Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 12, 2026
গত এক দশকে বাংলাদেশের অর্থনীতি সবচেয়ে চাপেঃ সিপিডি

অর্থনীতি

অনলাইন ডেস্ক
11 June, 2019, 06:25 pm
Last modified: 25 August, 2019, 04:23 am

Related News

  • বাংলাদেশের রুগ্ণ অর্থনীতি বাঁচাতে কেন স্বাধীন গণমাধ্যম দরকার?
  • জ্বালানি সংকটে দেশের অর্থনীতিতে 'এনার্জি ট্র্যাপ' শঙ্কা, সমন্বিত নীতির তাগিদ বিশেষজ্ঞদের 
  • সর্বজনীন নয়, জ্বালানি ভর্তুকি দিতে হবে কৃষি, সেচ ও গণপরিবহনে: ড. ফাহমিদা খাতুন
  • ঋণখেলাপিরা এখন রাজনৈতিক ব্যবস্থার অংশ, সংস্কারে বাধা সৃষ্টি করছে: রেহমান সোবহান
  • সংস্কারের পরিকল্পনা প্রস্তুত করা সহজ, বাস্তবায়ন কঠিন: দেবপ্রিয় ভট্টাচার্য

গত এক দশকে বাংলাদেশের অর্থনীতি সবচেয়ে চাপেঃ সিপিডি

রাজস্ব আদায়ে দুর্বলতা, ব্যাংকিং খাতের সংকট এবং বৈদেশিক লেনদেনের ওপর চাপকে অর্থনীতির ওপর চাপের অনুষঙ্গ হিসেবে দেখানো হয়েছে সিপিডির এই প্রতিবেদনে।
অনলাইন ডেস্ক
11 June, 2019, 06:25 pm
Last modified: 25 August, 2019, 04:23 am
সিপিডির বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। ছবিঃ দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

গত এক দশকের মধ্যে বাংলাদেশের অর্থনীতি সবচেয়ে চাপে আছে বলে জানিয়েছে বেসরকারী গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
 
মঙ্গলবার (১১ জুন) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বাংলাদেশের অর্থনীতির অবস্থা ও বাজেট প্রসঙ্গ’ শীর্ষক গবেষণার ফলাফল প্রকাশ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এ তথ্য জানান সিপিডির বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
 
তিনি বলেন, “অর্থনীতির যে মূল চালিকাশক্তি সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা, তা দুর্বল হচ্ছে এবং যেকোন সময়ের তুলনায় গত দশ বছরের মধ্যে এটা সবচেয়ে চাপে আছে।”
 
রাজস্ব আদায়ে দুর্বলতা, ব্যাংকিং খাতের সংকট এবং বৈদেশিক লেনদেনের ওপর চাপকে অর্থনীতির ওপর চাপের অনুষঙ্গ হিসেবে দেখানো হয়েছে সিপিডির এই প্রতিবেদনে।
 
সিপিডির এই ফেলোর মতে, দেশে রাজস্ব আদায় এই মুহুর্তে সর্বনিম্ন গতিতে আছে; আদায়ের এই প্রক্রিয়ায় যদি পরিবর্তন না আনা হয় তবে মধ্যম আয়ের অর্থনীতির যে স্বপ্ন বাংলাদেশ দেখছে তা বাধাগ্রস্থ হবে। অবকাঠামোর উন্নয়নের যে পদক্ষেপগুলো সরকার নিয়েছে, সেগুলোও ক্ষতিগ্রস্ত হবে।

বার্ষিক উন্নয়ন কর্মসূচির অর্ধেকই অর্থবছরের শেষ তিন মাসে বাস্তবায়িত হয় যা দেশের উন্নয়ন কার্যক্রমের দুর্বলতাগুলোকেই তুলে ধরছে বলে বলা হয়েছে এই প্রতিবেদনে। উন্নয়ন কর্মসূচির কাজের মান নিয়েও প্রশ্ন তোলেন ড. ভট্টাচার্য।
 
