Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
বিশ্বের সবচেয়ে লম্বা নারী রুমেইসা গড়লেন আরও তিন বিশ্বরেকর্ড

অফবিট

টিবিএস ডেস্ক
05 May, 2022, 02:10 pm
Last modified: 05 May, 2022, 02:19 pm

Related News

  • লন্ডনে বিকেলের চায়ের আড্ডায় সাক্ষাৎ হলো বিশ্বের সবচেয়ে লম্বা ও খাটো দুই নারীর
  • প্রেমিকাকে পাশ করাতে মেয়ে সেজে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়লেন যুবক!
  • কুমিরের চোখে কামড়ে বেঁচে ফিরলেন অস্ট্রেলিয়ান কৃষক 
  • শর্টকাট রাস্তা বানাতে এক্সক্যাভেটর দিয়ে চীনের গ্রেট ওয়াল কেটে ফেললেন শ্রমিকরা
  • ২৪ লাখ টাকা খরচ করে ‘মানব কুকুর’ হলেন জাপানি ব্যক্তি!

বিশ্বের সবচেয়ে লম্বা নারী রুমেইসা গড়লেন আরও তিন বিশ্বরেকর্ড

রুমেইসা গেলগির উচ্চতা প্রায় ৭ ফিট। সব মিলে ৫টি বিশ্বরেকর্ডের অধিকারী এখন তুরস্কের এই নারী।
টিবিএস ডেস্ক
05 May, 2022, 02:10 pm
Last modified: 05 May, 2022, 02:19 pm

বিশ্বের সবচেয়ে লম্বা জীবিত নারী হিসেবে আগেই গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন রুমেইসা গেলগি। এবার এই তুর্কি নারী ঝুলিতে পুরলেন আরও তিনটি রেকর্ড। সব মিলে ৫টি বিশ্বরেকর্ডের অধিকারী এখন রুমেইসা।

গিনেজ কর্তৃপক্ষ গেল ফেব্রুয়ারিতে নিশ্চিত করেছে যে, রুমেইসা এখন জীবিত নারীদের মধ্যে বিশ্বের সবচেয়ে লম্বা আঙুল, সবচেয়ে লম্বা হাত এবং দীর্ঘতম পিঠের অধিকারী।

১৯৯৭ সালের ১লা জানুয়ারি জন্ম নেন রুমেইসা। তিনি একাধারে একজন আইনজীবী, গবেষক এবং ফ্রন্ট-এন্ড ডেভেলপার। গত বছরের অক্টোবরে বিশ্বের সবচেয়ে লম্বা জীবিত নারী হিসেবে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে ভূষিত হন তিনি।

তার উচ্চতা ২১৫ দশমিক ১৬ সেন্টিমিটার বা ৭ ফিট শূন্য দশমিক ৭ ইঞ্চি। শুধু শারীরিক উচ্চতাই নয়, বিশ্বব্যাপী রুমেইসার জনপ্রিয়তাও এখন চমকপ্রদ উচ্চতায় পৌঁছেছে।

জন্ম থেকেই বিরল রোগে আক্রান্ত রুমেইসা। ইউটিউবে এক ভিডিওতে রুমেইসাকে নিজের মুখেই এ রোগ সম্পর্কে ব্যাখ্যা করতে শোনা গেছে।

"ছোট থেকে আমি অনেক বিদ্রূপের শিকার হয়েছি, কিন্তু এমন লম্বা হওয়ার অন্যতম সুবিধা হল আপনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখাতে পারেন।"

"২০১৪ সালে সবচেয়ে লম্বা কিশোরী হিসেবে আমি সর্বপ্রথম রেকর্ডভুক্ত হই। এরপর থেকে আমি একে অ্যাডভোকেসির বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করছি যার জন্য আমি কৃতজ্ঞ", যোগ করেন রুমেইসা।

শারীরিক অক্ষমতার জন্য রুমেইসাকে হুইলচেয়ারে চলাফেরা করতে হয়, হাঁটলেও সেটি খুব স্বল্প সময়ের জন্য।

  • সূত্র- এনডিটিভি 
     
Related Topics

টপ নিউজ

অফবিট / সবচেয়ে লম্বা / সবচেয়ে লম্বা নারী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: টিবিএস
    চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • প্রতীকী ছবি
    চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

Related News

  • লন্ডনে বিকেলের চায়ের আড্ডায় সাক্ষাৎ হলো বিশ্বের সবচেয়ে লম্বা ও খাটো দুই নারীর
  • প্রেমিকাকে পাশ করাতে মেয়ে সেজে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়লেন যুবক!
  • কুমিরের চোখে কামড়ে বেঁচে ফিরলেন অস্ট্রেলিয়ান কৃষক 
  • শর্টকাট রাস্তা বানাতে এক্সক্যাভেটর দিয়ে চীনের গ্রেট ওয়াল কেটে ফেললেন শ্রমিকরা
  • ২৪ লাখ টাকা খরচ করে ‘মানব কুকুর’ হলেন জাপানি ব্যক্তি!

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

2
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

3
ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net