Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 07, 2026
ছয় মাসে পরিচালন মুনাফা বেড়েছে অধিকাংশ ব্যাংকের

অর্থনীতি

ফরহাদ হোসেন
02 July, 2021, 09:30 am
Last modified: 02 July, 2021, 09:32 am

Related News

  • মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো
  • ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন
  • বাজেট সহায়তায় ব্রিকস ব্যাংকসহ বহুপাক্ষিক ঋণদাতাদের সঙ্গে আলোচনা জোরদার করেছে সরকার: অর্থমন্ত্রী
  • রাষ্ট্রীয় ৯ ব্যাংকে খেলাপি ঋণ ১.৮৯ লাখ কোটি টাকা, আদায়ে কঠোর সংস্কারের ঘোষণা
  • খেলাপি হয়েও এলসি খোলার বিশেষ সুযোগ পেল আব্দুল মোনেম সুগার রিফাইনারি

ছয় মাসে পরিচালন মুনাফা বেড়েছে অধিকাংশ ব্যাংকের

অনেক ব্যাংক তাদের অপ্রয়োজনীয় খরচ কমিয়ে আনা এবং বিভিন্ন সেবা ডিজিটালাইজড করায় খরচ হ্রাস পেয়েছে।
ফরহাদ হোসেন
02 July, 2021, 09:30 am
Last modified: 02 July, 2021, 09:32 am

করোনার মাঝেও চলতি বছরের প্রথম ছয় মাসে বেশির ভাগ ব্যাংকের পরিচালন মুনাফা (অপারেটিং প্রফিট) বেড়েছে। মূলত এ বছর আমানতের সুদহার কমে যাওয়ায় ঋণ ও আমানতের সুদহারের পার্থক্য অর্থাৎ স্প্রেড বাড়ায় এবং ‍খেলাপি ঋণের বিপরীতে প্রভিশন কম রাখায় পরিচালন মুনাফা বেড়েছে।

নাম প্রকাশ না করে একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ প্রসঙ্গে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'গেল বছর ঋণের সুদহার কমানো হলেও আমানতের সুদহার বেশি ছিল। যে কারণে স্প্রেড কমে যায়, ফলে ব্যাংকগুলোর মুনাফায় টান পড়ে। তবে এ বছর আমানতের সুদহার কমে যাওয়ায় এই পার্থক্য বাড়ছে, ফলে মুনাফাও বৃদ্ধি পাচ্ছে'।

আমানতের সুদহার কমা প্রসঙ্গে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস-উল ইসলাম  বলেন, 'চলতি ব্যাংকগুলোর হাতে চাহিদার চেয়ে অনেক বেশি আমানত আছে। তাই আমানতের সুদহার বাড়ানোর প্রয়োজন না পড়ায় এ সংক্রান্ত খরচ অনেক কমে গেছে'।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গেল বছরের প্রথম ছয় মাস গড়ে ব্যাংক আমানতের সুদহার ছিল সাড়ে ৫ থেকে ছয় শতাংশের কাছাকাছি। সেখানে চলতি বছরের চার মাসে তথা এপ্রিল পর্যন্ত এই হার সাড়ে ৪ শতাংশের নীচে নেমে এসেছে। ঋণের সুদহার ৯ শতাংশ হলে স্প্রেড বেড়েছে দেড় থেকে ২ শতাংশের মত।

ব্যাংকাররা বলছেন, এর বাইরে ঋণের চাহিদা কম থাকায় হাতে জমা হওয়া অতিরিক্ত তারল্য ট্রেজারি বন্ডে বিনিয়োগ করেছে বেশির ভাগ ব্যাংক। সেখান থেকে এসেছে বড় অংকের মুনাফা। আবার করোনার ফলে ঋণ শ্রেণিকরণ বন্ধ থাকায় ঋণের বিপরীতে ব্যাংকগুলোকে স্বাভাবিক সময়ের তুলনায় অনেক কম সঞ্চিতি (প্রভিশন) রাখতে হয়েছে।

