Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 08, 2026
মাইক্রোসফটের প্রয়াত সহ-প্রতিষ্ঠাতা পল অ্যালেনের ১ বিলিয়ন ডলারের শিল্পকর্মের সংগ্রহ নিলামে উঠছে   

অফবিট

টিবিএস ডেস্ক
26 August, 2022, 02:35 pm
Last modified: 26 August, 2022, 03:09 pm

Related News

  • চার ব্যাংক থেকে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • অনুদান পাওয়া শার্লক হোমসের দুর্লভ প্রথম সংস্করণ নিলামে বিক্রি হলো ১৮ লাখ টাকায়
  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য
  • গুগল, মাইক্রোসফটসহ বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যপ্রাচ্য অবকাঠামো ইরানের ‘বৈধ লক্ষ্যবস্তু’ হতে পারে: আইআরজিসি
  • মাইক্রোসফট এক্সেল যেভাবে প্রতিযোগিতামূলক ই-স্পোর্ট হয়ে উঠল

মাইক্রোসফটের প্রয়াত সহ-প্রতিষ্ঠাতা পল অ্যালেনের ১ বিলিয়ন ডলারের শিল্পকর্মের সংগ্রহ নিলামে উঠছে   

পল অ্যালেনের সংগ্রহের মধ্যে রয়েছে বত্তিচেল্লি, রেনোয়া, ডেভিড হকনি ও রয় লিকটেনস্টাইনের মতো শিল্পীদের বিখ্যাত কিছু শিল্পকর্ম। নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টি'স জানিয়েছে, এটিই হবে ইতিহাসের সবচেয়ে বড় শিল্প নিলাম।
টিবিএস ডেস্ক
26 August, 2022, 02:35 pm
Last modified: 26 August, 2022, 03:09 pm
মাইক্রোসফটের প্রয়াত সহ-প্রতিষ্ঠাতা পল অ্যালেন। ছবি: বিবিসি

মাইক্রোসফটের প্রয়াত সহ-প্রতিষ্ঠাতা, পল অ্যালেনের ১ বিলিয়ন ডলার সমমূল্যের শিল্পকর্মের সংগ্রহ ইতিহাসের সবচেয়ে বড় শিল্প নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টি'স জানিয়েছে, প্রয়াত পল অ্যালেনের ইচ্ছা অনুযায়ী নভেম্বর মাসে প্রাপ্ত আয়ের পুরোটাই দাতব্য প্রতিষ্ঠানে দিয়ে দেওয়া হবে।     

নিলামে বিগত ৫০০ বছরের বিখ্যাত ১৫০টি শিল্পকর্ম বিক্রি করা হবে। মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতার সংগ্রহের মধ্যে রয়েছে বত্তিচেল্লি, রেনোয়া, ডেভিড হকনি ও রয় লিকটেনস্টাইনের মতো শিল্পীদের বিখ্যাত কিছু শিল্পকর্ম। আরও আছে ফরাসি চিত্রশিল্পী পল সেজানের আঁকা 'মন্ত সেন্ত-ভিতোয়া', যার মূল্য ১০০ মিলিয়ন ডলারেরও বেশি।  

১৯৭৫ সালে নিজের বাল্যকালের বন্ধু বিল গেটসের সাথে মিলে মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন পল অ্যালেন। হজকিন লিম্ফোমা নামক বিরল ক্যান্সার রোগে আক্রান্ত হওয়ার পর ১৯৮৩ সালে তিনি মাইক্রোসফট ছেড়ে আসেন। বিল গেটসের সাথেও তার সম্পর্কের অবনতি ঘটেছিল, যদিও তা পরবর্তীতে আবার ঠিক হয়েও যায়। ২০০০ সাল পর্যন্ত তিনি কোম্পানির বোর্ডে ছিলেন। 

পল সেজানের আঁকা চিত্রকর্ম মন্ত সেন্ত-ভিতোয়া। ছবি: বিবিসি

২০১০ সালে পল অ্যালেন প্রতিজ্ঞা করেন, মৃত্যুর পর নিজের সম্পদের সিংহভাগ দাতব্য প্রতিষ্ঠানে দিয়ে যাবেন। ফোর্বস ম্যাগাজিন সূত্র অনুযায়ী, সেসময় তিনি ছিলেন বিশ্বের ৩৭তম ধনী ব্যক্তি এবং সম্পদের পরিমাণ ছিল তৎকালীন ৮.৮ বিলিয়ন ডলার।      

২০০৯ সালে পল অ্যালেন ক্যান্সারের চিকিৎসা করিয়ে সুস্থ হয়ে উঠলেও, পরে এই রোগ আবার তার শরীরে ফিরে আসে এবং ২০১৮ সালে একই রোগের জটিলতায় ৬৫ বছর বয়সে তার মৃত্যু ঘটে।

ক্রিস্টি'স এর সিইও গীয়ম চেরুত্তি বলেন, এরকম কোনো নিলামই আগে কখনো হয়নি। তার ভাষ্যে, "পল অ্যালেনের অনুপ্রেরণাদায়ক ব্যক্তিত্ব, তার অসামান্য গুণাবলি এবং কর্মবৈচিত্র্য আর নিজের সকল সম্পদ মানবসেবায় বিলিয়ে দেওয়া- সব মিলিয়ে এমন একটি অদ্বিতীয় ব্যাপার দাঁড়াবে যে পল অ্যালেনের সংগ্রহের শিল্পকর্মগুলোর নিলাম এক অভূতপূর্ব ঘটনা হয়ে থাকবে।"  

পল অ্যালেনের বোন জোডি অ্যালেন বলেন, "এ শিল্পকর্মগুলো নিজস্ব রহস্যময়তা ও সৌন্দর্য্যের পাশাপাশি পল অ্যালেনের বিভিন্ন বিষয়ে আগ্রহের বৈচিত্র্যতা তুলে ধরে।" 

সূত্র: বিবিসি  

 
 

Related Topics

টপ নিউজ

পল সেজান / মাইক্রোসফট / নিলাম / শিল্পকর্ম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন। ছবি: সংগৃহীত
    কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের ‘সুইসাইড নোট’ প্রকাশ করলেন আদালত
  • সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
    বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা
  • বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি
  • ১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়
  • গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
    মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

Related News

  • চার ব্যাংক থেকে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • অনুদান পাওয়া শার্লক হোমসের দুর্লভ প্রথম সংস্করণ নিলামে বিক্রি হলো ১৮ লাখ টাকায়
  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য
  • গুগল, মাইক্রোসফটসহ বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যপ্রাচ্য অবকাঠামো ইরানের ‘বৈধ লক্ষ্যবস্তু’ হতে পারে: আইআরজিসি
  • মাইক্রোসফট এক্সেল যেভাবে প্রতিযোগিতামূলক ই-স্পোর্ট হয়ে উঠল

Most Read

1
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের ‘সুইসাইড নোট’ প্রকাশ করলেন আদালত

2
সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
আন্তর্জাতিক

বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা

3
বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি

4
১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়

6
গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
বাংলাদেশ

মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net