Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 13, 2026
ইসরায়েলে প্রাচীন মসজিদের সন্ধান পেলেন প্রত্নতাত্ত্বিকরা

অফবিট

টিবিএস ডেস্ক
24 June, 2022, 01:45 pm
Last modified: 24 June, 2022, 01:55 pm

Related News

  • পাকিস্তানে সরাসরি আলোচনার প্রথম পর্ব শেষ, ইরানের জব্দকৃত সম্পদ ছাড় করতে সম্মত যুক্তরাষ্ট্র
  • যুদ্ধবিরতির সুযোগে ইসরায়েলের এফ-৩৫ বহরের আধুনিকায়ন করছে যুক্তরাষ্ট্র
  • ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট
  • লেবাননে ইসরায়েলি হামলা যেন যুদ্ধবিরতিকে ব্যাহত না করে সেই তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র
  • হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

ইসরায়েলে প্রাচীন মসজিদের সন্ধান পেলেন প্রত্নতাত্ত্বিকরা

প্রত্নতাত্ত্বিক স্থাপনাটি আজ থেকে প্রায় ১,২০০ বছর আগের। খ্রিস্টীয় থেকে যখন মুসলিম শাসন বিস্তার লাভ করছে তখন মসজিদটি নির্মিত হয়।
টিবিএস ডেস্ক
24 June, 2022, 01:45 pm
Last modified: 24 June, 2022, 01:55 pm
ছবি: আইএএ

বেদুইনদের প্রকল্পে কাজ করতে গিয়ে ইসরায়েলের নেগেভ মরুভূমিতে প্রাচীন এক মসজিদের সন্ধান পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। দেশটির দক্ষিণাঞ্চলের শহর রাহাতের কাছে নেগেভ মরুভূমিতে ইসরায়েল অ্যান্টিকস অথরিটি (আইএএ)-র খনন কাজের সময় মসজিদটি আবিষ্কৃত হয়।

নেগেভে বেদুইন উন্নয়ন ও পুনর্বাসন প্রকল্প নিয়ে রাষ্ট্রীয় অর্থায়নে বেদুইনদের জন্য নতুন এলাকা গড়ে তোলার কাজ চলছে। প্রকল্পের কাজ চলাকালে স্থাপনাটির সন্ধান মিলে।

প্রত্নতাত্ত্বিক স্থাপনাটি আজ থেকে ১,২০০ বছর আগের এবং এই অঞ্চলের প্রাচীন মসজিদগুলোকে প্রতিনিধিত্ব করে। খ্রিস্টীয় শাসন থেকে যখন মুসলিম শাসন বিস্তার লাভ করছে তখন মসজিদটি নির্মিত হয়।

মসজিদে একটি বর্গাকার কক্ষ রয়েছে। এর একটি দেয়াল মক্কা অভিমুখী যেখানে অর্ধ বৃত্তাকার একটি অংশ দক্ষিণ দিক নির্দেশ করছে।

তিন বছর আগে আইএএ প্রত্নতাত্ত্বিকরা প্রায় একই যুগের আরেকটি মসজিদের সন্ধান পায়। দুটি স্থাপনাই এখন 'বিশ্বব্যাপী সন্ধান পাওয়া প্রাচীনতম নিদর্শন'-এর অন্তর্ভুক্ত।

ছবি: আইএএ

স্থাপত্য নিদর্শনটির কাছাকাছিই গবেষকরা আরও কিছু ভবনের সন্ধান পেয়েছে যেগুলো খ্রিস্টীয় ও মুসলিম স্থাপত্যের চিহ্ন বহন করে। এছাড়া বাইজেন্টাইন এক খামারবাড়ির সন্ধান মিলেছে। বাড়িটিতে দুর্গের মতো সুরক্ষিত টাওয়ার আছে। মাঝের একটি আঙিনাকে ঘিরে বেশ কিছু কক্ষও পাওয়া গেছে।

মুসলিম যুগের অনেক স্থাপনাই মাটির ইট দিয়ে নির্মিত ছিল। সেসময় বাসিন্দারা প্রার্থনার জন্য মসজিদে যেত।

মসজিদ থেকে মাত্র ৪০০ মিটার উত্তরে অষ্টম থেকে নবম শতাব্দীর সম্ভ্রান্ত এক মুসলিম সাম্রাজ্যের নিদর্শন রয়েছে। সেখানে লাল ও হলুদ দেওয়াল চিত্র, মারবেল বা পাথরের পাকা মেঝের মতো স্থাপত্য চিহ্নের দেখা মিলে। অভিজাতদের ব্যবহৃত থালাবাসন ও কাঁচের বিভিন্ন শিল্পকর্মের সন্ধানও মিলেছে। এসব কারুশিল্পে বিভিন্ন প্রাণী ও গাছপালার চিত্রায়ন মিলে যা থেকে অনুমান করা যায় যে স্থানীয় বাসিন্দারা আর্থিকভাবে অবস্থাপন্ন ছিলেন।

আইএএ-র একজন প্রতিনিধি বলেন, "সংগৃহীত নিদর্শনগুলো থেকে নেগেভ অঞ্চলে নতুন সরকার ব্যবস্থা, সংস্কৃতি ও ইসলামের আগমন সম্পর্কে নতুন করে জানা সম্ভব হবে।"

  • সূত্র: হেরিটেজ ডেইলি

Related Topics

টপ নিউজ

ইসরায়েল / মসজিদ / প্রত্নতত্ত্ব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আইন সংশোধনের মাধ্যমে সংকটাপন্ন ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক মালিকরা
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র ও ইরানের 'শান্তি আলোচনা ব্যর্থ', পাকিস্তান ছাড়ল মার্কিন প্রতিনিধি দল 
  • সস্তা ও দ্রুতগতির হওয়ায় প্যাডেল রিকশার চাইতে স্থানীয়ভাবে তৈরি ব্যাটারি চালিত রিকশাগুলোর চাহিদা বাড়ছে৷ ছবি: সাকলাইন রিজভি।
    ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের
  • গ্রাফিক্স: টিবিএস
    জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের
  • যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: রয়টার্স
    আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

Related News

  • পাকিস্তানে সরাসরি আলোচনার প্রথম পর্ব শেষ, ইরানের জব্দকৃত সম্পদ ছাড় করতে সম্মত যুক্তরাষ্ট্র
  • যুদ্ধবিরতির সুযোগে ইসরায়েলের এফ-৩৫ বহরের আধুনিকায়ন করছে যুক্তরাষ্ট্র
  • ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট
  • লেবাননে ইসরায়েলি হামলা যেন যুদ্ধবিরতিকে ব্যাহত না করে সেই তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র
  • হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

আইন সংশোধনের মাধ্যমে সংকটাপন্ন ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক মালিকরা

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের 'শান্তি আলোচনা ব্যর্থ', পাকিস্তান ছাড়ল মার্কিন প্রতিনিধি দল 

3
সস্তা ও দ্রুতগতির হওয়ায় প্যাডেল রিকশার চাইতে স্থানীয়ভাবে তৈরি ব্যাটারি চালিত রিকশাগুলোর চাহিদা বাড়ছে৷ ছবি: সাকলাইন রিজভি।
বাংলাদেশ

ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের

4
গ্রাফিক্স: টিবিএস
অর্থনীতি

জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের

5
যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান

6
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net