এর বাইরে অনেক ব্যাংক তাদের অপ্রয়োজনীয় খরচ কমিয়ে আনা এবং বিভিন্ন সেবা ডিজিটালাইজড করায় খরচ হ্রাস পেয়েছে। এসব মিলিয়েই জুন শেষে অর্থাৎ চলতি বছরের ষান্মাসিকে ব্যাংকগুলোর পরিচালন মুনাফা (অপারেটিং প্রফিট) বেড়েছে বলে মনে করছেন তারা।

এ প্রসঙ্গে জানতে চাইলে এসোসিয়েশন অব ব্যাংকার্স-এবিবি এর সাবেক চেয়ারম্যান ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'ব্যাংকগুলো তাদের খরচ অনেক কমিয়ে আনতে পেরেছে। পাশাপাশি ঋণ শ্রেণিকরণ বন্ধ থাকায় প্রভিশনও কম রাখতে হচ্ছে'।

খরচ কমানো প্রসঙ্গে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস-উল ইসলাম বলেন, 'সরকারি ব্যাংকগুলো বেসরকারি ব্যাংকের চেয়ে খরচ অনেক কমিয়েছে। শেয়ার হোল্ডারদের লভ্যাংশ দিতে হয় বলে, এসব ব্যাংকের মুনাফা করার মানসিকতা বেশি থাকে'।

তিনি বলেন, এ বছর ব্যাংকের নন-ইন্টারেস্ট ইনকাম বেড়েছে। এর বাইরে ঋণ শ্রেণিকরণ স্থগিত আছে। তাতে ব্যাংকগুলোর খেলাপি ঋণের প্রকৃত চিত্র দেখা যাচ্ছে না। এ বাবদ যে প্রভিশন রাখতে হতো তার চেয়ে কম রাখতে হচ্ছে। ওই টাকা যুক্ত হয়েছে লাভের খাতায়।

এছাড়া করোনার দ্বিতীয় ঢেউ আসার আগে চলতি বছরের প্রথম চার মাসে আমদানি-রপ্তানি বাণিজ্য বাড়তে শুরু করেছে। এই খাত থেকেও গেল বছরের তুলনায় ব্যাংকগুলোর আয় বেড়েছে বলে তিনি মনে করেন।

ব্যাংকগুলোর অপারেটিং প্রফিট বাড়া প্রসঙ্গে মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হুসেইন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'ব্যাংকগুলো মূলত সরকারি ট্রেজারি বন্ডে টাকা খাটিয়ে ভালো আয় করেছে। এছাড়া ডিজিটাল অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেবার মান বাড়িয়ে অনেক ব্যাংক খরচ কমাতে পেরেছে'। 

Related Topics

টপ নিউজ

ব্যাংক / পরিচালন মুনাফা / আমানতের সুদহার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। ছবি: সংগৃহীত
    ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতালে ভর্তি 
  • ছবি: সংগৃহীত
    বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
  • ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
    ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
  • ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা মামলা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টায় আত্মসমর্পণের নির্দেশ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এসআইবিএল থেকে প্রশাসক সরিয়ে নিল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    ‘আ. লীগ আমাদের শত্রু নয়, তারা আমাদের মিত্র’: বিএনপির এমপি নাছির

Related News

  • মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো
  • ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন
  • বাজেট সহায়তায় ব্রিকস ব্যাংকসহ বহুপাক্ষিক ঋণদাতাদের সঙ্গে আলোচনা জোরদার করেছে সরকার: অর্থমন্ত্রী
  • রাষ্ট্রীয় ৯ ব্যাংকে খেলাপি ঋণ ১.৮৯ লাখ কোটি টাকা, আদায়ে কঠোর সংস্কারের ঘোষণা
  • খেলাপি হয়েও এলসি খোলার বিশেষ সুযোগ পেল আব্দুল মোনেম সুগার রিফাইনারি

Most Read

1
পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতালে ভর্তি 

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

3
ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
অর্থনীতি

ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা মামলা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টায় আত্মসমর্পণের নির্দেশ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এসআইবিএল থেকে প্রশাসক সরিয়ে নিল বাংলাদেশ ব্যাংক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘আ. লীগ আমাদের শত্রু নয়, তারা আমাদের মিত্র’: বিএনপির এমপি নাছির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net