Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 08, 2026
বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ এখন কেইন তানাকা

অফবিট

টিবিএস ডেস্ক
04 January, 2022, 12:45 pm
Last modified: 04 January, 2022, 01:04 pm

Related News

  • মারা গেল বিশ্বের সর্ববৃহৎ বন্দি শতবর্ষী কুমির
  • ২.৮৮ সেকেন্ডে উলটো ক্রমে ইংরেজি বর্ণমালা টাইপ করে রেকর্ড গড়লেন ভারতীয়! 
  • প্রাচীনতম সেলুন ট্রুফিট এন্ড হিল: যেভাবে বাকিংহাম প্যালেস থেকে গুলশানে
  • গিনেস রেকর্ডধারী বিশ্বের সবচেয়ে লম্বা পরিবারটির গড় উচ্চতা কত জানেন?
  • ২০২২-এ পর্দায় ফিরছেন বলিউডের জনপ্রিয় জুটিরা  

বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ এখন কেইন তানাকা

এক জীবনে বেশকিছু ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়েছেন ১১৯ বছর বয়সী তানাকা। দুই বিশ্বযুদ্ধ, ১৯১৮ সালের স্প্যানিশ ফ্লু এর মধ্যেও টিকে রয়েছেন তিনি। নিজের জীবদ্দশায় ৪৯টি গ্রীষ্মকালীন ও শীতকালীন অলিম্পিক গেমস দেখেছেন তানাকা।
টিবিএস ডেস্ক
04 January, 2022, 12:45 pm
Last modified: 04 January, 2022, 01:04 pm
ছবি: সিএনএন

গেল রবিবার নিজের ১১৯তম জন্মদিন পালন করেছেন বিশ্বের সবচেয়ে বৃদ্ধ ব্যক্তি কেইন তানাকা। প্রবীণতম এই নারীর পৌত্রী জুনকো তানাকা টুইটারে এই খবর শেয়ার করেন। 

দাদির একটি ছবি শেয়ার করে টুইটারে জুনকো লেখেন, "অসামান্য অর্জন! কেইন তানাকা আজ ১১৯ বছরে পা রেখেছেন। আমার প্রত্যাশা, তুমি এভাবেই আরও অনেক বছর আনন্দ নিয়ে বেঁচে থাকো।"

সেই সাথে জুনকো বিশেষভাবে বানানো দুটি কোকা-কোলার বোতলের ছবিও শেয়ার করেন। বোতলের লেবেলে লেখা ছিল কেইন তানাকার নাম ও বয়স এবং এগুলো নিয়েই তাকে জন্মদিন উদযাপন করতে দেখা যায়।

জুনকো তার টুইটে আরও লেখেন, "জন্মদিনের প্রথম উপহার: কোকা-কোলা কোম্পানি তার (কেইন) স্মরণার্থে দুটি বার্থডে বোতল পাঠিয়েছে। দেখে সত্যিই মনে হচ্ছে, কেইন এখনো কোকা-কোলা পছন্দ করেন।"

২০১১ সালের মার্চে জুনকো জানিয়েছিলেন, তার প্রপিতামহী ২০২০ টোকিও সামার অলিম্পিকের শিখা প্রজ্জ্বলনের জন্য প্রস্তুত হচ্ছেন। কেইন তানাকার জীবনকে স্মরণীয় করে রাখতে ২০২০ সালেই টুইটার একাউন্ট খোলেন তিনি।

তিনি আরও বলেন, "আমি হয়তোবা একটু পক্ষপাতী, কারণ আমার সাথে তার সম্পর্ক আছে, কিন্তু এটা একটা দারুণ ব্যাপার… আমি তার জীবনের অনুপ্রেরণা ও আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে চাই।

বিশ্বের প্রবীণতম ব্যক্তি কেইন তানাকার জন্ম ১৯০৩ সালে। উনিশ বছর বয়সে একজন চালের ব্যবসায়ীকে বিয়ে করেন তিনি এবং ১০৩ বছর পর্যন্ত নিজেদের দোকানেই কাজ করেন।

এক জীবনে বেশকিছু ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়েছেন তানাকা। দুই বিশ্বযুদ্ধ, ১৯১৮ সালের স্প্যানিশ ফ্লু এর মধ্যেও টিকে রয়েছেন তিনি। নিজের জীবদ্দশায় ৪৯টি গ্রীষ্মকালীন ও শীতকালীন অলিম্পিক গেমস দেখেছেন তানাকা।

গেল বছর সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তানাকার নাতি ইজি তানাকা বলেন, "অতীত সম্পর্কে আমার খুব বেশি কিছু মনে নেই। তবে আমার দাদি খুব মুক্তচিন্তার মানুষ এবং তিনি বর্তমানকে উপভোগ করেন।"

কেইন তানাকা বর্তমানে জাপানের ফুকুকা অঞ্চলে একটি নার্সিং হোমে বাস করছেন। তার পরিবার জানিয়েছে, গণিতের নানা সমাধান করার মাধ্যমে তিনি নিজেকে শারীরিক ও মানসিকভাবে ব্যস্ত রাখেন।

২০১৯ সালে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কেইন তানাকাকে জীবিত প্রবীণতম ব্যক্তির স্বীকৃতি দিয়েছে।

২০২১ সালের সেপ্টেম্বরে স্পেনের সাতুরিনো ডি লা ফুয়েন্তে গার্সিয়া ১১২ বছর বয়সে বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তির খেতাব লাভ করেন। দীর্ঘ জীবনের মূলমন্ত্র হিসেবে গার্সিয়া বললেন, "একটা শান্ত জীবন… এবং কাউকে আঘাত না করা।"

জন্মদিনে টুইটার ব্যবহারকারীদের কাছ থেকেও উষ্ণ অভিনন্দন পেয়েছেন কেইন তানাকা। অনেকেই তার সুস্বাস্থ্য এবং আরও দীর্ঘ জীবন কামনা করেছেন। 

সূত্র: সিএনএন 

Related Topics

টপ নিউজ

কেইন তানাকা / সবচেয়ে বৃদ্ধ ব্যক্তি / ২০২২ / গিনেস বুক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফেব্রুয়ারিতে মার-আ-লাগোতে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ড্যান স্কাভিনোর বিয়েতে একসাথে অংশ নেন শিভন জিলিস ও ইলন মাস্ক। ছবি: এএফপি
    সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক
  • গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
    মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
  • ছবি: সংগৃহীত
    তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়
  • সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
    বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা
  • ১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প
  • বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি

Related News

  • মারা গেল বিশ্বের সর্ববৃহৎ বন্দি শতবর্ষী কুমির
  • ২.৮৮ সেকেন্ডে উলটো ক্রমে ইংরেজি বর্ণমালা টাইপ করে রেকর্ড গড়লেন ভারতীয়! 
  • প্রাচীনতম সেলুন ট্রুফিট এন্ড হিল: যেভাবে বাকিংহাম প্যালেস থেকে গুলশানে
  • গিনেস রেকর্ডধারী বিশ্বের সবচেয়ে লম্বা পরিবারটির গড় উচ্চতা কত জানেন?
  • ২০২২-এ পর্দায় ফিরছেন বলিউডের জনপ্রিয় জুটিরা  

Most Read

1
ফেব্রুয়ারিতে মার-আ-লাগোতে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ড্যান স্কাভিনোর বিয়েতে একসাথে অংশ নেন শিভন জিলিস ও ইলন মাস্ক। ছবি: এএফপি
আন্তর্জাতিক

সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক

2
গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
বাংলাদেশ

মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়

4
সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
আন্তর্জাতিক

বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা

5
১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প

6
বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net