Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 27, 2026
করোনার মধ্যেও বড় করদাতাদের কাছ থেকে কর আদায়ে সাফল্য 

অর্থনীতি

রিয়াদ হোসেন
01 July, 2021, 01:30 pm
Last modified: 01 July, 2021, 01:35 pm

Related News

  • অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
  • নতুন ৩০ শতাংশ আয়কর হার থেকে রেহাই পাচ্ছেন উচ্চধনীরা
  • ২০২৫ অর্থবছরে উৎসে কর থেকে অতিরিক্ত ২২,৬৯০ কোটি টাকা আদায়ের লক্ষ্য এনবিআরের
  • ২০২৪–২৫ অর্থবছরে উচ্চ আয়ের মানুষদের ওপর কর বাড়ানোর পরিকল্পনা এনবিআরের
  • আট মাসে রাজস্ব আদায়ে ১৬ শতাংশ প্রবৃদ্ধি, তবু লক্ষ্যমাত্রা অর্জনে ঘাটতি

করোনার মধ্যেও বড় করদাতাদের কাছ থেকে কর আদায়ে সাফল্য 

সদ্য সমাপ্ত ২০২০-২১ অর্থবছরে আদায় বেড়েছে ১৫ শতাংশের উপরে  
রিয়াদ হোসেন
01 July, 2021, 01:30 pm
Last modified: 01 July, 2021, 01:35 pm

করোনা ভাইরাসের মধ্যে দেশের সার্বিক অর্থনৈতিক কার্যক্রমে প্রত্যাশিত গতি না থাকলেও বৃহৎ কর পরিশোধকারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে কর আদায়ে ভালো সাফল্য এসেছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বৃহৎ করদাতা ইউনিটের (এলটিইউ) সূত্র জানিয়েছে, গতকাল সমাপ্ত হওয়া ২০২০-২১ অর্থবছরে আয়কর আদায় হয়েছে ২৪ হাজার ১১ কোটি টাকা, যা এর আগের অর্থবছরের চেয়ে ১৫.২২ শতাংশ বেশি। করোনা শুরুর বছর অর্থাৎ ২০১৯-২০ অর্থবছরে আদায় হয়েছিলো ২০৮৩৮ কোটি টাকা।

শুধু তাই নয়, আলোচ্য সময়ে সংশোধিত লক্ষ্যমাত্রাও অর্জন হয়েছে। শুরুতে ২৪৫০০ কোটি টাকা লক্ষ্যমাত্রা থাকলেও পরবর্তীতে তা কমিয়ে ২৪ হাজার কোটি টাকা করা হয়। 

কর আদায়কারী কর্মকর্তারা বলছেন, করোনা পরিস্থিতির মধ্যেও মনিটরিং কার্যক্রম জোরদার করায় আদায় বেড়েছে। এলটিইউ'র কমিশনার মোঃ ইকবাল হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, অর্থনীতিতে নতুন করে চাহিদা তৈরি হওয়া এবং করদাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের ফলে কর আদায়ে সাফল্য এসেছে। এক্ষেত্রে এনবিআর চেয়ারম্যানের দিক নির্দেশনা এবং আদায়কারী কর্মকর্তাদেরও সাধুবাদ দেন তিনি। 

এনবিআরের বৃহৎ করদাতাদের কাছ থেকে কর আদায়ের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, মহামারি আঘাত হানার বছর অর্থাৎ ২০১৯-২০ অর্থবছরে এলটিইউর কর আদায় বেড়েছিল ১৯.৬০ শতাংশ। ২০১৮-১৯ অর্থবছরে প্রায় ৬ শতাংশ, ২০১৭-১৮ অর্থবছরে ১০ শতাংশ, ২-১৬-১৭ অর্থবছরে ২ শতাংশ এবং ২০১৫-১৬ অর্থবছরে এক শতাংশেরও কম প্রবৃদ্ধি হয়।   

