Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 12, 2026
যমজ মেয়েদের জন্য জন্মদিনের কার্ড লিখে গেলেন মৃত্যুপথযাত্রী বাবা

অফবিট

টিবিএস ডেস্ক
13 July, 2023, 01:10 pm
Last modified: 13 July, 2023, 01:56 pm

Related News

  • দেশে বন্যায় মৃত্যু বেড়ে ৫১, সাত জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ
  • টানা বৃষ্টিতে টেকনাফে পাহাড় থেকে পড়ে আহত বন্য মা হাতিটি মারা গেছে
  • বিশ্বকাপ খেলে ফেরার পরই দক্ষিণ আফ্রিকার ফুটবলার জেডেন অ্যাডামসের মৃত্যু
  • হেফাজতে মৃত্যু নিয়ে প্রশ্ন, কারাবন্দিদের চিকিৎসায় ঘাটতিতে উদ্বেগ
  • দেশে হামে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৫০

যমজ মেয়েদের জন্য জন্মদিনের কার্ড লিখে গেলেন মৃত্যুপথযাত্রী বাবা

ব্রেইন টিউমারে মারা যাওয়ার আগে যমজ দুই মেয়ের প্রথম ৩০ বছরের জন্মদিনের জন্য জন্মদিনের কার্ড লিখে গিয়েছেন এই বাবা।
টিবিএস ডেস্ক
13 July, 2023, 01:10 pm
Last modified: 13 July, 2023, 01:56 pm
নিকের মৃত্যুর সময় তার যমজ দুই মেয়ে রোজ় ও সোফিয়ার বয়স ছিল মাত্র ১৭ মাস। ছবি: ব্রেইন টিউমার রিসার্চ

সাউথ ইস্ট ইংল্যান্ডের ওয়েস্ট সাসেক্সের এক ব্যক্তি তার মৃত্যুর আগে যমজ দুই মেয়ের প্রথম ৩০ বছরের জন্মদিনের জন্য জন্মদিনের কার্ড লিখে গিয়েছেন। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, নিক নামের ঐ ব্যক্তি গুরুতর ব্রেইন টিউমারে আক্রান্ত ছিলেন এবং নিজের মৃত্যু ঘনিয়ে আসছে তা বুঝতে পেরেছিলেন।

ওয়েস্ট সাসেক্সের লিনডফিল্ডের বাসিন্দা নিক ২০২০ সালে ৩৪ বছর বয়সে মারা যান। সেসময় তার যমজ দুই মেয়ে রোজ় ও সোফিয়ার বয়স ছিল মাত্র ১৭ মাস। 

প্রয়াত নিকের স্ত্রী ভিক্টোরিয়া বলেন, "নিক চেয়েছিল মেয়েরা যখনই তাদের জন্মদিন উদযাপন করবে, তখনই যেন তার কথা স্মরণ করে এবং এভাবেই সে তাদের পাশে থাকতে চেয়েছে।"

বর্তমানে ভিক্টোরিয়া ব্রেইন টিউমার বিষয়ক গবেষণার পরিমাণ বাড়াতে আরও বেশি তহবিল বরাদ্দের জন্য ক্যাম্পেইন চালাচ্ছেন।

নিক তার জীবনের শেষ ছয় মাস শুধু অবাচনিক যোগাযোগ করতে পারতেন। অর্থাৎ তখন তিনি কথা বলতে পারতেন না।

ভিক্টোরিয়া বলেন, "নিক ছিল সবার খুব প্রিয়, আর আমার খুব ঘনিষ্ঠজন। তার মনের জোর ছিল অনেক বেশি এবং রেডিওথেরাপি ও কেমোথেরাপির দিনেও কাজে যেত। তার কাছ থেকে আমি অনুপ্রেরণা পেয়েছি।"

ভিক্টোরিয়া জানান, নিকের লিখে যাওয়া জন্মদিনের কার্ডগুলো তার মেয়েদের একটা ধারণা দিবে যে 'তাদের বাবা জীবনের ওই পর্যায়ে কেমন ছিলেন।" বর্তমানে ভিক্টোরিয়া ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য একটি পিটিশনের সমর্থনে কাজ করছেন।

