Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 25, 2026
শূকরের হৃৎপিণ্ড পাওয়া বেনেট ছিলেন জেলখাটা আসামী!

অফবিট

টিবিএস ডেস্ক
17 January, 2022, 06:40 pm
Last modified: 17 January, 2022, 08:35 pm

Related News

  • কেন সপ্তাহে মাত্র দুই ঘণ্টার ব্যায়াম আপনার জীবন বদলে দেবে
  • প্রথম জেনেটিক্যালি মডিফাইড শূকরের কিডনি প্রতিস্থাপন করা ব্যক্তির মৃত্যু
  • কায়পুত্র: শূকর পালকদের গল্পগাথা
  • বিশ্বে প্রথম শূকরের কিডনি প্রতিস্থাপনের পর রোগী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন
  • পার্বত্য চট্টগ্রামে সোয়াইন ফ্লু, বাংলাদেশ থেকে তাইওয়ানে শূকরের মাংস নিয়ে গেলে জরিমানা

শূকরের হৃৎপিণ্ড পাওয়া বেনেট ছিলেন জেলখাটা আসামী!

শারীরিক আক্রমণ ও গোপনে অস্ত্র বহন করার দায়ে বেনেট দোষী সাব্যস্ত হন এবং ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয় তাকে। তবে হৃৎপিণ্ড প্রতিস্থাপনই ছিল বেনেটকে বাঁচানোর একমাত্র উপায়।
টিবিএস ডেস্ক
17 January, 2022, 06:40 pm
Last modified: 17 January, 2022, 08:35 pm
ছবি: বিবিসি

ডেভিড বেনেট বিশ্বের প্রথম ব্যক্তি যার শরীরে সম্প্রতি সফলভাবে শুকরের হৃৎযন্ত্র প্রতিস্থাপিত হয়েছে। কিন্তু বেনেট নাকি একজনকে সাত বার ছুরি মেরে আহত করেছিলেন! ফলাফলে ওই ব্যক্তি পক্ষাঘাতগ্রস্ত হন এবং ধুঁকে ধুঁকে জীবনের শেষ দিনগুলো পার করেন বলে অভিযোগ তুলেছে আহত ব্যক্তি এডওয়ার্ড শুমেকারের পরিবার।

বেনেটের বয়স এখন ৫৭ বছর। এডওয়ার্ডের বোন লেসলি শুমেকার ডাউনি রেডিও ফোরের একটি শোতে বেনেটকে দোষী সাব্যস্ত করেন।

লেসলি বলেন, আমার ভাই ঐ ঘটনার পরে শারীরিক জটিলতার মধ্য দিয়ে গিয়েছেন এবং দীর্ঘ দুই দশক ভোগার পরে ২০০৭ সালে তিনি মারা যান।

কিন্তু সার্জারি পরিচালনাকারী টিমের পক্ষ থেকে জানানো হয়েছে যে, কারো আগের জীবনের ক্রিমিনাল রেকর্ড কোনোদিন তাকে চিকিৎসা না দেওয়ার কারণ হতে পারে না।

লেসলি বলেন, "ঘটনাটা কত নির্মম ভাবুন, ১৯৮৮ সালের এপ্রিলে যেদিন ঘটনাটি ঘটে, আমার ভাই তার স্ত্রীর সঙ্গে একান্ত সময় কাটাচ্ছিলেন আর তখন এডওয়ার্ডের বয়স ছিল মাত্র ২২। চরম প্রতিশোধপরায়ণ হয়ে বেনেট একাধিকবার আমার ভাইকে পেছন থেকে ছুরি মেরেছিলেন।"

শারীরিক আক্রমণ ও গোপনে অস্ত্র বহন করার দায়ে বেনেট দোষী সাব্যস্ত হন এবং ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয় তাকে।

লেসলি বলেন, 'আমি জানতামই না বেনেটের শরীরে শূকরের হৃদযন্ত্র প্রতিস্থাপিত হচ্ছে। আমার মেয়ে টেক্সট করার পরে আমি খবরটি জানতে পারি। মেয়ে লিখেছিল, মা এই সেই লোক যে এডওয়ার্ড মামাকে ছুরি মেরেছিল। এটা জানার পর আমার খুব রাগ হয়েছিল।'

