Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 20, 2026
ক্রিপ্টোকারেন্সি কেনাবেচা ও লেনদেনে ব্যবহার অবৈধ: সিআইডি

অর্থনীতি

নুরুল আমিন
28 July, 2021, 08:10 pm
Last modified: 28 July, 2021, 10:12 pm

Related News

  • বেইলি রোডে অগ্নিকাণ্ড: ২২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল
  • হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন
  • ক্রিপ্টো প্রতারণার মাধ্যমে বিদেশে পাচার হওয়া ৪৪.১৪ কোটি টাকা ফিরিয়ে আনল সিআইডি
  • ১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন
  • র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল

ক্রিপ্টোকারেন্সি কেনাবেচা ও লেনদেনে ব্যবহার অবৈধ: সিআইডি

এবিষয়ে বাংলাদেশের ব্যাংকের ইতঃপূর্বে জারি করা এক সার্কুলারের প্রসঙ্গ তুলে সিআইডির অতিরিক্ত আইজি জানান, ওই পরিপত্রে কেন্দ্রীয় ব্যাংক জনসাধারণকে ক্রিপ্টোকারেন্সির ব্যাপারে সাবধান করেছিল। 
নুরুল আমিন
28 July, 2021, 08:10 pm
Last modified: 28 July, 2021, 10:12 pm
ভার্চুয়াল মুদ্রা বিটকয়েনের প্রতীকী ছবি

দেশের আইন অনুযায়ী, বিটকয়েনের মতো যে কোনো ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন অবৈধ বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি'র কর্মকর্তারা। 

এব্যাপারে সিআইডি'র অতিরিক্ত উপ-মহাপরিদর্শক কামরুল আহসান জানান, লেনদেনে ক্রিপ্টোকারেন্সির ব্যবহার হলে তা স্পেশাল পাওয়ার অ্যাক্ট, ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট এবং দুর্নীতি বিরোধী আইন লঙ্ঘন করবে। 

এর আগে গত মে মাসে বাংলাদেশ ব্যাংকের বিদেশি মুদ্রা নীতি বিভাগ সিআইডিকে একটি চিঠিতে জানায়, ক্রিপ্টোকারেন্সির মালিকানা, সংরক্ষণ ও লেনদেন কোনো অপরাধ নয়। 

তবে সিআইডির অতিরিক্ত আইজি বলেছেন, কেন্দ্রীয় ব্যাংকের ওই চিঠিতে হয়তো বিষয়টি সঠিকভাবে ব্যাখ্যা করা হয়নি। 

তিনি বলেন, "ধরুন আপনি বিটকয়েন কিনলেন, আপনি যদি সেটির মালিকানা ধরে রাখেন, এমন কাজ হয়তো কোনো সমস্যা করবে না। কিন্তু যে মুহূর্তে আপনি এটি ভাঙ্গালেন বা এর মাধ্যমে কিছু কিনলেন তখন আপনি অনুমোদনহীন একটি আর্থিক চ্যানেল ব্যবহার করে ফেললেন, আর সেটা অবৈধ।" 

কামরুল আহসান বলেন, এভাবে যেকোনো ধরনের লেনদেনে ভার্চুয়াল মুদ্রার ব্যবহার প্রথমে উল্লেখিত তিনটি আইনকে লঙ্ঘন করবে। 

ক্রিপ্টোকারেন্সি লেনদেন অর্থপাচার হিসেবে বিবেচিত হবে বলেও উল্লেখ করেন তিনি।

শীর্ষ এ কর্মকর্তা আরেকটু ব্যাখ্যা করে বলেন, "যেমন ধরুন; আপনি কানাডা গিয়ে সেখানে বিটকয়েনটিকে আসল মুদ্রায় ভাঙালে তার কোনো রেকর্ড থাকবে না। আর সেজন্যেই এ ধরনের লেনদেনকে মানি- লন্ডারিং হিসেবে ধরা হবে।"

এবিষয়ে বাংলাদেশের ব্যাংকের ইতঃপূর্বে জারি করা এক সার্কুলারের প্রসঙ্গ তুলে সিআইডির অতিরিক্ত আইজি জানান, ওই পরিপত্রে কেন্দ্রীয় ব্যাংক জনসাধারণকে ক্রিপ্টোকারেন্সির ব্যাপারে সাবধান করেছিল। 

এর আগে ২০১৬ সালের ২৪ ডিসেম্বর নিজস্ব ওয়েবসাইটে কৃত্রিম ডিজিটাল মুদ্রা লেনদেন ও বাণিজ্য নিয়ে সতর্কবার্তা প্রকাশ করে কেন্দ্রীয় ব্যাংক।  

এসময় এক সংযুক্ত বিবৃতিতে জানানো হয়, "ভার্চুয়াল মুদ্রায় লেনদেন অর্থপাচার ও সন্ত্রাস বিরোধী আইন দুটিকে লঙ্ঘন করবে।"

এরপর কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক চিঠির ব্যাপারে কামরুল বলেন, এবারেও ক্রিপ্টোকারেন্সির বিকিকিনিকে (বাণিজ্য) অপরাধ হিসেবে উল্লেখ করেছে বাংলাদেশ ব্যাংক। 

কেন্দ্রীয় ব্যাংকের চিঠিতে বলা হয়, ভার্চুয়াল মুদ্রাগুলোয় লেনদেন বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন ১৯৪৭- এর দ্বিতীয় পর্ব, সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ এবং মুদ্রা পাচার প্রতিরোধ আইন ২০১২ এর আওতায় অপরাধ হিসেবে গণ্য করা যেতে পারে। 

নাম গোপন রাখার শর্তে সিআইডির আরেক শীর্ষ কর্মকর্তাও বলেছেন, ক্রিপ্টোকারেন্সিতে লেনদেনের কোনো সুযোগ রাখা হয়নি। 

এর আগে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ক্রিপ্টোকারেন্সিতে লেনদেনের সাথে জড়িত একাধিক চক্রকে ঢাকার গাজীপুরে অভিযান চালিয়ে আটক করে। 

সিআইডি'র সূত্রগুলো জানায়, ক্রিপ্টোকারেন্সির লেনদেনের সংক্রান্ত দুটি কেসের তদন্ত চলছে। ইতোমধ্যেই আদালতে চার্জশিট জমা দিয়েছে সিআইডি।

সিআইডি ইনস্পেক্টর ইব্রাহিম হোসেন বলেন, "তদন্ত চলমান থাকা অবস্থাতেই আমরা লেনদেন সংক্রান্ত একটি প্রমাণ পেয়েছি। আইন অনুসারে এ ধরনের লেনদেন অবৈধ। তাই সিআইডি অভিযুক্তের বিরুদ্ধে মামলার চার্জশিট জমা দিয়েছে।"
 

Related Topics

টপ নিউজ

ক্রিপ্টোকারেন্সি / ভার্চুয়াল মুদ্রা / সিআইডি / অর্থ পাচার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
    যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। ছবি: টিবিএস
    নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম
  • চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
    চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা
  • ফাইল ছবি: টিবিএস
    বিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা
  • উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Related News

  • বেইলি রোডে অগ্নিকাণ্ড: ২২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল
  • হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন
  • ক্রিপ্টো প্রতারণার মাধ্যমে বিদেশে পাচার হওয়া ৪৪.১৪ কোটি টাকা ফিরিয়ে আনল সিআইডি
  • ১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন
  • র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল

Most Read

1
সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
আন্তর্জাতিক

যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়

2
এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। ছবি: টিবিএস
বাংলাদেশ

নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম

3
চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
বাংলাদেশ

চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

বিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

6
উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net