Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 26, 2026
আরও এক দফা বাড়ল ডালের দাম, দুই সপ্তাহে মণে বেড়েছে ১৩০ থেকে ৬০০ টাকা

অর্থনীতি

ওমর ফারুক
11 September, 2021, 10:30 am
Last modified: 11 September, 2021, 03:04 pm

Related News

  • ধানের মূল্য ও পরিবহন ব্যয় বৃদ্ধিতে ঢাকার বাজারে চালের দাম কেজিতে ২-৩ টাকা বেড়েছে; স্বস্তি নেই সবজি-ডিমেও
  • নিত্যপণ্যের বাজারে অভিযান, ৯৫ প্রতিষ্ঠানকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা
  • প্যাকেটজাত চিনি ও বোতলজাত তেলের সংকট, বাড়ছে ডিম-মুরগি-সবজির দাম
  • জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: পরিবহন খরচ বাড়ায় ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজার, বেড়েছে সবজি-মাছ-ডিমের দাম
  • জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে রাজধানীতে নতুন করে দ্রব্যমূল্য বাড়ার আশঙ্কা

আরও এক দফা বাড়ল ডালের দাম, দুই সপ্তাহে মণে বেড়েছে ১৩০ থেকে ৬০০ টাকা

বৃহষ্পতিবার বাজারে প্রতি মণ কানাডা ও অস্ট্রেলিয়ার মসুর ডাল বিক্রি হয়েছে ৩,০৬০ টাকা থেকে ৩,১০০ টাকা দামে, যা মাত্র একমাস আগে ২,১০০ টাকা থেকে ২,১৫০ টাকা দামে বিক্রি হতো।
ওমর ফারুক
11 September, 2021, 10:30 am
Last modified: 11 September, 2021, 03:04 pm
ছবি: সংগৃহীত

ভোগ্যপণ্যের বাজারে আরো এক দফা বেড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্য ডালের দাম। গত দুই সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজার খাতুনগঞ্জে বিভিন্ন জাতের ডালের দাম ১৩০ থেকে ৬০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। চাহিদা স্থির থাকলেও আন্তর্জাতিক বাজারে পণ্যের বুকিং বৃদ্ধি, ডলারের দাম বৃদ্ধি ও লোকাল ট্রেডিংয়ের কারণে এসব পণ্যের দাম বাড়ছে।

ভোগ্যপণ্যের দেশের বৃহৎ পাইকারি বাজারের আড়ত ও পাইকারি দোকানগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, বৃহষ্পতিবার বাজারে প্রতি মণ (৩৭ দশমিক ৩২ কেজি) কানাডা ও অস্ট্রেলিয়ার মসুর বিক্রি হয়েছে তিন হাজার ৬০ টাকা থেকে তিন হাজার ১০০ টাকা দামে। দুই সপ্তাহ আগে বাজারে একই মানের মসুর বিক্রি হয়েছে দুই হাজার ৫০০ টাকা থেকে দুই হাজার ৫৫০ টাকা দামে। যা মাত্র একমাস আগে দুই হাজার ১০০ টাকা থেকে দুই হাজার ১৫০ টাকা দামে বিক্রি হতো।

সেই হিসেবে, দুই সপ্তাহের ব্যবধানে বাজারে প্রতি মণ কানাডা ও অস্ট্রেলিয়ার মসুরের দাম ৬০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, মাত্র এক মাসের ব্যবধানে যা প্রায় ৮০০ টাকা বেড়েছে।

দুই সপ্তাহ আগে বাজারে প্রতি মণ সাদা মটর বিক্রি হয়েছে এক হাজার ৪০০ টাকা দামে। যা বর্তমানে এক হাজার ৫৩০ টাকা দামে বিক্রি হচ্ছে। এক মাস আগে বাজারে একই মানের সাদা মটর মাত্র এক হাজার ২০০ টাকায় বিক্রি হতো। বাজার দর অনুযায়ী, গত দুই সপ্তাহে প্রতি মণ সাদা মটরের ১৩০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। গত এক মাসে দাম বেড়েছে ৩৩০ টাকা।

এদিকে, মণে প্রায় ৫০০ টাকা পর্যন্ত বেড়েছে মুগডালের দাম। বর্তমানে, বাজারে ভালোমানের প্রতি মণ মুগডাল বিক্রি হচ্ছে চার হাজার ৪০০ টাকা দামে। দুই সপ্তাহ আগে একই মানের মুগডাল মাত্র তিন হাজার ৯০০ টাকা দামে বিক্রি হয়েছে, যা একমাস আগে ছিল মাত্র সাড়ে তিন হাজার টাকার মধ্যে।

এছাড়া, গত দুই সপ্তাহে মণে প্রায় ১৫০ টাকা বৃদ্ধি পেয়েছে আমদানিকৃত ছোলার দাম। দুই সপ্তাহ আগে বাজারে প্রতি মণ অস্ট্রেলিয়ার ছোলা বিক্রি হয়েছে দুই হাজার ৪০০ টাকা দরে, যা বর্তমানে দুই হাজার ৫৫০ টাকা দামে বিক্রি হচ্ছে।

