Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 20, 2026
শ্রীলঙ্কার প্রদর্শনীতে ৩১০ কেজির নীলকান্ত মণি 

অফবিট

টিবিএস ডেস্ক
14 December, 2021, 09:15 pm
Last modified: 15 December, 2021, 05:16 am

Related News

  • মাত্র চার মিনিটেই যেভাবে ল্যুভর মিউজিয়াম থেকে চুরি হয়ে গেল 'অমূল্য' রত্ন
  • ১১৭ বছর পর প্রকাশ্যে আসবে কোহিনূরের ‘সহোদর’ দেশের সবচেয়ে অমূল্য হীরা দরিয়া-ই-নূর! খোলা হবে ভল্ট
  • ৪ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারিতে যাবজ্জীবন সাজা পাওয়া তানভীরের হাতে এত আংটি যে কারণে
  • পাঞ্জাবের রত্নভান্ডার যেভাবে ইংরেজরা লুট করেছিল
  • উঠোনে মিলেছে বিশ্বের সবচেয়ে বড় নীলকান্তমণির গুচ্ছ  

শ্রীলঙ্কার প্রদর্শনীতে ৩১০ কেজির নীলকান্ত মণি 

৩১০ কেজি ওজনের এই রত্নটি এখন প্রদর্শিত হচ্ছে শ্রীলংকায়। মাস তিনেক আগে দেশটির একটি রত্নখনিতে পাওয়া যায় এর সন্ধান......
টিবিএস ডেস্ক
14 December, 2021, 09:15 pm
Last modified: 15 December, 2021, 05:16 am
দর্শনার্থীরা নীলাটি পরীক্ষা করে দেখছে। এর নাম দেওয়া হয়েছে ‘কুইন অব এশিয়া।’ ছবি: ইশারা এস. কোদিকারা/ এএফপি/ গেটি ইমেজেস

নামটি তার ভারি মিষ্টি- নীলকান্ত মণি। বর্ণীল আলোকছটায় মন কাড়ে রূপ। আর যদি হয় পৃথিবীর অন্যতম বড় রত্নপাথর! তাহলে মূল্য আর সমাদর আরো বাড়ে বৈ কমে না। 

৩১০ কেজি ওজনের এমনই একটি নীলা প্রদর্শিত হচ্ছে শ্রীলংকায়। মাস তিনেক আগে দেশটির একটি রত্নখনিতে পাওয়া যায় এর সন্ধান। 

স্থানীয় রত্নবিশারদেরা এটি পরীক্ষার পর বলছেন, বিশাল আকারের কারণেই রত্নটি পৃথিবীর দুর্লভতম। কারণ প্রকৃতিতে এতবড় রত্নের সন্ধান মেলা সত্যিই বিরল। 

তবে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এখনো এই বহুমূল্য রত্নকে সনদ দেননি। 

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর অদূরে হোরানায় প্রদর্শিত হচ্ছে এ অমূল্য রত্নপাথর। ছবি: ইশারা এস. কোদিকারা/ এএফপি/ গেটি ইমেজেস

শ্রীলঙ্কার রাজধানী থেকে ৬৫ কিলোমিটার দক্ষিণে হোরানা। এখানেই একটি রত্নখনি মালিকের বাড়িতে প্রদর্শিত হচ্ছে অতিকায় এ নীলা। উদ্বোধনের আগে মন্ত্র পড়ে এটিকে আশীর্বাদ করেন একদল বৌদ্ধ সন্যাসী। 

রত্নসমৃদ্ধ রত্নাপুরা এলাকাতেই পাওয়া যায় এই নীলাটি। এর আগে এখানেই বিশ্বের সবচেয়ে বড় 'স্টার স্যাফায়ারের' সমষ্টি খুঁজে পান স্থানীয়রা। এই স্টার স্যাফেয়ার হলো এমন এক ধরনের নীলা যাতে থাকে তারকার মতো দাগ। দেখলে মনে হয় যেন নক্ষত্র জ্বলছে। 

স্টার স্যাফায়ার খচিত আংটি। সংগৃহীত ছবি

শ্রীলঙ্কা যেমন তার দামি পাথরের জন্য বিখ্যাত। তেমনি দেশটির রত্নের রাজধানী হিসেবেই পরিচিত রত্নাপুরা। 

নীলা, চুনি, পান্নাসহ অন্যান্য দামি রত্নের অন্যতম রপ্তানিকারক দক্ষিণ এশিয়ার দেশটি। গেল বছর রত্ন, হীরে ও গহনা রপ্তানি করে প্রায় অর্ধশত কোটি ডলার আয় করেছে।

ছবি: ইশারা এস. কোদিকারা/ এএফপি/ গেটি ইমেজেস

  • সূত্র: সিএনএন 

Related Topics

টপ নিউজ

রত্ন / নীলা / নীলকান্তমণি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    ৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে
  • পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আহত মাদরাসা শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হয়। ছবি: টিবিএস
    পড়াশোনায় ক্ষতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদরাসা শিক্ষার্থীদের বাধা, লাঠিচার্জে আহত ২০
  • ছবি: সংগৃহীত
    গ্যাস সরবরাহে নেই উন্নতি, বন্ধ হয়ে গেছে ৯০০-র বেশি টেক্সটাইল মিল
  • কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
    রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব
  • ২০২১ সালের ২০ অক্টোবর, ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের তাওয়াং এবং চীন সংলগ্ন প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) কাছাকাছি অবস্থিত পেঙ্গা টেং সো-তে একটি বোফোর্স কামান বসাচ্ছেন ভারতীয় সৈন্যরা। ছবি: এএফপি
    অরুণাচলে ভারতের ভূখণ্ড দখল করার অভিযোগ: ভারত-চীন সীমান্তে নতুন করে বাড়ছে উত্তেজনা
  • ছবি: সংগৃহীত
    ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

Related News

  • মাত্র চার মিনিটেই যেভাবে ল্যুভর মিউজিয়াম থেকে চুরি হয়ে গেল 'অমূল্য' রত্ন
  • ১১৭ বছর পর প্রকাশ্যে আসবে কোহিনূরের ‘সহোদর’ দেশের সবচেয়ে অমূল্য হীরা দরিয়া-ই-নূর! খোলা হবে ভল্ট
  • ৪ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারিতে যাবজ্জীবন সাজা পাওয়া তানভীরের হাতে এত আংটি যে কারণে
  • পাঞ্জাবের রত্নভান্ডার যেভাবে ইংরেজরা লুট করেছিল
  • উঠোনে মিলেছে বিশ্বের সবচেয়ে বড় নীলকান্তমণির গুচ্ছ  

Most Read

1
ছবি: রয়টার্স
অফবিট

৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে

2
পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আহত মাদরাসা শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

পড়াশোনায় ক্ষতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদরাসা শিক্ষার্থীদের বাধা, লাঠিচার্জে আহত ২০

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্যাস সরবরাহে নেই উন্নতি, বন্ধ হয়ে গেছে ৯০০-র বেশি টেক্সটাইল মিল

4
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
বাংলাদেশ

রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব

5
২০২১ সালের ২০ অক্টোবর, ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের তাওয়াং এবং চীন সংলগ্ন প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) কাছাকাছি অবস্থিত পেঙ্গা টেং সো-তে একটি বোফোর্স কামান বসাচ্ছেন ভারতীয় সৈন্যরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

অরুণাচলে ভারতের ভূখণ্ড দখল করার অভিযোগ: ভারত-চীন সীমান্তে নতুন করে বাড়ছে উত্তেজনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net