বেনেটের এই জটিল সার্জারি সম্পন্ন করতে সাত ঘন্টা সময় লাগে। ছবি: ইউভার্সিটি অব মেরিল্যান্ড স্কুল অব মেডিসিন

দীর্ঘ সাত ঘন্টা অস্ত্রোপচারের মধ্য দিয়ে গেছেন বেনেট। এখন দিন দিন তার অবস্থার উন্নতি হচ্ছে।

তবে হৃৎপিণ্ড প্রতিস্থাপনই ছিল বেনেটকে বাঁচানোর একমাত্র উপায়। যদিও এই প্রতিস্থাপনের দীর্ঘমেয়াদি প্রভাব ও তার টিকে থাকার সম্ভাবনার ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

লেসলি আরও বলেন, 'আমি মনে করি না বেনেট এই হৃদপিন্ড পাওয়ার যোগ্য। তারা বেনেটকে লাইমলাইটে আনার চেষ্টা করছে। তাকে হিরো  বানানো হচ্ছে। কিন্তু তিনি সেরকম কেউই নন। আমি মনে করি ডাক্তারদের যে দল এ অপারেশনটি করেছে এর পুরো কৃতিত্ব কেবল তাদেরই পাওয়া উচিত।"

এদিকে ডাক্তাররা বলছেন, ছুরিকাহত হওয়ার পর থেকে ২০০৫ সালে স্ট্রোকের আগপর্যন্ত এডওয়ার্ডকে হুইল চেয়ারে করে চলাফেরা করতে হয়েছিল। তারও দুই বছর পরে ২০০৭ সালে তিনি মারা যান।  

দীর্ঘ ১৯ বছর ভুগেছিলেন এডওয়ার্ড। লেসলি বলেন, আমাদের পুরো পরিবারের ওপরই এর প্রভাব পড়েছিল।

মেরিল্যান্ড মেডিকেল সেন্টার কর্তৃপক্ষ অবশ্য নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, 'আগের অপরাধ ধরে কাউকেই চিকিৎসা লাভের অধিকার থেকে বঞ্চিত করা যায় না। হাসপাতালে চিকিৎসা নিতে আসা প্রতিটি রোগীর রোগ অনুযায়ী সেবা করা প্রত্যেকটি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা সংস্থার প্রধান দায়িত্ব। সেবা প্রদানের অন্যকোনো মানদণ্ড থাকলে সেটি ভয়ংকর নজির স্থাপন করবে এবং ডাক্তার ও সেবা প্রদানকারী কর্তৃপক্ষের নৈতিক ও মানবিক মূল্যবোধ প্রশ্নবিদ্ধ হবে।"

সূত্র: বিবিসি 

Related Topics

টপ নিউজ

শূকর / হৃৎপিণ্ড / বেনেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
    ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?
  • ছবি: সংগৃহীত
    ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি
  • নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
    ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি
  • স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: মো. তাজুল ইসলাম/টিবিএস
    রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং ২৮ এপ্রিল, গ্রিডে বিদ্যুৎ যোগ হবে জুলাই-আগস্টে
  • ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

Related News

  • কেন সপ্তাহে মাত্র দুই ঘণ্টার ব্যায়াম আপনার জীবন বদলে দেবে
  • প্রথম জেনেটিক্যালি মডিফাইড শূকরের কিডনি প্রতিস্থাপন করা ব্যক্তির মৃত্যু
  • কায়পুত্র: শূকর পালকদের গল্পগাথা
  • বিশ্বে প্রথম শূকরের কিডনি প্রতিস্থাপনের পর রোগী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন
  • পার্বত্য চট্টগ্রামে সোয়াইন ফ্লু, বাংলাদেশ থেকে তাইওয়ানে শূকরের মাংস নিয়ে গেলে জরিমানা

Most Read

1
পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

3
নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি

4
স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

5
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: মো. তাজুল ইসলাম/টিবিএস
বাংলাদেশ

রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং ২৮ এপ্রিল, গ্রিডে বিদ্যুৎ যোগ হবে জুলাই-আগস্টে

6
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net