Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 28, 2026
করোনা মোকাবেলায় এডিবি’র প্রতিশ্রুতি ৯৩০ কোটি ডলারে পৌঁছেছে

অর্থনীতি

বাসস
04 August, 2020, 07:00 pm
Last modified: 04 August, 2020, 07:04 pm

Related News

  • এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং
  • বাংলাদেশের চার উন্নয়ন প্রকল্পে ১.৪ বিলিয়ন ডলারের সহায়তা দেবে এডিবি
  • দেশে ডেডিকেটেড ঋণ ব্যবস্থাপনা কার্যালয় প্রতিষ্ঠার সুপারিশ এডিবির
  • সর্বজনীন পেনশনে ১০০ মিলিয়ন ডলার দেবে এডিবি, ৪ কোটি পরিবারকে যুক্ত করার লক্ষ্য
  • শনিবার ঢাকায় আসছে আইএমএফের প্রতিনিধি দল

করোনা মোকাবেলায় এডিবি’র প্রতিশ্রুতি ৯৩০ কোটি ডলারে পৌঁছেছে

পাশাপাশি এডিবির অন্যান্য উন্নয়ন সহযোগীরাও দিয়েছে ৪৬০ কোটি ডলার যৌথ-অর্থায়নের প্রতিশ্রুতি।
বাসস
04 August, 2020, 07:00 pm
Last modified: 04 August, 2020, 07:04 pm
ছবি: লাইভমিন্ট

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) নতুন করোনাভাইরাসের প্রভাব মোকাবেলায় ফেব্রুয়ারি মাসের শুরু থেকে গত ছয় মাসে উন্নয়নশীল সদস্য দেশসমূহ এবং বেসরকারি খাতে সহায়তা হিসেবে ৯৩০ কোটি মার্কিন ডলার প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।

পাশাপাশি এডিবির অন্যান্য উন্নয়ন সহযোগীরাও দিয়েছে ৪৬০ কোটি ডলার যৌথ-অর্থায়নের প্রতিশ্রুতি।

ম্যানিলাভিত্তিক দাতাগোষ্ঠীটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এডিবি'র এই অর্থায়ন গত ১৩ এপ্রিল ঘোষিত কোভিড-১৯ মোকাবেলায় তাদের মোট সহায়তা প্যাকেজ দুই হাজার কোটি ডলারের অংশ।

এডিবি'র প্রেসিডেন্ট মাসাৎসুগু আসাকাওয়া বলেন, 'আমাদের উন্নয়নশীল সদস্য রাষ্ট্রগুলোর উপর কোভিড-১৯ মহামারির মারাত্মক প্রভাব পড়েছে। এই মহামারি নজিরবিহীনভাবে বৈশ্বিক অর্থনীতির উপরও নেতিবাচক প্রভাব ফেলেছে।'

তিনি আরো বলেন, 'আমরা মহামারি মোকাবেলায় সম্ভাব্য সব ধরনের সম্পদ কাজে লাগানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

গত ৩১ জুলাই পর্যন্ত, প্রতিশ্রুত মোট ৯৩০ কোটি ডলারের ডলারের মধ্যে এডিবি বিভিন্ন দেশের সরকারকে ৭৮০ কোটি ডলার দিয়েছে, যা করোনার অভিঘাত মোকাবেলায় ব্যবহার করা হচ্ছে।

এডিবি'র কাউন্টারসাইক্লিক্যাল সাপোর্ট ফ্যাসিলিটির আওতায় কোভিড-১৯ প্যান্ডেমিক রেসপন্স অপশন (সিপিআরও) এর মাধ্যমে মোট ৬৯০ কোটি  ডলার প্রদান করা হয়।

গত ৩১ জুলাই পর্যন্ত ১৬টি দেশ সিপিআরও সহায়তার অর্থ পেয়েছে। করোনার অভিঘাতে কর্মহীন ও বেকার হয়ে পড়া মানুষ এবং দরিদ্র ও ঝুঁকির মধ্যে রয়েছে এমন জনগোষ্ঠী বিশেষত নারী ও শিশুদের নিরাপত্তা বলয় জোরদার করতে এই অর্থ ব্যবহৃত হচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চীনের উহানে একটি চিকিৎসা সরঞ্জাম প্রতিষ্ঠানকে সরাসরি অর্থ সহায়তাসহ কোভিড-১৯ এর নেতিবাচক প্রভাব মোকাবেলায় বেসরকারি কোম্পানিগুলোকে ৫৮.৬ মিলিয়ন ডলার অর্থ সহায়তা দেয়া হয়েছে। এছাড়া, এডিবি ট্রেড ফাইন্যান্স, সাপ্লাই চেইন ফাইন্যান্স ও মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিগুলোতে ১.৩ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।
 
এডিবি উদ্ভুত পরিস্থিতিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল, বিশ্বব্যাংক, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, দ্বিপাক্ষিক অন্যান্য প্রতিষ্ঠান ও জাতিসংঘসহ অংশীদারদের সাথে কোভিড-১৯ মোকাবেলায় ঘনিষ্ঠভাবে সমন্বয় রক্ষা করে চলেছে।

এডিবি সহায়তার ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে কারিগরি ও নীতিগত পরামর্শ গ্রহণ করেছে।

আসাকাওয়া বলেন, 'এই সংকট থেকে উত্তরণে উন্নয়নশীল দেশগুলোকে সহায়তার লক্ষ্যে আমরা প্রয়াস চালিয়ে যাব।'

Related Topics

টপ নিউজ

এশীয় উন্নয়ন ব্যাংক / ঋণ সহায়তা / এশীয় উন্নয়ন ব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ‘চাঁদা দিতে রাজি না হওয়ায়’ সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
  • জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  
  • ছবি: সংগৃহীত
    অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
  • ছবি: টিবিএস
    গুঁড়িয়ে দেওয়া রাড্ডা ক্লিনিকের ধ্বংসস্তূপের মাঝেই শতাধিক শিশুকে টিকাদান
  • ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

Related News

  • এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং
  • বাংলাদেশের চার উন্নয়ন প্রকল্পে ১.৪ বিলিয়ন ডলারের সহায়তা দেবে এডিবি
  • দেশে ডেডিকেটেড ঋণ ব্যবস্থাপনা কার্যালয় প্রতিষ্ঠার সুপারিশ এডিবির
  • সর্বজনীন পেনশনে ১০০ মিলিয়ন ডলার দেবে এডিবি, ৪ কোটি পরিবারকে যুক্ত করার লক্ষ্য
  • শনিবার ঢাকায় আসছে আইএমএফের প্রতিনিধি দল

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

‘চাঁদা দিতে রাজি না হওয়ায়’ সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

3
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

গুঁড়িয়ে দেওয়া রাড্ডা ক্লিনিকের ধ্বংসস্তূপের মাঝেই শতাধিক শিশুকে টিকাদান

6
ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net