Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 20, 2026
করোনাকালে চট্টগ্রাম বন্দর দিয়ে বাড়ছে পণ্য আমদানি, কমছে রপ্তানি

অর্থনীতি

শাহাদাৎ হোসেন চৌধুরী
27 May, 2021, 09:05 am
Last modified: 28 May, 2021, 12:50 am

Related News

  • চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে প্রতিযোগিতায় ডিপি ওয়ার্ল্ড ও আরএসজিটি
  • চট্টগ্রাম বন্দরে এল ৭৪,০০০ টন ডিজেলবাহী দুই জাহাজ
  • সৌদি আরব থেকে ১ লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে চীনা জাহাজ
  • আড়াই মাস পর আজ আসছে ১ লাখ টন ক্রুড, ৮ মে ফের চালু হবে ইস্টার্ন রিফাইনারি
  • ৫৩ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ল আরও ২ জাহাজ

করোনাকালে চট্টগ্রাম বন্দর দিয়ে বাড়ছে পণ্য আমদানি, কমছে রপ্তানি

চলতি অর্থবছরের দুই মাস বাকি থাকতেই গত অর্থবছরের তুলনায় ৯৪ লাখ ২৪ হাজার ৭৪২ মেট্রিক টন পণ্য বেশি আমদানি হয়েছে।
শাহাদাৎ হোসেন চৌধুরী
27 May, 2021, 09:05 am
Last modified: 28 May, 2021, 12:50 am

করোনার দ্বিতীয় ধাপেও দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দর দিয়ে বাড়ছে পণ্য আমদানির পরিমাণ। চলতি অর্থবছরের ১০ মাসেই গত বছরের তুলনায় আমদানির পরিমাণ ছাড়িয়ে গেছে। চলতি অর্থবছরের দুই মাস বাকি থাকতেই গত অর্থবছরের তুলনায় ৯৪ লাখ ২৪ হাজার ৭৪২ মেট্রিক টন পণ্য বেশি আমদানি হয়েছে।

ব্যবসায়ীরা জানিয়েছেন, ২০১৯ সালের শেষ দিকে চীনে প্রথম করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হলে সাপ্লাই চেইন ব্যাহত হয়। বাংলাদেশেও এর কিছুটা প্রভাব পড়ে। এরপরও দেশের প্রধান সমুদ্র বন্দর শতভাগ চালু ছিল। এ কারণে আন্তর্জাতিক সমুদ্র পথে পণ্য পরিবহনে খুব বেশি নেতিবাচক প্রভাব পড়েনি। করোনাকালীন সময়েও আমদানি পণ্য হ্যান্ডেলিংয়ে ইতিবাচক প্রবৃদ্ধি বজায় থেকেছে। 

চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম বলেন, 'করোনার কারণে বিশ্বব্যাপী মন্দা পরিস্থিতি বিরাজ করছে। দেশের আমদানি রপ্তানি বাণিজ্য নির্বিঘ্ন রাখতে বন্দর শতভাগ চালু আছে এটি ইতিবাচক। আমদানি বাড়লেও রপ্তানির পরিমাণ কমে গেছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে রপ্তানির পরিমাণ বাড়বে বলে প্রত্যাশা করি'।  

চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী, চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথম দশ মাসে (জুলাই-এপ্রিল) ৯ কোটি ৬৭ লাখ টন আমদানি কার্গো হ্যান্ডেলিং করে চট্টগ্রাম বন্দর। ২০১৯ -২০ অর্থবছরে চট্টগ্রাম বন্দর আমদানি কার্গো হ্যান্ডেল করে ৮ কোটি ৭২ লাখ ৭৫ হাজার ২৫৮ টন। ২০১৮-১৯ অর্থবছরে ৮ কোটি ২৯ লাখ ৩৯ হাজার ৭৩১ টন, ২০১৭-১৮ অর্থবছরে ৭ কোটি ৮ লাখ ৫০ হাজার ৪৪৭ টন, ২০১৬-১৭ অর্থবছরে ৬ কোটি ৬৪ লাখ ৬৪ হাজার ২৮৫ টন, ২০১৫-১৬ অর্থবছরে ৫ কোটি ৮৩ লাখ ২৪ হাজার ৭৮৬ টন ও ২০১৪-১৫ অর্থবছরে ৪ কোটি ৮৯ লাখ ৪১ হাজার ৪০৬ টন আমদানি পণ্য হ্যান্ডেলিং করে।

তবে আমদানি বাড়লেও গত অর্থবছরের মতো চলতি অর্থবছরেও কমছে রপ্তানির পরিমাণ। দেশের প্রধান রপ্তানি খাত তৈরী পোষাক শিল্পের কাঁচামালের দাম দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। বাতিল হওয়া অর্ডার পুনরায় না পাওয়ার কারণে উৎপাদন কমে গেছে প্রায় ৪০ ভাগ। ফলে অর্থবছর শেষে রপ্তানিতে প্রবৃদ্ধি নেতিবাচক হবে বলে মনে করছেন রপ্তানিকারকরা।   

