Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 28, 2026
লন্ডনে বিকেলের চায়ের আড্ডায় সাক্ষাৎ হলো বিশ্বের সবচেয়ে লম্বা ও খাটো দুই নারীর

আন্তর্জাতিক

দ্য ওয়াশিংটন পোস্ট
22 November, 2024, 12:30 pm
Last modified: 22 November, 2024, 12:30 pm

Related News

  • মাস্টারশেফ ইউকে’তে ‘পিয়াজু-মুড়ি’ দিয়েই বাজিমাত: কোয়ার্টার ফাইনালে বাংলাদেশি বংশোদ্ভূত সাবিনা
  • লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন ডা. জুবাইদা রহমান
  • দেউলিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানি: ১৭০ বছর পর কেন বন্ধ হলো এই বিলাসপণ্যের ব্র্যান্ড?
  • 'চায়ের আড্ডা'য় জাইমা রহমান
  • লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন ডা. জুবাইদা রহমান

লন্ডনে বিকেলের চায়ের আড্ডায় সাক্ষাৎ হলো বিশ্বের সবচেয়ে লম্বা ও খাটো দুই নারীর

বিশ্বের সবচেয়ে লম্বা নারী, তুরস্কের রুমেইসা গেলগির উচ্চতা ৭ ফুট ৭ ইঞ্চি এবং বিশ্বের সবচেয়ে খাটো নারী, ভারতের জ্যোতি আমগের উচ্চতা ২ ফুট ৭ ইঞ্চি।
দ্য ওয়াশিংটন পোস্ট
22 November, 2024, 12:30 pm
Last modified: 22 November, 2024, 12:30 pm
ছবি: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস

লন্ডনে বিকেলের চায়ের আড্ডায় সাক্ষাৎ হলো বিশ্বের সবচেয়ে লম্বা নারী এবং সবচেয়ে খাটো নারীর। আড্ডায় দুজনে নিজেদের মধ্যে সম্পর্ক গড়ে তুলেছেন এবং নিজেদের পার্থক্য উদযাপন করতে গিয়ে একে অপরের মধ্যে মিল খুঁজে পেয়েছেন।

বিশ্বের সবচেয়ে লম্বা নারী, তুরস্কের রুমেইসা গেলগির উচ্চতা ৭ ফুট ৭ ইঞ্চি এবং বিশ্বের সবচেয়ে খাটো নারী, ভারতের জ্যোতি আমগের উচ্চতা ২ ফুট ৭ ইঞ্চি। দুজনের মধ্যে উচ্চতার ব্যবধান ঠিক ৫ ফুট।

মঙ্গলবার (১৯ নভেম্বর) লন্ডনের স্যাভয় হোটেলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ডে-এর আগে এক চায়ের আড্ডায় তাদের সাক্ষাৎ হয়। প্রতি বছর নভেম্বর মাসে রেকর্ড ভাঙার সাফল্য উদযাপন এবং নতুন রেকর্ড গড়ার জন্য উৎসাহিত করার উদ্দেশ্যে দিনটি পালিত হয়।

দুজনের দেখা হওয়ার পর ২৭ বছর বয়সী গেলগি জ্যোতি আমগেকে বলেন, "তুমি অনেক সুন্দর।" ৩০ বছর বয়সী আমগে মুখে হাসি নিয়ে উত্তর দিলেন, "ধন্যবাদ। তুমিও সুন্দর।"

এই দুই নারীকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বইয়ের ৭০তম বার্ষিকী সংস্করণে "বিশ্ব রেকর্ড আইকন" হিসেবে সম্মানিত করা হয়েছে।

বুধবার এক বিবৃতিতে রুমেইসা গেলগি বলেন, "জ্যোতির সঙ্গে প্রথম সাক্ষাৎ ছিল অসাধারণ। তিনি সবচেয়ে সুন্দর মহিলা। আমি অনেক দিন ধরে তার সঙ্গে দেখা করার অপেক্ষা করছিলাম।"

গেলগি জানান, সাজসজ্জা, গহনা এবং নখ সাজানোর প্রতি দুজনেরই ভালোবাসা থেকে তাদের মধ্যে পারস্পরিক বন্ধন তৈরি হয়েছে।

জ্যোতি আমগে বিবৃতিতে বলেন, "বিশ্বের সবচেয়ে লম্বা নারীকে দেখে আমি অনেক খুশি।" তিনি রুমেইসাকে "ভালো মনের" মানুষ বলে অভিহিত করেন।

জ্যোতি আরও বলেন, তাদের মাঝে উচ্চতার পার্থক্য থাকায় মাঝে মাঝে একে অপরের চোখের দিকে তাকানো কঠিন ছিল।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এর প্রধান সম্পাদক ক্রেগ গ্লেনডে বলেন, "গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস পার্থক্য উদযাপনের বিষয়। এই দুই অসাধারণ, আইকনিক নারীকে একত্রিত করায় তারা নিজেদের জীবন সম্পর্কে একে অপরের সাথে এবং আমাদের সাথে তাদের দৃষ্টিভঙ্গি ভাগাভাগি করে নিতে পারবেন।"