অপেক্ষাকৃত বৃহৎ কর প্রদানকারী প্রতিষ্ঠানগুলো এলটিইউর মাধ্যমে কর প্রদান করে। বর্তমানে ৪১৮টি প্রতিষ্ঠান এলটিইউতে তালিকাভুক্ত, যারা এই অফিসের মাধ্যমে কর পরিশোধ করে। এ তালিকায় রয়েছে মোবাইল ফোন কোম্পানি, ব্যাংক বীমা ও আর্থিক প্রতিষ্ঠান, ওষুধ, সিমেন্ট, সিরামিকসহ বৃহৎ প্রতিষ্ঠানগুলো। আদায়কৃত রাজস্বের প্রায় ২৯ শতাংশ আসে এর মাধ্যমে।  

এনবিআরের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ আবদুল মাজিদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন,  'এই পরিস্থিতির মধ্যেও ১৫ শতাংশ প্রবৃদ্ধি ইতিবাচক। তিনি বলেন, ব্যক্তি করদাতাদের আয় কমে গেলেও এলটিইউতে থাকা বড় প্রতিষ্ঠানগুলোর ব্যবসায়ে বড় ধরণের প্রভাব পড়েনি। এর মধ্যে তাদেরকে কমপ্লায়েন্সের মধ্যে আনতে এনবিআরের চেষ্টা- সব মিলিয়ে তুলনামূলক ভালো প্রবৃদ্ধি হয়েছে'। 

এনবিআরের পরিসংখ্যান অনুযায়ী, গত  ২০১৯-২০  অর্থবছরে ৭৩ হাজার ৪ কোটি টাকার আয়করের মধ্যে এলটিইউর মাধ্যমে আদায় হয়েছে ২০ হাজার ৮৩৮ কোটি টাকা। আর সদ্য সমাপ্ত অর্থবছরে আয়কর ও ভ্রমণ করসহ মোট আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে ৯৭ হাজার কোটি টাকা।  

Related Topics

টপ নিউজ

কর আদায়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
    জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা
  • 'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
    বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি
  • খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
    খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
  • বাংলাদেশের পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    ৪০৯ পোশাক শিল্পসহ ঈদ বোনাস দেয়নি ১৫০০ কারখানা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা
  • ভারতীয় কোম্পানি সান ফার্মাসিউটিক্যালস মার্কিন কোম্পানি অরগানন অ্যান্ড কো-কে অধিগ্রহণ করছে। ছবি: রয়টার্স
    ব্যাপক কমেছে এফডিআই, বেসরকারি বিনিয়োগ হতাশাজনক: বিদেশে কোম্পানি কেনায় ঝুঁকছেন ভারতের ধনকুবেররা

Related News

  • অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
  • নতুন ৩০ শতাংশ আয়কর হার থেকে রেহাই পাচ্ছেন উচ্চধনীরা
  • ২০২৫ অর্থবছরে উৎসে কর থেকে অতিরিক্ত ২২,৬৯০ কোটি টাকা আদায়ের লক্ষ্য এনবিআরের
  • ২০২৪–২৫ অর্থবছরে উচ্চ আয়ের মানুষদের ওপর কর বাড়ানোর পরিকল্পনা এনবিআরের
  • আট মাসে রাজস্ব আদায়ে ১৬ শতাংশ প্রবৃদ্ধি, তবু লক্ষ্যমাত্রা অর্জনে ঘাটতি

Most Read

1
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা

2
'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি

3
খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
অর্থনীতি

খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব

4
বাংলাদেশের পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
বাংলাদেশ

৪০৯ পোশাক শিল্পসহ ঈদ বোনাস দেয়নি ১৫০০ কারখানা

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা

6
ভারতীয় কোম্পানি সান ফার্মাসিউটিক্যালস মার্কিন কোম্পানি অরগানন অ্যান্ড কো-কে অধিগ্রহণ করছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ব্যাপক কমেছে এফডিআই, বেসরকারি বিনিয়োগ হতাশাজনক: বিদেশে কোম্পানি কেনায় ঝুঁকছেন ভারতের ধনকুবেররা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net