তিনি বলেন, "শিশু এবং ৪০ বছরের নিচে ব্যক্তিদের জন্য ব্রেইন টিউমার ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি অনেক বেশি, তবুও ২০০২ সালে রেকর্ড শুরু হওয়ার পর থেকে ক্যান্সার গবেষণায় জাতীয় ব্যয়ের মাত্র ১ শতাংশ এই খাতে বরাদ্দ হয়েছে। এটা খুবই দুঃখজনক এবং এটা পরিবর্তন হওয়া উচিত।" 

ব্রেইন টিউমার রিসার্চ-এর কমিউনিটি ডেভেলপমেন্ট ম্যানেজার চার্লি অ্যালসব্রুক বলেন, "নিকের জীবনের এই মর্মান্তিক গল্প আমাদের আবারও স্মরণ করিয়ে দেয় যে ব্রেইন টিউমারের ভয়াবহতা সম্পর্কে এবং আরও অনেক পরিবারে দুর্দশা ডেকে আনার আগেই আমাদের এটা থামাতে হবে।"

Related Topics

টপ নিউজ

মৃত্যু / ব্রেইন টিউমার / জন্মদিন / কার্ড / বাবা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এনডিটিভি
    অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা
  • নোবেলজয়ী বিজ্ঞানী ওমর ইয়াঘি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    চীনে পাড়ি জমাচ্ছেন নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী ওমর ইয়াঘি; নেতৃত্ব দেবেন এআই গবেষণা প্রতিষ্ঠানের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন
  • রায়ানএয়ারের কার্যালয়। ছবি: রয়টার্স
    মাঝআকাশে রায়ানএয়ারের বোয়িং বিমানের জানালা ভেঙে বাইরে চলে যাচ্ছিলেন যাত্রী, টেনে ভেতরে আনলেন সহযাত্রীরা
  • এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (বামে) ও মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    মার্কিন এফ-৩৫ পেতে আরব আমিরাতের কাছে রুশ এস-৪০০ বিক্রি করবে তুরস্ক, প্রস্তাবে সায় ক্রেমলিনের
  • ছবি: রয়টার্স
    বিশ্বকাপ খেলে ফেরার পরই দক্ষিণ আফ্রিকার ফুটবলার জেডেন অ্যাডামসের মৃত্যু

Related News

  • দেশে বন্যায় মৃত্যু বেড়ে ৫১, সাত জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ
  • টানা বৃষ্টিতে টেকনাফে পাহাড় থেকে পড়ে আহত বন্য মা হাতিটি মারা গেছে
  • বিশ্বকাপ খেলে ফেরার পরই দক্ষিণ আফ্রিকার ফুটবলার জেডেন অ্যাডামসের মৃত্যু
  • হেফাজতে মৃত্যু নিয়ে প্রশ্ন, কারাবন্দিদের চিকিৎসায় ঘাটতিতে উদ্বেগ
  • দেশে হামে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৫০

Most Read

1
ছবি: এনডিটিভি
বিনোদন

অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা

2
নোবেলজয়ী বিজ্ঞানী ওমর ইয়াঘি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

চীনে পাড়ি জমাচ্ছেন নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী ওমর ইয়াঘি; নেতৃত্ব দেবেন এআই গবেষণা প্রতিষ্ঠানের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
ফিচার

বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন

4
রায়ানএয়ারের কার্যালয়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মাঝআকাশে রায়ানএয়ারের বোয়িং বিমানের জানালা ভেঙে বাইরে চলে যাচ্ছিলেন যাত্রী, টেনে ভেতরে আনলেন সহযাত্রীরা

5
এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (বামে) ও মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন এফ-৩৫ পেতে আরব আমিরাতের কাছে রুশ এস-৪০০ বিক্রি করবে তুরস্ক, প্রস্তাবে সায় ক্রেমলিনের

6
ছবি: রয়টার্স
খেলা

বিশ্বকাপ খেলে ফেরার পরই দক্ষিণ আফ্রিকার ফুটবলার জেডেন অ্যাডামসের মৃত্যু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net