খাতুনগঞ্জের পাইকারি ডাল ব্যবসায়ীরা জানান, বাজারে ডাল জাতীয় প্রতিটি পণ্যের চাহিদা স্বাভাবিক রয়েছে। পণ্যের সরবরাহও যথেষ্ট আছে। কিন্তু, আর্ন্তজাতিক বাজারে দুই থেকে তিন সপ্তাহ ধরে পণ্যের বুকিং দর বৃদ্ধি এবং ঊর্ধ্বমুখী বাজারে লোকাল ট্রেডিংয়ের কারণে পণের বাজার দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

খাতুনগঞ্জের পাইকারি ডাল ব্যবসায়ী মেসার্স তৈয়বিয়্যা ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. সোলায়মান বাদশা বলেন, "বাজারে কোনো পণ্যের দাম বৃদ্ধি পেলে তার বিক্রি বেড়ে যায়। দাম বৃদ্ধির কারণে পণ্যটি এক ব্যবসায়ীর কাছ থেকে অন্য ব্যবসায়ীর কাছে হাত বদল হতে থাকে। যাকে বাজারে লোকাল ট্রেডিং বলে। এই লোকাল ট্রেডিংয়ের কারণে ডাল জাতীয় পণ্যের দাম দফায় দফায় বাড়ছে। এছাড়া দাম বৃদ্ধির ক্ষেত্রে আমদানিকারক ও বড় পাইকারদের কারসাজি রয়েছে বলে দাবি করেন এই ব্যবসায়ী।"

তবে, ডাল আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স পায়েল ট্রেডার্সের স্বত্বাধিকারী আশুতোষ মহাজন বলেন, "আর্ন্তজাতিক বাজারে ডাল জাতীয় সকল পণ্যের বুকিং দর বৃদ্ধি পেয়েছে। এছাড়া ডলারের মূল্য বৃদ্ধিসহ গেল লকডাউনের কারণে পণ্যের আমদানি ও সরবরাহ কমেছে বাজারে। এসব কারণে বাজারে ডাল জাতীয় পণ্যের দাম বেড়ে চলেছে।"

চট্টগ্রাম ডাল মিল ব্যবসায়ী সমিতির সভাপতি সনজয় দেব খোকন বলেন, "ডালসহ বাজারে প্রায় প্রতিটি পণ্যের দাম ঊর্ধ্বমুখী। আন্তর্জাতিক বাজারে বুকিং দর বৃদ্ধি ও ডলারের দাম বৃদ্ধির প্রভাবে লোকাল বাজারে পণ্যের দাম বেড়ে চলেছে।"

এছাড়া, পণ্যের লোকাল ট্রেডিং ও আমদানিকারকদের কারসাজিতেও পণ্যের দাম অস্বাভাবিক বেড়েছে বলে মন্তব্য করেন এই ব্যবসায়ী নেতা।

Related Topics

টপ নিউজ

মসুর ডাল / ডাল / নিত্যপণ্য / নিত্যপণ্যের মূল্যস্ফীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
    দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
  • বৃহস্পতিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে রাইনমেটাল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল স্যার রলি ওয়াকারের সাথে ওয়েস স্ট্রিটিং। ছবি: ক্রিস্টোফার থমন্ড/দ্য গার্ডিয়ান
    নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার: একসময়ের শীর্ষ রপ্তানিকারক কাতার এখন এলএনজি কিনছে যুক্তরাষ্ট্র থেকে
  • পদ্মা ব্যাংক ভবন। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    আমানতকারীদের টাকা দিতে পারছে না, অথচ সাবেক চেয়ারম্যান নাফিজ সরাফাতকে মাসে ৬০ লাখ টাকা ভাড়া দিচ্ছে পদ্মা ব্যাংক
  • ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো 
  • মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
    মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর

Related News

  • ধানের মূল্য ও পরিবহন ব্যয় বৃদ্ধিতে ঢাকার বাজারে চালের দাম কেজিতে ২-৩ টাকা বেড়েছে; স্বস্তি নেই সবজি-ডিমেও
  • নিত্যপণ্যের বাজারে অভিযান, ৯৫ প্রতিষ্ঠানকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা
  • প্যাকেটজাত চিনি ও বোতলজাত তেলের সংকট, বাড়ছে ডিম-মুরগি-সবজির দাম
  • জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: পরিবহন খরচ বাড়ায় ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজার, বেড়েছে সবজি-মাছ-ডিমের দাম
  • জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে রাজধানীতে নতুন করে দ্রব্যমূল্য বাড়ার আশঙ্কা

Most Read

1
দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
অর্থনীতি

দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক

2
বৃহস্পতিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে রাইনমেটাল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল স্যার রলি ওয়াকারের সাথে ওয়েস স্ট্রিটিং। ছবি: ক্রিস্টোফার থমন্ড/দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার: একসময়ের শীর্ষ রপ্তানিকারক কাতার এখন এলএনজি কিনছে যুক্তরাষ্ট্র থেকে

4
পদ্মা ব্যাংক ভবন। ছবি: সৌজন্যে প্রাপ্ত
অর্থনীতি

আমানতকারীদের টাকা দিতে পারছে না, অথচ সাবেক চেয়ারম্যান নাফিজ সরাফাতকে মাসে ৬০ লাখ টাকা ভাড়া দিচ্ছে পদ্মা ব্যাংক

5
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো 

6
মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
ফিচার

মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net