Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 02, 2026
কফি শেষ হয়নি? ঘরে থাকা গাছে ঢেলে দিন

অফবিট

টিবিএস ডেস্ক
27 February, 2022, 03:05 pm
Last modified: 27 February, 2022, 03:09 pm

Related News

  • ‘আমাদের সবচেয়ে বড় বন্ধু’: গাছকে জীবন্ত সত্তার স্বীকৃতি দিল কানাডার শহর, দিল আইনি অধিকার
  • গাছের শরীরে জোনাকির ডিএনএ: বিদ্যুৎ ছাড়াই প্রকৃতিকে আলোকিত করতে বিজ্ঞানীদের অভিনব উদ্যোগ
  • দেশি গাছে বাংলাদেশ সাজাই, বন্যপ্রাণীর আবাস বাঁচাই
  • কফি কি আসলেই রক্তচাপ বাড়ায়?
  • কফি পান কি সত্যিই হজমে সাহায্য করে?

কফি শেষ হয়নি? ঘরে থাকা গাছে ঢেলে দিন

ঠাণ্ডা কফি সিঙ্কে না ঢেলে অন্য কাজেও ব্যবহার করতে পারেন। এতে কফি যেমন অপচয় হবে না, তেমনই সঠিক নিয়মে ব্যবহার করলেও গাছও ফিরে পাবে প্রাণ।
টিবিএস ডেস্ক
27 February, 2022, 03:05 pm
Last modified: 27 February, 2022, 03:09 pm

কফি ছাড়া হয়তো আপনি একটা দিনও কল্পনা করতে পারেন না। দিন শুরু হয় কফি দিয়ে। রাত গড়াতে গড়াতে কয়েক কাপ কফিতে চুমুক তো পড়বেই। কিন্তু সবসময় হয়তো কাজের তাড়াহুড়োয় কফি শেষ করা হয়ে উঠে না। ঠাণ্ডা কফি পড়ে থাকে টেবিলের কোণে। আগেরটা ফেলে দিয়ে হয়তো নতুন কফি বানাতে যান।

কিন্তু কফি সিঙ্কে না ঢেলে অন্য কাজেও ব্যবহার করতে পারেন। ঘরের গাছগুলোতে সার হিসেবে ব্যবহার করা যেতে পারে এই কফি। এতে কফি যেমন অপচয় হবে না, তেমনই সঠিক নিয়মে ব্যবহার করলেও গাছও ফিরে পাবে প্রাণ।

কফিতে প্রচুর পরিমাণে খনিজ উপাদান থাকে যা মানুষের স্বাস্থ্যের জন্য উপকারী। এই উপাদানগুলো শুধু মানুষই নয়, গাছের জন্যও উপকারী। নাইট্রোজেন, পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম সবই কফিতে পাওয়া যায়।

তবে গাছে কফি দিতে চাইলে অবশ্যই সঠিক উপায়ে দিতে হবে। তা না হলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাও থাকে।

প্রথমত, গরম বা সদ্য বানানো কফি গাছে দিবেন না। গরমে গাছের শিকড় ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়া কফি অম্লীয় হয়ে থাকে, যা গাছের ক্ষতি করতে পারে। এজন্য গাছে দেওয়ার আগে পানি মিশিয়ে পাতলা করে নিন।

তাছাড়া গাছে শুধু কালো কফিই ব্যবহার করুন। ভুলেও দুধ মেশানো কফি গাছে দিতে যাবেন না। নিয়মিত না দিয়ে সপ্তাহে একদিন গাছে কফি দিন।

তবে এই কৌশলের আগে আরও কিছু সতর্কতা অবলম্বন করা দরকার। প্রথম দিকে গাছের জন্য কফি উপকারী হলেও দীর্ঘদিন ব্যবহারে মাটির পিএইচ ভারসাম্য নষ্ট হতে পারে। ফলে মারা যেতে পারে গাছ।

আর তাই গাছে কফি ব্যবহারের আগে মাটির পিএইচ পরীক্ষার একটি মনিটর কিনে নিন। ঘরোয়া গাছগুলোর জন্য স্বাভাবিক পিএইচ মাত্রা ৫.৫ থেকে ৬.৫ পর্যন্ত হয়ে থাকে।  

তবে গাছ নিয়ে বেশি চিন্তিত থাকলে ইনডোর প্ল্যান্টগুলো দিয়ে শুরু করতে পারেন। ফাইকাসের মতো ইনডোর প্ল্যান্টগুলোর ক্ষতি হওয়ার সম্ভাবনা এক্ষেত্রে কম।

সবকিছু ঠিকমতো মেনে চলে গাছের যত্ন নিন। আপনার গাছ ভালো থাকবে।


  • সূত্র: লাইফ স্যাভি

Related Topics

টপ নিউজ

কফি / গাছের যত্ন / গাছ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: ফক্স স্পোর্টস
    'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?
  • শেষ ৩২-এর লড়াইয়ে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে জার্মানি। ছবি: রয়টার্স
    প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ষষ্ঠ শট নিতে রাজি হননি চার জার্মান ফুটবলার
  • বুধবার উত্তর ডাকোটায় ‘আমেরিকা ২৫০’ উদ্যাপন উপলক্ষে সফরে যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    কাতারের উপহার দেওয়া ‘এয়ার ফোর্স ওয়ান’-এর প্রথম ফ্লাইট; ‘এমন উড়োজাহাজ যুক্তরাষ্ট্র তৈরি করতে পারত না’: ট্রাম্প
  • ৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
    ৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
  • চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
    চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

Related News

  • ‘আমাদের সবচেয়ে বড় বন্ধু’: গাছকে জীবন্ত সত্তার স্বীকৃতি দিল কানাডার শহর, দিল আইনি অধিকার
  • গাছের শরীরে জোনাকির ডিএনএ: বিদ্যুৎ ছাড়াই প্রকৃতিকে আলোকিত করতে বিজ্ঞানীদের অভিনব উদ্যোগ
  • দেশি গাছে বাংলাদেশ সাজাই, বন্যপ্রাণীর আবাস বাঁচাই
  • কফি কি আসলেই রক্তচাপ বাড়ায়?
  • কফি পান কি সত্যিই হজমে সাহায্য করে?

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: ফক্স স্পোর্টস
খেলা

'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?

3
শেষ ৩২-এর লড়াইয়ে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে জার্মানি। ছবি: রয়টার্স
খেলা

প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ষষ্ঠ শট নিতে রাজি হননি চার জার্মান ফুটবলার

4
বুধবার উত্তর ডাকোটায় ‘আমেরিকা ২৫০’ উদ্যাপন উপলক্ষে সফরে যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কাতারের উপহার দেওয়া ‘এয়ার ফোর্স ওয়ান’-এর প্রথম ফ্লাইট; ‘এমন উড়োজাহাজ যুক্তরাষ্ট্র তৈরি করতে পারত না’: ট্রাম্প

5
৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
অর্থনীতি

৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক

6
চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net