Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
হতে চাইলেন ‘মিস হিটলার’, ভাগ্যে জুটল জেল!

অফবিট

টিবিএস ডেস্ক
11 June, 2020, 01:10 pm
Last modified: 11 June, 2020, 01:31 pm

Related News

  • যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ
  • ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 
  • দুই বিষয়ে ‘ব্যর্থ’, তাই পদত্যাগ করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার: ট্রাম্প
  • পশ্চিম তীরে সহিংসতায় জড়িত ইসরায়েলি নেটওয়ার্কের বিরুদ্ধে ফ্রান্স, যুক্তরাজ্যসহ ৬ দেশের নিষেধাজ্ঞা

হতে চাইলেন ‘মিস হিটলার’, ভাগ্যে জুটল জেল!

২৪ বছর বয়সী এই ব্রিটিশ তরুণী দ্বিতীয় বিশ্বযুদ্ধের মূল খলনায়ক অ্যাডলফ হিটলারের আদর্শে অনুপ্রাণিত হয়ে নাম লিখিয়েছিলেন চরম ডানপন্থি সংগঠন 'ন্যাশনাল অ্যাকশন'-এর সুন্দরী প্রতিযোগিতায়।
টিবিএস ডেস্ক
11 June, 2020, 01:10 pm
Last modified: 11 June, 2020, 01:31 pm
অ্যালিস কাটার

অ্যালিস কাটার। ২৪ বছর বয়সী ব্রিটিশ তরুণী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মূল খলনায়ক অ্যাডলফ হিটলারের আদর্শে অনুপ্রাণিত হয়ে নাম লিখিয়েছিলেন চরম ডানপন্থি সংগঠন 'ন্যাশনাল অ্যাকশন'-এর সুন্দরী প্রতিযোগিতা 'মিস হিটলার'-এ। সেই অপরাধের শাস্তি হিসেবে কারাবাস ভাগ্যে জুটল তার।

মঙ্গলবার অ্যালিস ও তার জীবনসঙ্গী মার্ক জোন্স (২৫) এবং তাদের আরও দুই 'সহযোদ্ধা' গ্যারি জ্যাক (২৪) ও কনর স্কোদার্নকে (১৯) নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসবাসী দলে যোগ দেওয়ার অপরাধে কারাদণ্ড দিয়েছেন ব্রিটিশ আদালত।

অ্যালিস ও জোন্সকে ৫ বছর এবং গ্যারিকে ৪ বছর ও কনরকে ১৮ মাসের কারাদণ্ড দেন বার্মিংহামের ক্রাউন কোর্ট। একই মামলায় আরেক অভিযুক্ত ড্যানিয়েল ওয়ার্ডকে গত বছর তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। খবর সিএনএনের।

ওপরে বাঁয়ে- মার্ক জোন্স, ডানে- গ্যারি জ্যাক। নিচে বাঁয়ে- কনর স্কোদার্ন, ডানে- ড্যানিয়েল ওয়ার্ড

বলে রাখা ভালো, 'মিস হিটলার' প্রতিযোগিতা আয়োজন ছাড়াও নানা ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে ডানপন্থি ভাবাদর্শ প্রচার করছিল ন্যাশনাল অ্যাকশন৷ ২০১৬ সালে সংগঠনটিকে সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত করে নিষিদ্ধ করা হয়৷

নিষিদ্ধ হওয়ার পরও সংগঠনের হয়ে কাজ করে যান জোন্স। সংগঠনের সদস্য হিসেবে বাকি তিনজন সহায়তা করেছেন তাকে৷ তবে আদালত জানান, 'মিস বুশেনভাল্ড' ছদ্মনামে 'মিস হিটলার' প্রতিযোগিতায় অংশ নেওয়া অ্যালিস ওই সংগঠনের সদস্য না হলেও 'বিশ্বস্ত অনুসারী' ছিলেন৷ ব্যক্তিজীবনে তিনি এক রেস্তোরাঁর ওয়েট্রেস।

উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বুশেনভাল্ডে অসংখ্য ইহুদিকে নির্মমভাবে হত্যা করে হিটলারের নেতৃত্বাধীন জার্মান নাৎসি বাহিনী।

Related Topics

টপ নিউজ

অ্যাডলফ হিটলার / যুক্তরাজ্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ
  • ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
    ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
  • ছবি: টিবিএস
    খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির
  • সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
    ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • ছবি: রয়টার্স
    পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 
  • সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
    'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

Related News

  • যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ
  • ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 
  • দুই বিষয়ে ‘ব্যর্থ’, তাই পদত্যাগ করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার: ট্রাম্প
  • পশ্চিম তীরে সহিংসতায় জড়িত ইসরায়েলি নেটওয়ার্কের বিরুদ্ধে ফ্রান্স, যুক্তরাজ্যসহ ৬ দেশের নিষেধাজ্ঞা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ

2
৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
বাংলাদেশ

৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির

4
সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
আন্তর্জাতিক

১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 

6
সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net