Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 16, 2026
আখাউড়া চেকপোস্ট: করোনায় বন্ধ যাত্রী পারাপার, আয় বঞ্চিত সরকার

অর্থনীতি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
19 December, 2020, 01:20 pm
Last modified: 19 December, 2020, 01:24 pm

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক এনসিপি নেতাকে পিটিয়ে পুুলিশে দিল বিএনপি-ছাত্রদলের নেতা-কর্মীরা
  • ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ২০
  • ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সংকটে ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন, কারখানায় উৎপাদন ব্যাহত
  • ব্রাহ্মণবাড়িয়ায় পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত, বন্যার শঙ্কা
  • ব্রাহ্মণবাড়িয়ায় এআই দিয়ে প্রবেশপত্র বানিয়ে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ, ২ জনের অর্থদণ্ড

আখাউড়া চেকপোস্ট: করোনায় বন্ধ যাত্রী পারাপার, আয় বঞ্চিত সরকার

‘এখন পর্যন্ত আনুমানিক পাঁচ কোটি টাকা আয় থেকে বঞ্চিত হয়েছে সরকার। কবে থেকে পুরোদমে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক হবে সে সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য নেই।’
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
19 December, 2020, 01:20 pm
Last modified: 19 December, 2020, 01:24 pm
ফাইল ছবি: সংগৃহীত

আশিকুল আলম বেসরকারি একটি বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন শেষ করে বছর দুয়েক হলো পণ্য রফতানির ব্যবসা করছেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের মুন্সেফপাড়ার এই তরুণ ব্যবসার পাশাপাশি ঘোরাঘুরি করতেও পছন্দ করেন। ব্যবসার কাজ শেষে চলতি বছরের ফেব্রুয়ারি অথবা মার্চের প্রথম দিকে কাশ্মীরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা ছিল তার। কিন্তু ব্যবসার কাজ এবং পরিকল্পনা ভেস্তে গেছে করোনাভাইরাসের কারণে।

করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর গত ১২ মার্চ থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশি যাত্রী পারপার কার্যক্রম বন্ধ রেখেছে ভারতের আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট। ফলে আর ভারতে যেতে পারেননি আশিকুল।

মহামারি করোনাভাইরাসের কারণে আশিকুলের মতো অনেকেরই পূর্বপরিকল্পনা অনুযায়ী ভারতে ব্যবসার কাজে বা ঘুরতে যাওযা হয়নি। 

দীর্ঘদিন ধরে যাত্রী পারাপার কার্যক্রম বন্ধ থাকায় চেকপোস্ট থেকে বড় অঙ্কের আয় বঞ্চিত হচ্ছে সরকার। এখন পর্যন্ত আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট থেকে সরকার প্রায় পাঁচ কোটি টাকা রাজস্ব হারিয়েছে, জানিয়েছেন বন্দর সংশ্লিষ্টরা।

আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, 'দীর্ঘ সময় ধরে ভারতে যাত্রী পারাপর কার্যক্রম বন্ধ থাকায় সরকার আয় বঞ্চিত হচ্ছে। এখন পর্যন্ত আনুমানিক পাঁচ কোটি টাকা আয় থেকে বঞ্চিত হয়েছে সরকার। কবে থেকে পুরোদমে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক হবে সে সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য নেই।'

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভারত থেকে পণ্য আমদানি না হওয়ায় আখাউড়া স্থলবন্দর থেকে সরকারের কোনো রাজস্ব আয় নেই। পণ্য রফতানি হওয়ার কারণে বৈদেশিক মুদ্রা পায়। কিন্তু আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট থেকে যাত্রীদের ভ্রমণ কর বাবদ করোনার আগে মাসে অন্তত পৌনে এক কোটি টাকা জমা হতো সরকারি কোষাগারে। আখাউড়া চেকপোস্ট দিয়ে তখন প্রতিদিন গড়ে পাঁচশ যাত্রী ভারতে যাতায়াত করতেন। বিভিন্ন উৎসবের সময়গুলোতে ভারতগামী বাংলাদেশীদের সংখ্যা এক হাজারও ছাড়িয়ে যেত। ভারত গমণের জন্য প্রত্যেক যাত্রীকেই ভ্রমণকর হিসেবে পাঁচশ টাকা দিতে হয়। ফলে আখাউড়া চেকপোস্টটি যাত্রী পারাপারে সরকারের আয়ের অন্যতম একটি উৎস।

গত ১২ মার্চ থেকে বাংলাদেশি যাত্রীদের ভারতে প্রবেশ বন্ধ করে দেওয়ার পর শুধু কূটনীতিক, অফিসিয়াল, জাতিসংঘ, আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন প্রকল্পের ভিসাধারীদের যাতায়াত সুবিধা রাখা হয়। যাত্রী পারাপার বন্ধ করে দেওয়ার সময় ১৫ এপ্রিল পর্যন্ত বন্দর দিয়ে যাত্রী পারাপারে নিষেধাজ্ঞা থাকবে জানানো হয়েছিল। কিন্তু বছর শেষ হতে চললেও এখন পর্যন্ত বাংলাদেশি যাত্রী পারপার কার্যক্রম স্বাভাবিক হয়নি।

