Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 13, 2026
অর্থবছরের প্রথম দুই মাসে সরকারের ব্যাংক ঋণ বেড়েছে ১২.২০ শতাংশ

অর্থনীতি

শাখাওয়াত প্রিন্স
08 September, 2021, 09:30 am
Last modified: 08 September, 2021, 03:00 pm

Related News

  • ১০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ দিবে প্রবাসী কল্যাণ ব্যাংক
  • শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন-বোনাস দিতে ঋণ পাচ্ছে ৮০% রপ্তানিমুখী শিল্প
  • খেলাপির আগমুহূর্ত পর্যন্ত চলমান ঋণ নবায়নের সুযোগ দিল কেন্দ্রীয় ব্যাংক
  • চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে বৈদেশিক ঋণের অর্থছাড়ের চেয়ে পরিশোধ বেশি
  • ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করছে সরকার

অর্থবছরের প্রথম দুই মাসে সরকারের ব্যাংক ঋণ বেড়েছে ১২.২০ শতাংশ

২০২০-২১ অর্থবছরের আগস্টে সরকারের ব্যাংক ব্যবস্থা থেকে ঋণের পরিমাণ ছিল ১ লাখ ৮৩ হাজার ৮৬৫ কোটি টাকা। যা চলতি অর্থবছরের আগস্ট শেষে বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৯ হাজার ৪৩৬ কোটি টাকা।
শাখাওয়াত প্রিন্স
08 September, 2021, 09:30 am
Last modified: 08 September, 2021, 03:00 pm
প্রতীকি ছবি

কোভিড পরিস্থিতি কিছুটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসায় সরকারের ব্যাংক ব্যবস্থা থেকে ঋণের পরিমাণ বাড়ছে। চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে গত অর্থবছরের এই সময়ের তুলনায় প্রায় ১২.২০ শতাংশ বেড়েছে ঋণ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরের আগস্টে সরকারের ব্যাংক ব্যবস্থা থেকে ঋণের পরিমাণ ছিল ১ লাখ ৮৩ হাজার ৮৬৫ কোটি টাকা। যা চলতি অর্থবছরের আগস্ট শেষে বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৯ হাজার ৪৩৬ কোটি টাকা।

এদিকে চলতি অর্থবছরের দুই মাস শেষে সরকার ব্যাংক ঋণ নিয়েছে ১৫ হাজার ৫১০ কোটি টাকা। একই সময়ে কেন্দ্রীয় ব্যাংকে ঋণ পরিশোধ করেছে ৮ হাজার ১৮৫ কোটি টাকা। নীট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৭ হাজার ৫১৯ কোটি টাকা। অর্থাৎ সরকারের লক্ষ্যমাত্রার প্রায় ১০ শতাংশ।

সরকারের চলতি ২০২১-২২ অর্থবছরের বাজেটে ঘাটতি ধরা হয়েছে দুই লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা। যা মোট জিডিপির ৬ দশমিক ২ শতাংশ। বাজেটের আয়-ব্যয়ের বিশাল ঘাটতি পূরণে প্রধান ভরসাস্থল ব্যাংক খাত। এবারও ঘাটতি পূরণে ব্যাংক খাত থেকে ৭৬ হাজার ৪৫২ কোটি টাকা নেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। 

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, "সরকার ঘাটতি বাজেট মেটাতে ব্যাংকগুলো থেকে ঋণের পরিমাণ বাড়িয়েছে, এটা ভালো দিক। সরকার ঋণ নিয়ে উন্নয়নের কাজে ব্যয় করবে, এতে দেশের কর্মসংস্থান বাড়বে, একইসঙ্গে জিডিপি বৃদ্ধি পাবে"।

গত অর্থবছরে সরকারের ব্যাংকঋণ ছিল লক্ষ্যমাত্রার অনেক নিচে। মূল বাজেটে সরকারের ব্যাংকঋণের লক্ষ্যমাত্রা ছিল ৮৪ হাজার ৯৮০ কোটি টাকা। তবে সঞ্চয়পত্র থেকে প্রত্যাশার তুলনায় বেশি ঋণ আসায় সংশোধিত বাজেটে ব্যাংকঋণের লক্ষ্যমাত্রা কমিয়ে ৭৯ হাজার ৭৪৯ কোটি টাকা করা হয়। 

