Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 16, 2026
নয় মাসে লক্ষ্যমাত্রার ৭০ শতাংশ কৃষি ঋণ বিতরণ

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
29 April, 2021, 10:25 am
Last modified: 29 April, 2021, 03:44 pm

Related News

  • কৃষি ঋণ বাড়ানো হবে, সুদবিহীন ঋণ বিতরণের পরিকল্পনা নেই: আমির খসরু
  • ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণের তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংক, জানেন না গভর্নর 
  • কৃষি ও এসএমই ঋণ বাড়াতে প্রভিশনিং কমিয়ে ০.৫ শতাংশ নির্ধারণ করল কেন্দ্রীয় ব্যাংক 
  • কৃষি ও পল্লী ঋণে আড়াই লাখ টাকা পর্যন্ত সুদ ছাড়া অন্য চার্জ মওকুফ
  • ২০২৫-২৬ অর্থবছরে কৃষিঋণের লক্ষ্যমাত্রা ৩৯ হাজার কোটি টাকা

নয় মাসে লক্ষ্যমাত্রার ৭০ শতাংশ কৃষি ঋণ বিতরণ

চলতি অর্থবছরের জন্য ২৬,২৯০ কোটি টাকা বিতরণের লক্ষ্যমাত্রা ধরা আছে। এর মধ্যে জুলাই-মার্চ সময়ে বিতরণ করা হয়েছে ১৮,৫১৩ কোটি টাকা। 
টিবিএস রিপোর্ট
29 April, 2021, 10:25 am
Last modified: 29 April, 2021, 03:44 pm
প্রতীকি ছবি/টিবিএস

চলতি অর্থ বছরের জুলাই-মার্চ এই নয় মাসে লক্ষ্যমাত্রার ৭০ শতাংশ কৃষি ঋণ বিতরণ করা হয়েছে, যার পরিমাণ সাড়ে ১৮ হাজার কোটি টাকার বেশি। গেল অর্থবছরের একই সময়েও মোট বিতরণ ঋণের পরিমাণ লক্ষ্যমাত্রার ৭০ শতাংশই ছিল।     

কৃষি ঋণ সংক্রান্ত কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে দেখা যায়, চলতি অর্থবছরের জন্য ২৬,২৯০ কোটি টাকা বিতরণের লক্ষ্যমাত্রা ধরা আছে। এর মধ্যে জুলাই-মার্চ সময়ে বিতরণ করা হয়েছে ১৮,৫১৩ কোটি টাকা। 

তবে নয় মাসে ঋণ বিতরণের চেয়ে আদায় অনেক বেশি হয়েছে। জুলাই-মার্চে ১৯,৭৭৪ কোটি টাকা কৃষি ঋণ আদায় হয়েছে। তবে একই সময়ে কৃষিখাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪,২৯৮ কোটি টাকা। জুলাই-ফেব্রুয়ারি এই ৮ মাসে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৪,৩৮৩ কোটি টাকা। 

সেই হিসেবে মার্চ মাসে কৃষকদের খেলাপি ঋণের পরিমাণ কমেছে ৮৫ কোটি টাকা। এ প্রসঙ্গে কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আলী হোসেন প্রধানিয়া বলেন, 'খেলাপি ঋণ আদায় প্রক্রিয়া জোরদার করায় খেলাপি ঋণ কমছে'। 

তবে কোভিড এর কারণে আদায় পরিস্থিতি কিছুটা শ্লথ হয়ে গেছে। কোভিড পরবর্তী আদায় আরো বাড়বে বলে তিনি আশাবাদী। ঋণ পরিশোধের ক্ষেত্রে কৃষকরা বরাবরই অন্য গ্রাহকদের তুলনায় বেশি সচেতন বলে তিনি মনে করেন। 

চলমান কৃষি ঋণ কর্মসূচির বাইরে কোভিডের কারণে সরকার গেল বছর ৫ হাজার কোটি টাকার যে রিফাইন্যান্স স্কিম করেছিল তা থেকে মার্চ পর্যন্ত ৩,৭২২ কোটি টাকা বিতরণ করা হয়েছে। অন্যদিকে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নয় মাসে বিতরণ করেছে ৮২৪ কোটি টাকা। 

সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, রিফাইন্যান্স স্কিম থেকে ঋণ বিতরণ বাড়াতে হবে। সময়মতো কৃষি ঋণ বিতরণ খুব গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে তিনি বলেন, 'সময়মতো কৃষক ঋণ না পেলে দুই ভাবে ক্ষতির মুখে পড়ে। প্রথমত তার শস্য উৎপাদন ব্যহত হয়, দ্বিতীয়ত সময়মতো কাজে না লাগলেও ঋণের টাকা ঠিকই পরিশোধ করতে হয়'।    

বিশেষায়িত ব্যাংকগুলোর বাইরে অন্যান্য বেসরকারি ব্যাংকের কৃষি ঋণ বিতরণ ও আদায়ে দক্ষতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি। পাশাপাশি কৃষিতে প্রযুক্তির যে ব্যবহার বাড়ছে তা উৎসাহিত করা এবং সোলার প্রযুক্তি ব্যবহার করে সেচ ব্যবস্থার জন্য ঋণ সুবিধা বাড়ানোর কথা বলেন। 

এই অর্থনীতি বিশ্লেষক বলেন, এছাড়া শস্য ও শস্য বর্হিভূত ঋণের বাইরে শাকসবজি কিংবা পেঁয়াজের মত শস্য গুদামজাত করার সুবিধা বাড়ানোর জন্য এ খাতে ঋণ সুবিধা বাড়ানো যেতে পারে। এছাড়া বিদ্যমান ঋণ স্কিমের আওতা বাড়িয়ে বিদেশ এবং শহর থেকে যারা গ্রামে ফিরে গেছে তাদের মধ্যে যারা কৃষি উৎপাদনে আগ্রহী তাদের ঋণ সুবিধা দিতে হবে।   
    
 

Related Topics

টপ নিউজ

কৃষি ঋণ / কৃষি ঋণ বিতরণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
    কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে
  • চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল
  • ছবি: এএফপি
    যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিটি অব ইন্ডাস্ট্রিতে একটি হোন্ডা ডিলারশিপের প্রাঙ্গণে বিক্রির জন্য রাখা গাড়িগুলো। ফাইল ছবি: ফ্রেডরিক জে. ব্রাউন/এএফপি
    ৭০ বছরের মধ্যে এই প্রথম লোকসানে হোন্ডা
  • ছবি: সংগৃহীত
    ব্রিটিশ-আমেরিকান টোবাকো বাংলাদেশের সিগারেট বিক্রি ১৪% হ্রাস, প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে ৩৪%
  • বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
    নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

Related News

  • কৃষি ঋণ বাড়ানো হবে, সুদবিহীন ঋণ বিতরণের পরিকল্পনা নেই: আমির খসরু
  • ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণের তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংক, জানেন না গভর্নর 
  • কৃষি ও এসএমই ঋণ বাড়াতে প্রভিশনিং কমিয়ে ০.৫ শতাংশ নির্ধারণ করল কেন্দ্রীয় ব্যাংক 
  • কৃষি ও পল্লী ঋণে আড়াই লাখ টাকা পর্যন্ত সুদ ছাড়া অন্য চার্জ মওকুফ
  • ২০২৫-২৬ অর্থবছরে কৃষিঋণের লক্ষ্যমাত্রা ৩৯ হাজার কোটি টাকা

Most Read

1
কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
ফিচার

কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে

2
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল

3
ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প

4
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিটি অব ইন্ডাস্ট্রিতে একটি হোন্ডা ডিলারশিপের প্রাঙ্গণে বিক্রির জন্য রাখা গাড়িগুলো। ফাইল ছবি: ফ্রেডরিক জে. ব্রাউন/এএফপি
আন্তর্জাতিক

৭০ বছরের মধ্যে এই প্রথম লোকসানে হোন্ডা

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্রিটিশ-আমেরিকান টোবাকো বাংলাদেশের সিগারেট বিক্রি ১৪% হ্রাস, প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে ৩৪%

6
বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net