প্রতিবেদনে বলা হয়, “এটা নিশ্চিত যে ২০১৮-১৯ অর্থবছরের জন্য রাজস্ব আয়ের যে লক্ষ্যমাত্রা তা পূরণ হয়নি।”
 
২০১৯-২০ অর্থবছরে  প্রায় ৮৫ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি থাকতে পারে বলে ধারণা করছে সিপিডি যার পরিমাণ গত অর্থবছরে ছিল ৭১ হাজার কোটি টাকা।
 
ড দেবপ্রিয় বলেন, “বৈদেশিক লেনদন এর আগে কখনোও এতোটা চাপের সম্মুখীন হয়নি। রেমিট্যান্স ও রপ্তানি আয়ের প্রবাহ ভালো হলেও বাণিজ্য ঘাটতি ক্রমশই বাড়ছে।”
এর কারণ হিসেবে তিনি দায়ী করেছেন উচ্চ আমদানির পরিমাণকে।   

অনুষ্ঠানে ড. দেবপ্রিয় জানান, উচ্চ বাণিজ্য ঘাটতি বৈদেশিক আয়ের রিজার্ভ দ্রুত কমিয়ে ফেলছে। বৈদেশিক আয়ের রিজার্ভ ২০১৭-১৮ অর্থ বছরে ‘আট মাসের আমদানির’ সমপরিমাণ ছিল যা মার্চে এসে ‘পাঁচ মাসের’ সমপর্যায়ে নেমে আসে।
 
তিনি বলেন, “২০১৮-১৯ অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত বাণিজ্য ঘাটতি ছিল ১১ দশমিক ৯২ বিলিয়ন ডলার; এই সময়ে রিজার্ভের পরিমাণ ছিল ৩১ দশমিক ৭ বিলিয়ন ডলার।”
 
ড. দেবপ্রিয় জানান, ডলার বিক্রির মাধ্যমে বাংলাদেশ ব্যাংক টাকার মান স্থির রাখার চেষ্টা করছে যার ফলাফল হিসেবে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশ তার সক্ষমতা হারিয়ে ফেলছে। 

Related Topics

সিপিডি / অর্থনীতি / দেবপ্রিয় ভট্টাচার্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    চালু হচ্ছে ই-লোন, ব্যাংকে না গিয়েও পাওয়া যাবে ঋণ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা
  • ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
    পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএবি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ছবি: সংগৃহীত
    আইনের ধারায় সাবেক মালিকদের ফেরার সুযোগ, ভয়ে আছেন ব্যাংক মালিকরা
  • ফাইল ছবি: সংগৃহীত
    ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক
  • ফাইল ছবি: সংগৃহীত
    গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

Related News

  • বাংলাদেশের রুগ্ণ অর্থনীতি বাঁচাতে কেন স্বাধীন গণমাধ্যম দরকার?
  • জ্বালানি সংকটে দেশের অর্থনীতিতে 'এনার্জি ট্র্যাপ' শঙ্কা, সমন্বিত নীতির তাগিদ বিশেষজ্ঞদের 
  • সর্বজনীন নয়, জ্বালানি ভর্তুকি দিতে হবে কৃষি, সেচ ও গণপরিবহনে: ড. ফাহমিদা খাতুন
  • ঋণখেলাপিরা এখন রাজনৈতিক ব্যবস্থার অংশ, সংস্কারে বাধা সৃষ্টি করছে: রেহমান সোবহান
  • সংস্কারের পরিকল্পনা প্রস্তুত করা সহজ, বাস্তবায়ন কঠিন: দেবপ্রিয় ভট্টাচার্য

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

চালু হচ্ছে ই-লোন, ব্যাংকে না গিয়েও পাওয়া যাবে ঋণ 

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা

3
ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি

4
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএবি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ছবি: সংগৃহীত
অর্থনীতি

আইনের ধারায় সাবেক মালিকদের ফেরার সুযোগ, ভয়ে আছেন ব্যাংক মালিকরা

5
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net