এর আগের অর্থবছরে (২০১৯-২০) সরকার ব্যাংকঋণ নিয়েছিল ৬৬ হাজার ৯০৭ কোটি টাকা। ২০১৮-১৯ অর্থবছরে সরকারের ব্যাংকঋণ কিছুটা কম ছিল, ১৮ হাজার ২৬৯ কোটি টাকা। মূলত সঞ্চয়পত্রের বিনিয়োগের ওঠানামার কারণে গত কয়েক বছর ধরে ব্যাংক ও ব্যাংকবহির্ভূত ঋণের লক্ষ্যমাত্রা নির্ধারণ ও বাস্তবায়নের মধ্যে বড় ধরনের ব্যবধান দেখা যাচ্ছে।

গত অর্থবছরেও মূল বাজেটে সঞ্চয়পত্র থেকে নীট ঋণ ২০ হাজার কোটি টাকা নেওয়ার পরিকল্পনা করে সরকার। কিন্তু সঞ্চয়পত্র বিক্রি বাড়ায় সংশোধিত বাজেটে এই লক্ষ্যমাত্রা বাড়িয়ে ৩০ হাজার ৩০২ কোটি টাকা করা হয়। তবে জুন শেষে ওই অর্থবছরে সঞ্চয়পত্র থেকে সরকারের নীট ঋণ ৪১ হাজার ৯৫৯ কোটি টাকা ছাড়িয়ে যায়। অর্থাৎ সংশোধিত বাজেটের লক্ষ্যমাত্রার তুলনায় ৩৮ দশমিক ৪৭ শতাংশ ঋণ বেড়েছে ব্যাংকবহির্ভূত এ খাত থেকে।   

 

Related Topics

টপ নিউজ

ঋণ / ২০২১-২২ অর্থবছর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আইন সংশোধনের মাধ্যমে সংকটাপন্ন ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক মালিকরা
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র ও ইরানের 'শান্তি আলোচনা ব্যর্থ', পাকিস্তান ছাড়ল মার্কিন প্রতিনিধি দল 
  • সস্তা ও দ্রুতগতির হওয়ায় প্যাডেল রিকশার চাইতে স্থানীয়ভাবে তৈরি ব্যাটারি চালিত রিকশাগুলোর চাহিদা বাড়ছে৷ ছবি: সাকলাইন রিজভি।
    ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের
  • গ্রাফিক্স: টিবিএস
    জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের
  • যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: রয়টার্স
    আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

Related News

  • ১০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ দিবে প্রবাসী কল্যাণ ব্যাংক
  • শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন-বোনাস দিতে ঋণ পাচ্ছে ৮০% রপ্তানিমুখী শিল্প
  • খেলাপির আগমুহূর্ত পর্যন্ত চলমান ঋণ নবায়নের সুযোগ দিল কেন্দ্রীয় ব্যাংক
  • চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে বৈদেশিক ঋণের অর্থছাড়ের চেয়ে পরিশোধ বেশি
  • ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করছে সরকার

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

আইন সংশোধনের মাধ্যমে সংকটাপন্ন ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক মালিকরা

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের 'শান্তি আলোচনা ব্যর্থ', পাকিস্তান ছাড়ল মার্কিন প্রতিনিধি দল 

3
সস্তা ও দ্রুতগতির হওয়ায় প্যাডেল রিকশার চাইতে স্থানীয়ভাবে তৈরি ব্যাটারি চালিত রিকশাগুলোর চাহিদা বাড়ছে৷ ছবি: সাকলাইন রিজভি।
বাংলাদেশ

ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের

4
গ্রাফিক্স: টিবিএস
অর্থনীতি

জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের

5
যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান

6
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net