বিজিএমইএ'র সহ-সভাপতি রাবিকুল আলম চৌধুরী বলেন, 'করোনার কারণে গত বছর বিদেশী ক্রেতাদের বাতিল হওয়া অর্ডারগুলো আমরা আর পাইনি। চলতি বছরেও করোনা পরিস্থিতি পুনরায় বিপর্যস্ত হয়েছে। অন্যদিকে কাঁচামাল বিশেষ করে সুতার মূল্য প্রায় দ্বিগুণ হয়েছে। এই অবস্থায় কারখানাগুলোতে উৎপাদন প্রায় ৪০ ভাগ কমে যায়। ফলে পোষাক রপ্তানিতে বড় ধরনের বিপর্যয় নেমে আসে'।  

চট্টগ্রাম বন্দরের রপ্তানির তথ্য অনুযায়ী, ২০১৯-২০২০ অর্থবছরে রপ্তানি হয় ৬৬ লাখ ৪৫ হাজার ১৪৫ মেট্রিক টন পণ্য। তার আগের অর্থবছর ২০১৮-১৯ অর্থবছরে রপ্তানি হয়েছিল ৬৮ লাখ ৪৬ হাজার ৪০৬ টন পণ্য। গত অর্থবছরে রপ্তানির পরিমাণ কমে ২ লাখ ১ হাজার ২৬১ মেট্রিক টন পণ্য।

এছাড়া ২০১৭-১৮ অর্থবছরে ৬৯ লাখ ৯৭ হাজার ৪৬৫ মেট্রিক টন , ২০১৬-১৭ অর্থ বছরে ৬৭ লাখ ৯ হাজার ৭৫৯ মেট্রিক টন , ২০১৫-১৬ অর্থ বছরে ৫৯ লাখ ৭১ হাজার ৬৩৪ মেট্রিক টন, ২০১৪-১৫ অর্থবছরে ৫৮ লাখ ৩৯ হাজার ৯৮৬ মেট্রিক টন। 

সাপ্লাই চেইন অব্যাহত রাখতে চট্টগ্রাম বন্দরের পাশাপাশি সার্বক্ষণিক চালু আছে ১৯টি বেসরকারি আইসিডি (ইনল্যান্ড কন্টেইনার ডিপো)। এসব আইসিডিতে শতভাগ রপ্তানি পণ্য কন্টেইনার ভর্তি করে জাহাজীকরণ করা হয়। এর পাশাপাশি খাদ্যসহ ৩৮ ধরনের পণ্য ডেলিভারি দেওয়া হয়। 

আইসিডি মালিকদের সংগঠন বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপোস এ্যাসোসিয়েশনের (বিকডা) সভাপতি নুরুল কাইয়ুম খান বলেন, 'আমদানি রপ্তানি নির্বিঘ্ন রাখতে করোনার এই সংকটকালীন সময়েও আমরা কাজ করে যাচ্ছি। দ্রুততার সাথে আমদানি পণ্য ডেলিভারি এবং রপ্তানি পণ্য জাহাজীকরণে তৎপর আছে সকল আইসিডি'। 

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো: ওমর ফারুক বলেন, 'সাপ্লাই চেইন নির্বিঘ্ন রাখতে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম শতভাগ চালু আছে। লকডাউন এবং ঈদের ছুটিকালীন সময়েও বন্দরের কার্যক্রম চালু থাকে। এক্ষেত্রে বন্দর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সহযোগিতা করছে'।  

 

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম বন্দর / চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ / আমদানি বৃদ্ধি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: দ্য টেলিগ্রাফ
    'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা
  • মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
    মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
  • ছবি: বিবিসি
    বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • ছবি: জেমিনাই এআই
    অপারেশন সিন্দুরের পর পাকিস্তানি রুপির বিপরীতে ভারতীয় রুপির দাম কমেছে প্রায় ১২%: দ্য ওয়্যার
  • ফাইল ছবি: সংগৃহীত
    সিলেট সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের পর বিজিবির পাল্টা গুলি

Related News

  • চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে প্রতিযোগিতায় ডিপি ওয়ার্ল্ড ও আরএসজিটি
  • চট্টগ্রাম বন্দরে এল ৭৪,০০০ টন ডিজেলবাহী দুই জাহাজ
  • সৌদি আরব থেকে ১ লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে চীনা জাহাজ
  • আড়াই মাস পর আজ আসছে ১ লাখ টন ক্রুড, ৮ মে ফের চালু হবে ইস্টার্ন রিফাইনারি
  • ৫৩ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ল আরও ২ জাহাজ

Most Read

1
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার

2
ছবি: সৌজন্যে প্রাপ্ত
অর্থনীতি

আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা

3
মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
বাংলাদেশ

মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

4
ছবি: বিবিসি
আন্তর্জাতিক

বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা

5
ছবি: জেমিনাই এআই
আন্তর্জাতিক

অপারেশন সিন্দুরের পর পাকিস্তানি রুপির বিপরীতে ভারতীয় রুপির দাম কমেছে প্রায় ১২%: দ্য ওয়্যার

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেট সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের পর বিজিবির পাল্টা গুলি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net