Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 07, 2026
অর্ধশতাব্দী গোসল না করে থাকা সেই ইরানি নাগরিক মারা গেছেন

অফবিট

টিবিএস ডেস্ক
26 October, 2022, 09:00 am
Last modified: 26 October, 2022, 09:23 am

Related News

  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ২৮১
  • নয়াপল্টনে এসি মেরামতের সময় বিস্ফোরণ, দোকান কর্মচারীর মৃত্যু
  • বেস্টসেলার থ্রিলার লেখক জেফরি আর্চার মারা গেছেন
  • হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ মৃত্যু, মোট ১,১২৮
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯০২ জন

অর্ধশতাব্দী গোসল না করে থাকা সেই ইরানি নাগরিক মারা গেছেন

প্রায় অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে আমু হাজি সাবান-পানির সংস্পর্শে যেতে অস্বীকৃতি জানিয়ে এসেছেন এই ভেবে যে গোসল করলে তিনি অসুস্থ হয়ে যাবেন।
টিবিএস ডেস্ক
26 October, 2022, 09:00 am
Last modified: 26 October, 2022, 09:23 am
আমু হাজি। ছবি: বিবিসি

গণমাধ্যমে 'বিশ্বের সবচেয়ে অপরিচ্ছন্ন মানুষ' হিসেবে প্রচার পাওয়া ইরানি নাগরিক আমু হাজি মারা গেছেন। কয়েক মাস যাবত অসুস্থ থাকার পর রোববার তিনি মারা যান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯৪ বছর। ইরানি সংবাদ সংস্থা আইআরএনএ'র বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।  

প্রায় অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে আমু হাজি সাবান-পানির সংস্পর্শে যেতে অস্বীকৃতি জানিয়ে এসেছেন এই ভেবে যে গোসল করলে তিনি অসুস্থ হয়ে যাবেন। ইরানের ফারস প্রদেশের বাসিন্দা আমুকে তার গ্রামের লোকেরা বারবার গোসল করানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে।

তবে স্থানীয় গণমাধ্যম বলছে, কয়েক মাস আগে লোকজনের চাপে পড়ে আমু হাজি গোসল করতে রাজি হন। ইরানের আইআরএনএ সংবাদ সংস্থা অনুযায়ী, এর কিছুদিন পরেই তিনি অসুস্থ হয়ে যান এবং রোববার তার মৃত্যু ঘটে।

ছবি: বিবিসি

এর আগে ২০১৪ সালে তেহরান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে আমু হাজি জানিয়েছিলেন, তিনি দেজগাহ গ্রামে তার প্রতিবেশীদের বানিয়ে দেওয়া একটি ইটের তৈরি খুপরি ঘরে থাকেন এবং তার প্রিয় খাবার হলো সজারু! 

সেসময় তিনি আরও জানিয়েছিলেন, ছোটবেলা থেকেই তার এই অস্বাভাবিক পছন্দগুলোর কারণে মানসিক বিপর্যয় ঘটেছিল। 

বছরের পর বছর ধরে গোসল না করে থাকার ফলে তার চামড়ায় ঝুল-কালি ও পুঁজে ভরে গিয়েছিল। অন্যদিকে, তার খাদ্যবস্তু ছিল পচা মাংস এবং তেলের বোতল থেকে অপরিষ্কার পানি পান করতেন তিনি। এছাড়াও, তিনি ধূমপান করতে পছন্দ করতেন। একবারে তাকে একটির বেশি সিগারেট খেতে দেখা গেছে এবং তার ধূমপানের একটি মুহূর্ত ক্যামেরাবন্দীও করা হয়েছে।

ধূমপান করতে পছন্দ করতেন আমু হাজি। ছবি: বিবিসি

আমু হাজির ছিল না কোনো স্বজন বা পরিবার। তাকে গোসল করানোর চেষ্টা করলে বা বিশুদ্ধ পানি পান করতে দিলে তিনি মন খারাপ করতেন বলে জানায় সংবাদ সংস্থাটি।

তবে সবচেয়ে দীর্ঘ দিন গোসল না করে থাকার যে রেকর্ড তিনি গড়েছিলেন তা নিয়েও সামান্য বিতর্ক রয়েছে। ২০০৯ সালের দিকে একজন ভারতীয় ব্যক্তির কথা জানা যায়, যিনি ঐ সময়েই ৩৫ বছর ধরে বিনা গোসলে ছিলেন! তবে এরপরে ঐ ব্যক্তি সম্পর্কে স্পষ্ট আর কোনো তথ্য পাওয়া যায়নি।

Related Topics

টপ নিউজ

ইরান / আমু হাজি / গোসল / মৃত্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
    ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সুদের দায় কমাতে সরকারের নতুন পরিকল্পনা: সরে আসবে চড়া সুদের ট্রেজারি বন্ড থেকে
  • ২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি
  • বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
    ৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু
  • ছবি: টিবিএস
    নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী
  • সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী

Related News

  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ২৮১
  • নয়াপল্টনে এসি মেরামতের সময় বিস্ফোরণ, দোকান কর্মচারীর মৃত্যু
  • বেস্টসেলার থ্রিলার লেখক জেফরি আর্চার মারা গেছেন
  • হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ মৃত্যু, মোট ১,১২৮
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯০২ জন

Most Read

1
‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
বাংলাদেশ

‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

সুদের দায় কমাতে সরকারের নতুন পরিকল্পনা: সরে আসবে চড়া সুদের ট্রেজারি বন্ড থেকে

3
২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি

4
বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
আন্তর্জাতিক

৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী

6
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net