পেন গান’
  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • বুধবার লেবাননের বৈরুতে বিভিন্ন স্থানে একযোগে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। ছবি: হুসসাম শবারো/আনাদোলু
    লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহ; লেবানন যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    ৯ থেকে ১৩ এপ্রিল ইন্টারনেটে ধীরগতি হতে পারে: বিএসসিপিএলসি
  • ফাইল ছবি: সংগৃহীত
    যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হতে নোঙর তুলেছে বাংলাদেশি জাহাজ
  • ছবি: টিবিএস
    আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

Related News

  • তেলের চড়া দামের মুনাফা পাচ্ছে রাশিয়া, ইউক্রেনও মস্কোর জ্বালানি শিল্পে হামলা জোরদার করছে
  • ইরান যুদ্ধের মধ্যে বেড়েছে জ্বালানি সংকট: আমদানিতে মাসে বাড়তি ব্যয় হচ্ছে প্রায় ৮০০ মিলিয়ন ডলার
  • যুদ্ধের তীব্রতা বৃদ্ধি: বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম, এশিয়ায় শেয়ারে দরপতন
  • আলোচনার দাবি অস্বীকার ইরানের, সরবরাহ-উদ্বেগে কমেও ফের কিছুটা বাড়ল তেলের দাম
  • সমুদ্রপথে রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার অপরাধ জগতের নতুন আতঙ্ক—‘পেন গান’

2
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

3
বুধবার লেবাননের বৈরুতে বিভিন্ন স্থানে একযোগে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। ছবি: হুসসাম শবারো/আনাদোলু
আন্তর্জাতিক

লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহ; লেবানন যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প

4
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

৯ থেকে ১৩ এপ্রিল ইন্টারনেটে ধীরগতি হতে পারে: বিএসসিপিএলসি

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হতে নোঙর তুলেছে বাংলাদেশি জাহাজ

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net