গেলগির অতিরিক্ত উচ্চতার কারণ উইভার সিনড্রোম। এটি একটি বিরল জেনেটিক রোগ, যার কারণে দেহের দ্রুত বৃদ্ধি ঘটে। এতে হাড় এবং মাংসপেশি দ্রুত বিকাশ পাওয়ায় ব্যক্তি স্বাভাবিকের চেয়ে লম্বা হয়ে যান।

গেলগি এই সিনড্রোমে আক্রান্ত ২৭তম ব্যক্তি এবং তুরস্কের ইতিহাসে প্রথম ব্যক্তি। হাঁটার জন্য তার কোনো কিছুর সাহায্যের প্রয়োজন হয়।

পেশায় গেলগি একজন ওয়েব ডেভেলপার। তিনি আরও কিছু রেকর্ড অর্জন করেছেন যেমন, জীবিত নারীদের মধ্যে সবচেয়ে বড় হাতের আঙ্গুলের দৈর্ঘ্য, সবচেয়ে দীর্ঘ পিঠ এবং সবচেয়ে বড় কানের দৈর্ঘ্য।

ন্যাশনাল অরগানাইজেশন ফর রেয়ার ডিজঅর্ডারস (এনওআরডি) এর তথ্য অনুযায়ী, ওয়েভার সিনড্রোম সাধারণত ইজেডএইচ২ জিনে পরিবর্তনের কারণে হয়। তবে কিছু মানুষের মধ্যে এই সিনড্রোম থাকলেও জিনে কোনো মিউটেশন পাওয়া যায় না।

জ্যোতি আমগে "আমেরিকান হরর স্টোরি" সিরিজে মা পেটিট চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি আখন্ড্রোপ্লেসিয়া নামক একটি জেনেটিক বৃদ্ধি সমস্যায় ভোগেন, যেটি গর্ভাবস্থার প্রাথমিক পর্যায়ে ঘটে।

জন হপকিন্স এর তথ্য অনুযায়ী, এই রোগের ফলে হাড়ের দৈর্ঘ্য কম হয়, হাড়ের আকার অস্বাভাবিক হয়ে যায় এবং উচ্চতাও কম থাকে। এই জেনেটিক ত্রুটি বাবা-মা থেকে সন্তানের মধ্যে সংক্রমিত হতে পারে। তবে প্রায় ৮০ শতাংশ ক্ষেত্রে আখন্ড্রোপ্লাসিয়া একটি স্বতঃস্ফূর্ত মিউটেশনের কারণে হয়, যা ভ্রূণের বিকাশের সময় ঘটে।

Related Topics

টপ নিউজ

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড / সবচেয়ে লম্বা নারী / সবচেয়ে খাটো নারী / লন্ডন / চায়ের আড্ডা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
    নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের
  • ছবি: টিবিএস
    গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক
  • ২০১৯ সালে গ্যাবনের ইভিন্ডো ন্যাশনাল পার্কে তোলা ছবিতে আফ্রিকান বনহাতি দেখা যাচ্ছে। ছবি: অ্যামারি হ্যাচার্ড/এএফপি ভায়া গেটি
    হাতির মলের ওপর নির্ভর করছে আপনার গিটারের ভবিষ্যৎ, কিন্তু কেন? 
  • ছবি: সংগৃহীত
    এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

Related News

  • মাস্টারশেফ ইউকে’তে ‘পিয়াজু-মুড়ি’ দিয়েই বাজিমাত: কোয়ার্টার ফাইনালে বাংলাদেশি বংশোদ্ভূত সাবিনা
  • লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন ডা. জুবাইদা রহমান
  • দেউলিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানি: ১৭০ বছর পর কেন বন্ধ হলো এই বিলাসপণ্যের ব্র্যান্ড?
  • 'চায়ের আড্ডা'য় জাইমা রহমান
  • লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন ডা. জুবাইদা রহমান

Most Read

1
চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
আন্তর্জাতিক

নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর

2
ছবি: রাজিব ধর/টিবিএস
বাংলাদেশ

মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক

5
২০১৯ সালে গ্যাবনের ইভিন্ডো ন্যাশনাল পার্কে তোলা ছবিতে আফ্রিকান বনহাতি দেখা যাচ্ছে। ছবি: অ্যামারি হ্যাচার্ড/এএফপি ভায়া গেটি
আন্তর্জাতিক

হাতির মলের ওপর নির্ভর করছে আপনার গিটারের ভবিষ্যৎ, কিন্তু কেন? 

6
ছবি: সংগৃহীত
বিনোদন

এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net