Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
নেপচুন ও তার বলয়ের চোখধাঁধানো ছবি পাঠাল জেমস ওয়েব টেলিস্কোপ

অফবিট

টিবিএস ডেস্ক
22 September, 2022, 05:25 pm
Last modified: 22 September, 2022, 05:25 pm

Related News

  • দূরের গ্রহে প্রাণের অস্তিত্ব থাকার 'এখনও পর্যন্ত সবচেয়ে শক্তিশালী প্রমাণ' পেলেন বিজ্ঞানীরা
  • এবার সৌরজগতের বাইরের গ্রহ ধরা পড়লো জেমস ওয়েব টেলিস্কোপে!
  • বিশ্বের সর্ববৃহৎ ডিজিটাল ক্যামেরাটি ৩২০০ মেগাপিক্সেলের, দেখা যাবে মহাকাশের ত্রিমাত্রিক ছবি
  • আমরা কি কখনো বিগ ব্যাং-এর ছবি দেখতে পাব? যা বলছেন বিশেষজ্ঞ
  • জেমস ওয়েব টেলিস্কোপ কি সত্যিই অতীত দেখতে পারে?

নেপচুন ও তার বলয়ের চোখধাঁধানো ছবি পাঠাল জেমস ওয়েব টেলিস্কোপ

গত ৩০ বছরে নেপচুনের এত স্পষ্ট ও ঝকঝকে ছবি আর পাওয়া যায়নি। 
টিবিএস ডেস্ক
22 September, 2022, 05:25 pm
Last modified: 22 September, 2022, 05:25 pm
ছবি: নাসা

নেপচুনের নতুন ছবি তুলে পাঠিয়েছে নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। ছবিতে গ্রহটিকে ঘিরে রাখা বলয়ও ধরা পড়েছে।

গত ৩০ বছরে নেপচুনের এত স্পষ্ট ও ঝকঝকে ছবি আর পাওয়া যায়নি। 

জেমস ওয়েবের পাঠানো নতুন ছবিগুলো নিয়ে তাই মহাকাশবিজ্ঞানীদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে।

নেপচুন বিশেষজ্ঞ ও ওয়েব প্রকল্পের সঙ্গে যুক্ত হেইডি হ্যামেল বলেন, সর্বশেষ নেপচুনকে ঘিরে রাখা বলয় দেখা গিয়েছিল তিন দশক আগে, তা-ও অস্পষ্টভাবে। 

ছবি: নাসা

পৃথিবী থেকে ৪৩০ কোটি কিলোমিটার দূরে অবস্থিত পুরু বরফের চাদরে মোড়া গ্রহটিতে নতুন করে আলোকপাত করেছে জেমস ওয়েব। 

টেলিস্কোপের ছবিগুলোতে নেপচুনের বলয়গুলো খুব স্পষ্টভাবে ফুটে উঠেছে। নেপচুনের ধূলির বলয়ও অস্পষ্টভাবে ফুটে উঠেছে জেমস ওয়েবের পাঠানো নতুন ছবিতে। 

ছবি: নাসা

সর্বশেষ ১৯৮৯ সালে নাসার ভয়েজার ২ মহাকাশযানের তোলা ছবিতে গিয়েছিল নেপচুনের এই বলয়। তবে ৩০ বছর আগের ওসব ছবি ছিল খুব অস্পষ্ট।

শীতল, অন্ধকার নেপচুন আমাদের সৌরজগতের সবচেয়ে দূরের গ্রহ। নেপুন ও তার প্রতিবেশী ইউরেনাসকে 'আইস জায়ান্ট'ও বলা হয়।

মহাকাশ থেকে নেপচুনকে গাঢ় বেগুনি রঙের দেখায়। সেইসঙ্গে গ্রহটির গায়ে এক ধরনের নীলচে আভাও দেখা যায়।

ছবি: নাসা

নেপচুনের বলয় নিয়ে বিজ্ঞানীদের বহুদিনের আগ্রহ। কিন্তু উপযুক্ত প্রযুক্তির অভাবে এত দূরের গ্রহটির চারপাশের বলয় ভালোমতো পর্যবেক্ষণ করা যায়নি। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের পাঠানো স্পষ্ট ছবিগুলো নেপচুনের বলয় নিয়ে গবেষণাকে অনেক এগিয়ে দেবে বলে আশা করছেন গবেষকরা।

  • সূত্র: সিএনএন
     
Related Topics

টপ নিউজ

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ / নেপচুন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • দূরের গ্রহে প্রাণের অস্তিত্ব থাকার 'এখনও পর্যন্ত সবচেয়ে শক্তিশালী প্রমাণ' পেলেন বিজ্ঞানীরা
  • এবার সৌরজগতের বাইরের গ্রহ ধরা পড়লো জেমস ওয়েব টেলিস্কোপে!
  • বিশ্বের সর্ববৃহৎ ডিজিটাল ক্যামেরাটি ৩২০০ মেগাপিক্সেলের, দেখা যাবে মহাকাশের ত্রিমাত্রিক ছবি
  • আমরা কি কখনো বিগ ব্যাং-এর ছবি দেখতে পাব? যা বলছেন বিশেষজ্ঞ
  • জেমস ওয়েব টেলিস্কোপ কি সত্যিই অতীত দেখতে পারে?

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net