Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
এক সময় কুকুর-বিড়ালের মতোই পোষ্য ছিল মুরগিও!

অফবিট

টিবিএস ডেস্ক
26 September, 2022, 03:30 pm
Last modified: 26 September, 2022, 03:39 pm

Related News

  • ভবিষ্যৎ হরমুজ মিশন নিয়ে ৩৫ দেশের সঙ্গে আলোচনা করেছে ফ্রান্স
  • গবেষণায় চৌর্যবৃত্তি রোধে নীতিমালা করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
  • রোজা ঘিরে রাজধানীর বাজারে উত্তাপ, সবজি-মুরগিতে বাড়তি চাপ
  • দুর্নীতি, অতিমূল্যায়িত মেগাপ্রকল্প বাংলাদেশ ও শ্রীলঙ্কায় ঋণঝুঁকি বাড়াচ্ছে: গবেষণা
  • শিশুদের দৈনন্দিন কাজ শেখানোর ক্ষেত্রে অভিভাবকেরা যে ভুল করে থাকেন

এক সময় কুকুর-বিড়ালের মতোই পোষ্য ছিল মুরগিও!

গৃহপালিতকরণের সময় মানুষ ও মুরগির সম্পর্ক বেশ জটিল ছিল। মুরগি শুধু ঘরে পোষা প্রাণীই ছিল না, বিশেষ মর্যাদাসম্পন্ন প্রাণী ছিল, শতাব্দী ধরে মানুষের উদযাপন ও পূজার অনুষঙ্গ ছিল। 
টিবিএস ডেস্ক
26 September, 2022, 03:30 pm
Last modified: 26 September, 2022, 03:39 pm

আধুনিক সময়ে এসে মানুষের খাদ্যাভ্যাসের বড় অংশ জুড়েই আছে  মুরগীর ডিম বা মাংস। কিন্তু, এমন একটা সময় ছিল যখন মুরগির মাংস খাওয়ার বিষয়টি ছিল বিড়াল-কুকুরের মতো পোষ্যপ্রাণীর মাংস খাওয়ার সমতুল্য! 

যুক্তরাজ্যের কারডিফ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সম্প্রতি প্রমাণ পেয়েছেন, এক সময় মুরগি মানুষের খাবার ছিল না, পোষা প্রাণী হিসেবেই মানুষের সাথে থাকতো। 

গবেষকরা লৌহ যুগের মুরগির হাড় পরীক্ষা করে দেখেন, মুরগীগুলোকে খাবার উদ্দেশ্যে মারা হয়নি। 

প্রধান গবেষক জুলিয়া বেস্ট বলেছেন, এই মুরগীগুলোর বয়সও ছিল বর্তমান সময়ের মাংসের জন্য পোষা মুরগির চেয়ে অনেক বেশি। মুরগিগুলোর হাড়ে সেরে ওঠা আঘাতের চিহ্নও পাওয়া গেছে, মানুষের দেওয়া চিকিৎসা সেবায় সেড়ে ওঠা হাড়ের প্রমাণ এটি। 

গবেষকরা জানিয়েছে, যে হাড়গুলো নিয়ে পরীক্ষা করেছেন তারা, এর সবগুলোই আস্ত বা আস্তপ্রায় কঙ্কালের।  

ড. জুলিয়া বেস্ট বলছেন, এসব ক্লু-ই বলছে, মুরগির সাথে মানুষের সম্পর্ক শুধু খাদ্যের উৎস হিসেবে ছিল না। কিছু স্থানে মানুষের কবরের পাশে মুরগির কবর দেওয়ার নজিরও পাওয়া গেছে। 

এই গবেষণায় ব্যবহৃত মুরগির হাড়গুলোও প্রাচীন মানব কবরস্থান থেকেই পাওয়া গেছে। 

এই মুরগিগুলো হাড়ের সাথে বর্তমান সময়ের বাণিজ্যিকভাবে উৎপাদিত মুরগির হাড়ের আকার ও গঠনের তুলনা করেছে গবেষক দল। তুলনায় দেখা গেছে, প্রাচীন মুরগির হাড়ের আকার ছিল প্রায় দ্বিগুণ, বাঁচতও বেশিদিন।

