Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
জন্মদিনে কুমড়ার খোলে চড়ে ৩৮ মাইল নদী পাড়ি দিলেন মার্কিন নাগরিক! 

অফবিট

টিবিএস ডেস্ক
01 September, 2022, 03:25 pm
Last modified: 01 September, 2022, 03:32 pm

Related News

  • ক্ষুধা থেকে বিলাসিতা: বিশ্বের সবচেয়ে দামি চালের অজানা গল্প
  • ২.৮৮ সেকেন্ডে উলটো ক্রমে ইংরেজি বর্ণমালা টাইপ করে রেকর্ড গড়লেন ভারতীয়! 
  • ৭২ ঘণ্টায় ৪ হাজার আঙ্গুলে নেইলপলিশ করে রেকর্ডের অপেক্ষায় নাইজেরিয়ান নারী! 
  • ২৪ ঘণ্টায় ১,২৩৩ কিলোমিটার পাড়ি দিয়ে রেকর্ড গড়ল ৪৫ বছর পুরনো ভেসপা 
  • কীভাবে ৭০ বছর ধরে লোহার ফুসফুসে বেঁচে ছিলেন আলেকজান্ডার!

জন্মদিনে কুমড়ার খোলে চড়ে ৩৮ মাইল নদী পাড়ি দিলেন মার্কিন নাগরিক! 

যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা রাজ্যের বাসিন্দা ডুয়ানে হ্যানসেন বেলভিউর ফেরিঘাট থেকে সকাল সাড়ে সাতটায় যাত্রা শুরু করেন। নৌকা নয়, বরং ৮৪৬ পাউন্ড ওজনের এক বিশাল কুমড়ার খোল ছিল তার বাহন।
টিবিএস ডেস্ক
01 September, 2022, 03:25 pm
Last modified: 01 September, 2022, 03:32 pm
৮৪৬ পাউন্ড ওজনের এক বিশাল কুমড়ার খোল ছিল হ্যানসেনের বাহন। ছবি: সিএনএন

নিজের ৬০তম জন্মদিন উপলক্ষ্যে এবং গিনেস রেকর্ড গড়ার উদ্দেশ্যে কুমড়ার খোলে চড়ে মিসৌরি নদীতে ৩৮ মাইল পাড়ি দিয়েছেন এক মার্কিন নাগরিক।

যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা রাজ্যের বাসিন্দা ডুয়ানে হ্যানসেন বেলভিউর ফেরিঘাট থেকে সকাল সাড়ে সাতটায় যাত্রা শুরু করেন। নৌকা নয়, বরং ৮৪৬ পাউন্ড ওজনের এক বিশাল কুমড়ার খোল ছিল তার বাহন। এর মধ্যে বসেই বৈঠার সাহায্যে তিনি ৩৮ মাইল পাড়ি দিয়ে সন্ধ্যা সাড়ে ছয়টায় নেব্রাস্কা শহরে এসে পৌঁছান। সিটি অব বেলভিউর ফেসবুক পোস্ট থেকে এ খবর জানানো হয়।

হ্যানসেন নিজেই বেলভিউর নগর কর্মকর্তাদের সাক্ষী হিসেবে থাকতে বলেন তার এই ভ্রমণে।

প্রত্যক্ষদর্শী এক কর্মকর্তা ফেসবুক পোস্টে লিখেছেন, "সবাই বলে, দীর্ঘদিন চাকরিতে থাকলে কখনো কখনো আশ্চর্য ঘটনার দেখা মেলে, আজকের দিনটা ছিল তেমনই একটি দিন!"

বিশালাকৃতির কুমড়ার ফাঁপা খোলের পেছনে 'এসএস বার্টা' নাম লেখা ছিল এবং ভেতরে বসানো ছিল একটি কাপহোল্ডার। তবে হ্যানসেনের কুমড়ার নৌকার পেছনে পেছনে একটি ভালো নৌকা নিয়ে তাকে অনুসরণ করেছেন তার পরিবারের সদস্যরা, যাতে পথে কোনো বিপদাপদ হলে সাহায্য করতে পারেন।

ছবি: সিএনএন

এর আগে কুমড়ার খোলে করে সবচেয়ে দীর্ঘ ভ্রমণ ছিল ২৫.৫ মাইলের। ২০১৮ সালে এই রেকর্ড লেখানো হয়েছিল বলে জানায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ। 

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড এর মুখপাত্র কাইলি গ্যালোওয়ে জানান, নতুন রেকর্ড হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য হ্যানসেনের আবেদন জমা নিয়েছে গিনেস কর্তৃপক্ষ। তাদের নির্দেশিকা মেনে কাজটি সম্পন্ন হলে এবং যাচাই-বাছাইয়ের ধাপ পেরোতে পারলেই এটি নতুন রেকর্ড হিসেবে লেখা হবে।

নেব্রাস্কার সিরাকিউজের বাসিন্দা হ্যানসেন শখের বসে বিশালাকৃতির লাউ-কুমড়া ও অন্যান্য সবজি জন্মান বলে জানিয়েছে নগর কর্তৃপক্ষ।

সূত্র: সিএনএন 
 
Related Topics

টপ নিউজ

নেব্রাস্কা / কুমড়ার খোল / মিসৌরি নদী / গিনেস রেকর্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
    ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  • বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
    বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

Related News

  • ক্ষুধা থেকে বিলাসিতা: বিশ্বের সবচেয়ে দামি চালের অজানা গল্প
  • ২.৮৮ সেকেন্ডে উলটো ক্রমে ইংরেজি বর্ণমালা টাইপ করে রেকর্ড গড়লেন ভারতীয়! 
  • ৭২ ঘণ্টায় ৪ হাজার আঙ্গুলে নেইলপলিশ করে রেকর্ডের অপেক্ষায় নাইজেরিয়ান নারী! 
  • ২৪ ঘণ্টায় ১,২৩৩ কিলোমিটার পাড়ি দিয়ে রেকর্ড গড়ল ৪৫ বছর পুরনো ভেসপা 
  • কীভাবে ৭০ বছর ধরে লোহার ফুসফুসে বেঁচে ছিলেন আলেকজান্ডার!

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

2
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

6
বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
অর্থনীতি

বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net