Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
কেরু এ্যান্ড কোম্পানিতে ৩০ কোটি ৫০ লাখ টাকার চিনি অবিক্রিত  

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
15 June, 2021, 09:20 am
Last modified: 15 June, 2021, 03:33 pm

Related News

  • তেল-চিনির মজুত পর্যাপ্ত, তবু আতঙ্কজনিত কেনাকাটায় খুচরা পর্যায়ে সংকট
  • রমজানের আগে কমেছে পেঁয়াজ ও সবজির দাম; বেড়েছে চিনির দাম
  • খাতুনগঞ্জে হঠাৎ বেড়েছে চিনির দাম, সিন্ডিকেট কারসাজির অভিযোগ
  • দেশে চিনি মজুত থাকলে আমদানি করা হবে না: শিল্প উপদেষ্টা
  • শৈশবে অতিরিক্ত চিনি খাওয়া যেভাবে শিশুর সারা জীবনের ওপর প্রভাব ফেলে

কেরু এ্যান্ড কোম্পানিতে ৩০ কোটি ৫০ লাখ টাকার চিনি অবিক্রিত  

২০২০-২০২১ অর্থবছরে ১ লাখ ১১ হাজার ৮৬০ মেট্রিক টন আখ মাড়াই করার পর মিল থেকে চিনি উৎপাদন হয় ৫৮৮৩ মেট্রিক টন।
টিবিএস রিপোর্ট
15 June, 2021, 09:20 am
Last modified: 15 June, 2021, 03:33 pm
ছবি-সংগৃহীত

বৃহত্তর চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠান চুয়াডাঙ্গার কেরু এ্যান্ড কোম্পানি লিমিটেড। চিনি উৎপাদনে প্রতিষ্ঠানটি প্রতি বছর লোকসানের মুখে পড়ে। এখনও পর্যন্ত চিনি অবিক্রিত রয়েছে ৪৮৪১ মেট্রিক টন। ২০২০-২০২১ অর্থবছরে অবিক্রিত চিনির মূল্য ৩০ কোটি ৫০ লাখ টাকার মত। এর বিপণন ব্যবস্থা নাজুক হওয়ায় প্রতি বছরই চিনি অবিক্রিত থেকে যায়।

১৯৩৮ সালে চুয়াডাঙ্গার দর্শনায় কেরু এ্যান্ড কোম্পানি লিমিটেড গড়ে উঠে। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন মিলটি পরিচালনা করছেন। প্রতিষ্ঠার পর থেকে সমস্যা আর সম্ভাবনা উভয়ের মধ্য দিয়েই মিলের কার্যক্রম চলছে।

ছবি-টিবিএস

২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি কেরু এ্যান্ড কোম্পানি লিমিটেডে আখ মাড়াই কার্যক্রম শুরু হয়। কোন রকম যান্ত্রিক ত্রুটি ছাড়াই ২০২১ সালের ২১ মার্চ মৌসুমের মাড়াই কার্যক্রম শেষ হয়। আখ মাড়াই করা হয় এবার ১ লাখ ১১ হাজার ৮৬০ মেট্রিক টন। আখ মাড়াই করার পর মিল থেকে চিনি উৎপাদন হয়েছে ৫৮৮৩ মেট্রিক টন। সরকারী সিদ্ধান্তে কুষ্টিয়া জগতি চিনি মিলটি বন্ধ রয়েছে। কুষ্টিয়া জেলায় উৎপাদিত আখ কেরু এ্যান্ড কোম্পানির মিলে মাড়াই করা হয়। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন থেকে লক্ষ্যমাত্রা অনুযায়ী ১ লাখ ৫৪ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৯ হাজার ৬২৫ মেট্রিক টন চিনি উৎপাদন করবে।

২০১৯-২০২০ অর্থবছরে মিলটিতে চিনি অবিক্রিত ছিল ৪৬৮২ মেট্রিক টন। দুই অর্থবছর মিলে কেরু এ্যান্ড কোম্পানিতে চিনির মজুদ দাঁড়ায় ১০ হাজার ৫৬৫ মেট্রিক টনের একটু বেশি। ২০২১ সালের মে মাস পর্যন্ত মিলটি চিনি বিক্রি করে ডিলারদের মাধ্যমে ৫ হাজার ৭২৪ মেট্রিক টন।

কেরু এ্যান্ড কোম্পানির নিজস্ব খামারে ১ হাজার ৫৫০ একর জমিতে আখের চাষ করা হয়। এখান থেকে ২৪ হাজার মেট্রিক টন আখ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। স্থানীয় কৃষকরা ৬ হাজার ৯৮২ একর জমিতে আখ চাষ করেন। আখ উৎপাদন হয় প্রায় ৯৪ হাজার মেট্রিক টন। কেরু এ্যান্ড কোম্পানির মিল গেট থেকে কর্তৃপক্ষ প্রতি মণ আখ কৃষকদের কাছ থেকে কেনে ১৪০ টাকায়। আর কেরু এ্যান্ড কোম্পানির সেন্টারে কৃষকরা আখ বিক্রি করেন ১৩৬ টাকা প্রতি মণ।

ছবি-টিবিএস

৩০ কোটি ৫০ লাখ টাকার চিনি মজুদ রয়েছে মিলের গোডাউনে। প্রতি কেজি চিনি বিক্রি হয় ৬৩ টাকা কেজি দরে।

দর্শনা কেরু এ্যান্ড কোম্পানির মহাব্যবস্থাপক কৃষি ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো: গিয়াস উদ্দিন বলেন, 'কেরু এ্যান্ড কোম্পানির উৎপাদিত চিনির মান যে কোন বছরের তুলনায় ভাল। এ বছর মিলটি সুন্দরভাবে চলেছে। চিনি অবিক্রিত রয়েছে। শুধুমাত্র বাজারজাতকরনের কারণে এখানকার চিনি অবিক্রিত থেকে যায়। অন্য কোম্পানির মার্কেটিং ভাল বলে আমরা পিছিয়ে পরি। কোম্পানি ডিলার নির্ভরতায় চিনি বিক্রি হয়। ডিলাররা চিনি না কিনলে বিক্রি করা অসম্ভব হয়ে পড়ে। সকল সমস্যা আমরা কাটিয়ে উঠার চেষ্টা করছি। চিনির চাহিদা অনেক বেশি রয়েছে'।

 

Related Topics

টপ নিউজ

চিনি কল / চিনি / কেরু এ্যান্ড কোম্পানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
    এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা
  • ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
    ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
  • সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
    যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

Related News

  • তেল-চিনির মজুত পর্যাপ্ত, তবু আতঙ্কজনিত কেনাকাটায় খুচরা পর্যায়ে সংকট
  • রমজানের আগে কমেছে পেঁয়াজ ও সবজির দাম; বেড়েছে চিনির দাম
  • খাতুনগঞ্জে হঠাৎ বেড়েছে চিনির দাম, সিন্ডিকেট কারসাজির অভিযোগ
  • দেশে চিনি মজুত থাকলে আমদানি করা হবে না: শিল্প উপদেষ্টা
  • শৈশবে অতিরিক্ত চিনি খাওয়া যেভাবে শিশুর সারা জীবনের ওপর প্রভাব ফেলে

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

4
ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
আন্তর্জাতিক

এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা

5
ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
আন্তর্জাতিক

ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া

6
সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net