সুমন রায় নামে ব্রাহ্মণবাড়িয়ার এক যুবক জানান, ভারতে প্রবেশের জন্য এক বছরের মাল্টিপল এন্ট্রির ভিসা আছে তার। এই ভিসা দিয়ে আখাউড়া চেকপোস্ট ব্যবহার করে প্রায়ই আগরতলায় যেতেন তিনি। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর চেকপোস্ট বন্ধ থাকায় তিনি আর ভারতে যেতে পারেননি। এখন ভিসার মেয়াদও শেষ হয়ে গেছে।

মো. সোহেল মিয়া নামে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের সরকারপাড়া এলাকার এক তরুণ জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা যেতে যত সময় লাগে, তারচেয়েও কম সময়ে আখাউড়া চেকপোস্ট দিয়ে আগরতলায় যাওয়া যায়। সেজন্য প্রয়োজনীয় কেনাকাটা বা ঘোরাঘুরির জন্য প্রায়ই আগরতলায় যাওয়া হতো তার। করোনাভাইরাসের প্রকোপ শুরুর পর আর আগরতলায় যাওয়া হয়নি। কবে আবার সবকিছু স্বাভাবিক হবে- সেই অপেক্ষায় দিন গুনছেন তিনি।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের দেওয়া তথ্যমতে, দুই দেশের চেকপোস্ট দিয়ে এখন শুধু আটকে পড়াদের নিজ নিজ দেশে ফিরতে দেওয়া হচ্ছে। তবে সম্প্রতি চিকিৎসা ভিসাধারীদেরও ভারতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। কিন্তু সেই সংখ্যা খুবই কম। একদিন পর পর দুই থেকে তিনজন চিকিৎসা ভিসাধারীদের ভারতে প্রবেশ করতে দিচ্ছে আগরতলা ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

গত ৭ মার্চ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত আখাউড়া চেকপোস্ট দিয়ে এক হাজার ২৭৮ জন বাংলাদেশি নাগরিক নিজ দেশে ফিরেছেন। তারা করোনাভাইরাসের কারণে ভারতের বিভিন্ন স্থানে আটকা পড়েছিলেন। এ সময়ের মধ্যে ভারতে গমন করেছেন শুধু ১০৯ বাংলাদেশি। একই সময়ে ৮২৪ ভারতীয় নাগরিক বাংলাদেশে প্রবেশ করেছেন আর বাংলাদেশ থেকে ভারতে গেছেন এক হাজার ৩৬৬ জন। আখাউড়া চেকপোস্ট দিয়ে ভারত গমনকারী প্রত্যেক যাত্রীর কাছ থেকেই পাঁচশ টাকা করে ভ্রমণ কর পেয়েছে সরকার।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ইনচার্জ আব্দুল হামিদ বলেন, 'আখাউড়া চেকপোস্ট দিয়ে পারাপার হওয়া যাত্রীদের সিংহভাগই পর্যটক ভিসাধীরা। কিন্তু করোনাভাইরাসের কারণে পর্যটক ভিসাধারীদের প্রবেশাধিকার স্থগিত রাখা হয়েছে। সম্প্রতি নতুন করে যারা চিকিৎসা ভিসা নিয়েছেন- তাদেরকে ভারতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর আগে যারা ভিসা নিয়েছিলেন তারা প্রবেশ করতে পারছেন না।'

'কবে নাগাদ যাত্রী পারপার কার্যক্রম স্বাভাবিক হবে সে সম্পর্কে আমাদের আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট কর্তৃপক্ষ। করোনাভাইরাসের সংক্রমণ যেহেতু আবার বাড়ছে, সেহেতু এ বছর আর যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক হবে বলে মনে হচ্ছে না,' বলেন আব্দুল হামিদ।

Related Topics

টপ নিউজ / বাংলাদেশ

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট / আখাউড়া চেকপোস্ট / ব্রাহ্মণবাড়িয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ছবি: এএফপি
    ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট
  • ছবি: ইউএস নেভি
    মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান
  • গোর্খা সম্প্রদায়ের মানুষ বর্তমানে বাংলাদেশের বান্দরবান, ঢাকা, ময়মনসিংহ ও কুষ্টিয়াসহ বিভিন্ন জেলায় বসবাস করছেন। ছবি: সৌজন্যপ্রাপ্ত
    বাংলাদেশের গুর্খারা: লড়েছেন ব্রিটিশ সাম্রাজ্যের জন্য, থেকে গেছেন স্বাধীন দেশে, ভুলে গেছে দু-পক্ষই
  • বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
    বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
    হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক এনসিপি নেতাকে পিটিয়ে পুুলিশে দিল বিএনপি-ছাত্রদলের নেতা-কর্মীরা
  • ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ২০
  • ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সংকটে ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন, কারখানায় উৎপাদন ব্যাহত
  • ব্রাহ্মণবাড়িয়ায় পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত, বন্যার শঙ্কা
  • ব্রাহ্মণবাড়িয়ায় এআই দিয়ে প্রবেশপত্র বানিয়ে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ, ২ জনের অর্থদণ্ড

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট

3
ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান

4
গোর্খা সম্প্রদায়ের মানুষ বর্তমানে বাংলাদেশের বান্দরবান, ঢাকা, ময়মনসিংহ ও কুষ্টিয়াসহ বিভিন্ন জেলায় বসবাস করছেন। ছবি: সৌজন্যপ্রাপ্ত
ফিচার

বাংলাদেশের গুর্খারা: লড়েছেন ব্রিটিশ সাম্রাজ্যের জন্য, থেকে গেছেন স্বাধীন দেশে, ভুলে গেছে দু-পক্ষই

5
বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
আন্তর্জাতিক

বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ

6
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net