এখন পর্যন্ত পাওয়া প্রমাণের সাপেক্ষে ধারণা করা হয়, মুরগিকে পোষ মানানোর প্রক্রিয়া শুরু হয় প্রায় ১০ হাজার বছর আগে, নব্য প্রস্তর যুগে। 

যদিও বেশিরভাগ মানুষের ধারণা প্রাচীন মানুষের খাদ্যাভ্যাসে মাংসই বেশি ছিল। তবে প্রকৃতপক্ষে, বর্তমান সময়ের গড় হিসেবের তুলনায় তখনকার মানুষের খাদ্যাভ্যাসে সবুজ নির্ভরতা বেশি ছিল। ব্রিটেনের প্রাচীন মানুষদের খাদ্যাভ্যাসে ফল, সবজি ও ওটসের ব্যবহার ছিল অনেক বেশি। সে সময়কার মানুষের দাঁত পরীক্ষার পর গবেষণায় এমন তথ্য উঠে এসেছিল আরও আগেই। 

ইউনিভার্সিটি অব এক্সেটারের অধ্যাপক নাওমি সাইকস এ বিষয়ে বলেছেন, গৃহপালিতকরণের সময় মানুষ ও মুরগির সম্পর্ক বেশ জটিল ছিল। মুরগি শুধু ঘরে পোষা প্রাণীই ছিল না, বিশেষ মর্যাদাসম্পন্ন প্রাণী ছিল, শতাব্দী ধরে মানুষের উদযাপন ও পূজার অনুষঙ্গ ছিল। 

বর্তমান সময়ে এসে মুরগি খাওয়া এতোটাই সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে যে, আমরা মনে করি, এমন সময় ছিল না যখন মানুষ মুরগি খায়নি।  

৪৩ খ্রিস্টাব্দে রোমানরা ব্রিটেন দখল করার পর-ই মূলত মুরগি খাবার চল শুরু করে। ব্রিটেনের মানুষও এক পর্যায়ে এক প্রকার বাধ্য হয়ে এই পরিবর্তনের অংশ হয়ে যায়। প্রজন্মের পর প্রজন্ম হারিয়ে যায় মুরগির সেই মর্যাদাবহ পরিচয়, স্বাদই মুখ্য হয়ে ওঠে। 


  • সূত্র: হিস্টোরি অব ইয়েস্টারডে 

Related Topics

টপ নিউজ

মুরগি / গবেষণা / পোষ্য / পোষা প্রাণী / প্রাচীন মানুষ / ব্রিটেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
    তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে
  • ফাইল ছবি
    ‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার
  • ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
    ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    'গণবিরোধী' বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী

Related News

  • ভবিষ্যৎ হরমুজ মিশন নিয়ে ৩৫ দেশের সঙ্গে আলোচনা করেছে ফ্রান্স
  • গবেষণায় চৌর্যবৃত্তি রোধে নীতিমালা করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
  • রোজা ঘিরে রাজধানীর বাজারে উত্তাপ, সবজি-মুরগিতে বাড়তি চাপ
  • দুর্নীতি, অতিমূল্যায়িত মেগাপ্রকল্প বাংলাদেশ ও শ্রীলঙ্কায় ঋণঝুঁকি বাড়াচ্ছে: গবেষণা
  • শিশুদের দৈনন্দিন কাজ শেখানোর ক্ষেত্রে অভিভাবকেরা যে ভুল করে থাকেন

Most Read

1
ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
আন্তর্জাতিক

তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে

2
ফাইল ছবি
বাংলাদেশ

‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার

3
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
আন্তর্জাতিক

ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'গণবিরোধী' বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net