Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 18, 2026
তেলের সংকট, তাই বিয়ারের বিনিময়ে তেল সংগ্রহ শুরু করলো জার্মানির এ পানশালা

অফবিট

টিবিএস ডেস্ক
17 July, 2022, 03:15 pm
Last modified: 17 July, 2022, 03:20 pm

Related News

  • ইসরায়েলের সঙ্গে নাৎসি শাসনের তুলনা করা অপরাধ নয়: জার্মানির আদালত
  • জার্মানিতে ফোনে ‘সিক লিভ’ নেওয়া বাতিল, অসুস্থতার প্রথমদিনই প্রমাণপত্র সংগ্রহে যেতে হবে ডাক্তারের কাছে
  • বছরে ৮ সপ্তাহ বিদেশের সৈকত থেকে কাজ করতে পারবেন জার্মানির সরকারি চাকরিজীবীরা
  • টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে শেষ ষোলোয় প্যারাগুয়ে
  • জার্মানিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, সন্দেহভাজন আটক

তেলের সংকট, তাই বিয়ারের বিনিময়ে তেল সংগ্রহ শুরু করলো জার্মানির এ পানশালা

জার্মানির পানশালাগুলোতে এক লিটার বিয়ারের দাম সাত ইউরো। অন্যদিকে সূর্যমুখীর তেলের এক লিটারের বোতল খুচরায় কিনতে খরচ পড়ে সাড়ে চার ইউরোর মতো।
টিবিএস ডেস্ক
17 July, 2022, 03:15 pm
Last modified: 17 July, 2022, 03:20 pm
ছবি: লুকাস বার্থ/রয়টার্স

রান্নার তেলের ঘাটতি চলছে। তবে তাতে খুব একটা অসুবিধার সম্মুখীন হতে হবে না মিউনিখের একটি রেস্তোরাঁ-পানশালাকে (ব্রুপাব)। এ পাবটি তাদের ক্রেতাদের বিয়ার কেনার জন্য অর্থের বদলে সূর্যমুখী তেল দিয়ে দাম পরিশোধ করার সুযোগ করে দিয়েছে।

সূর্যমুখীর বীজ থেকে তৈরি তেল ইউরোপে রান্নার কাজে বহুল ব্যবহৃত। রাশিয়া ও ইউক্রেন সূর্যমুখী তেলের বৈশ্বিক রপ্তানির ৮০ শতাংশ করে থাকে। কিন্তু গত ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আক্রমণের পর থেকে জার্মানির মতো ইউরোপের অনেক দেশ এ তেলের সরবরাহে ঘাটতির মুখে পড়েছে।

মিউনিখের দক্ষিণে অবস্থিত ব্রুহাউজ (যে পানশালায় মদ তৈরি ও বিক্রি উভয়ই করা হয়) ও পাব গাইজিঙ্গা ব্রুয়ারি'র ব্যবস্থাপকেরা মনে করছেন, ঘাটতি মোকাবেলার উপায় তারা ইতোমধ্যে পেয়ে গেছেন। এ পানশালায় যেকোনো ব্যক্তি নিজের পছন্দের বিয়ার এক লিটার কিনলে তার মূল্য এক লিটার সূর্যমুখীর তেলে পরিশোধ করতে পারবেন।

জার্মানির ঐতিহ্যবাহী খাবার শ্নিটজেল। এটি সূর্যমুখী তেলে ভেজে রান্না করতে হয়। বিয়ার বিক্রির নতুন এ নিয়মের কারণে এখন থেকে আর শ্নিটজেল ভাজার জন্য তেল নিয়ে চিন্তা করতে হবে না রেস্তোরাঁ কাম পানশালাটির। রয়টার্স টিভিকে ওই পানশালার ম্যানেজার এরিক হফম্যান বলেন, 'আমাদের রান্নার তেলের সংকট দেখা দিয়েছিল। তাই এ বুদ্ধিটির উদ্ভব। সমস্যা সমাধানে আমাদেরকে একটু চালাক হতে হয়েছিল।'

ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জার্মানির সুপারমার্কেটগুলো থেকে রাইসর্ষে ও সূর্যমুখীর তেলের বোতলের সংখ্যা দ্রুত কমে গিয়েছিল। বর্তমানে অনেক দোকান এসব তেলের বোতল ক্রেতাদের কাছে রেশন হিসেবে বিক্রি করছে।

'তেল কিনতে পারা এখন খুব কঠিন। আপনার সপ্তাহে ৩০ লিটার তেল লাগলে আপনি কেবল ১৫ লিটার সংগ্রহ করতে পারবেন। এভাবে চলতে থাকলে একটা সময় শ্নিটজেল ভাজার তেলটুকুও আর পাওয়া যাবে না,' বলেন হফম্যান।

তিনি জানিয়েছেন এখন পর্যন্ত ৪০০ লিটার পর্যন্ত বিনিময় করেছেন ক্রেতারা।

জার্মানির পানশালাগুলোতে এক লিটার বিয়ারের দাম সাত ইউরো। অন্যদিকে সূর্যমুখীর তেলের এক লিটারের বোতল খুচরায় কিনতে খরচ পড়ে সাড়ে চার ইউরোর মতো। তাই গাইজিঙ্গা পানশালার এ অফারে আগ্রহ দেখা গেছে অনেকের মাঝে।

মরিটজ ব্যালার নামক একজন ব্যক্তি ইউক্রেনে মানবিক সাহায্য দেওয়ার জন্য গিয়েছিলেন। আসার সময় তিনি ৮০ লিটার সূর্যমুখীর তেল কিনে নিয়ে আসেন। নিজের জন্মদিনের পার্টি উপলক্ষে এ তেল বিনিময় করে আট বাক্স বিয়ার সংগ্রহ করেছেন ব্যালার।

সূত্র: রয়টার্স

Related Topics

আন্তর্জাতিক / টপ নিউজ

সূর্যমুখীর তেল / বিয়ার / তেলের বিনিময়ে বিয়ার / জার্মানি / পানশালা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
    ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল
  • ছবি: সংগৃহীত
    ১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী
  • ইরানে কুর্দি যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন অভিযানে সমর্থন দিতে অস্বীকৃতি জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: কেভিন লামার্ক/রয়টার্স
    ইরান যুদ্ধে কুর্দি বাহিনী ব্যবহারের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের, ভেস্তে দেন এরদোয়ান
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    নারায়ণগঞ্জ থেকে ৩৭ দেশে: বাংলাদেশে তৈরি উচ্চমূল্যের বিয়ের পোশাক যাচ্ছে ইউরোপ-আমেরিকার বাজারে
  • পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
    পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

Related News

  • ইসরায়েলের সঙ্গে নাৎসি শাসনের তুলনা করা অপরাধ নয়: জার্মানির আদালত
  • জার্মানিতে ফোনে ‘সিক লিভ’ নেওয়া বাতিল, অসুস্থতার প্রথমদিনই প্রমাণপত্র সংগ্রহে যেতে হবে ডাক্তারের কাছে
  • বছরে ৮ সপ্তাহ বিদেশের সৈকত থেকে কাজ করতে পারবেন জার্মানির সরকারি চাকরিজীবীরা
  • টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে শেষ ষোলোয় প্যারাগুয়ে
  • জার্মানিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, সন্দেহভাজন আটক

Most Read

1
প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী

3
ইরানে কুর্দি যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন অভিযানে সমর্থন দিতে অস্বীকৃতি জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: কেভিন লামার্ক/রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে কুর্দি বাহিনী ব্যবহারের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের, ভেস্তে দেন এরদোয়ান

4
ছবি: রাজিব ধর/টিবিএস
অর্থনীতি

নারায়ণগঞ্জ থেকে ৩৭ দেশে: বাংলাদেশে তৈরি উচ্চমূল্যের বিয়ের পোশাক যাচ্ছে ইউরোপ-আমেরিকার বাজারে

5
পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
বাংলাদেশ

পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net